একরাশ বিষণ্ণতা আসে, তোমার মতোই
বাগানের এপার থেকে ওপারে তোমার মতোই চুপকথা টেনে আনে জোনাকির আলো
ক্ষণজন্মা রাতের মতো চরাচর এইসব অনুভবতার প্রবন্ধ তোমার মতোই ছেলেমানুষ
কেবল আমি যেন কেমন
আমার জ্বর চলে আসে সবকিছুর ভেতর
একটা ঘোলাটে ভাবনায় ভীত সন্ত্রস্ত উদাসীন আমি অদ্ভুত হয়ে ধরা দেই রাতের জানালায়
আমার জ্বর চলে আসে কী যেন একটা লেখার জন্য...
আমার জ্বর চলে আসে সবকিছুর ভেতর ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



