ক.
তোমাদের লাল নীল সবুজ রঙের শব্দ
আমার শরীরের দেয়ালে প্রতিধ্বনিত হয়ে
ফিরে গেলে তোমাদের সীমারেখায়-
দেয়াল জুড়ে সহস্র শব্দের উৎসব
থেমে যাওয়ার মানচিত্র এঁকে চলে
এরপর নতুন কোনো ব্যাখ্যায় যেতে হয় না
কেবল আরাধ্য অস্থিরতা ফিরে ফিরে আসে
সর্বশেষ এডিট : ০১ লা মার্চ, ২০০৯ রাত ৮:০১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


