একটি শালিক পাখি আনমনে এসে বসে রেল লাইনের ধারে। তারও আছে জীবিকার তাগিদ, বেঁচে থাকার যন্ত্রণা। কিন্তু একটি রেলগাড়ির ছুটে যাওয়া দেখে ভাবুক হয়ে ওঠে পাখিটি। সমান্তরাল বয়ে যাওয়া রেল লাইনের বোবা কান্না শুনে বেদনা ঘণীভূত হয় তার মনে। পালকে আগুন নিয়ে শালিক পাখি উড়ে যেতে চায় পথের শেষ প্রান্তে- আকাশের ছাদে। উড়তে উড়তে কান্ত পাখি, গৃহস্থ্য গাভীর লেজের আঘাতে সম্বিৎ ফিরে পায়। ঠিক তুণি একঝাঁক জলপাই রঙ দানব পাখি ধোঁয়া তুলে উড়ে যায় আকাশের দিকে... ল্যাংটা ছেলেটার ঘুড়ি গুটানো হয়নি তখনো। উড়ন্ত দানব পাখির ডিম্ব প্রসবে আগুনের লেলিহান শিখা বল্কে ওঠে মাটির পৃথিবীতে। শালিক পাখি জানে না তাদের গন্তব্য। সে তো শুধু সবচেয়ে উচুঁ ছাদের রেলিঙে বসে পার করতে চেয়েছিলো কিছুটা সময়। বিস্মিত পাখির আর আকাশের ছাদে যাওয়া হয় না। ওখানে কেবলই কাঁটাতার আর সীমারেখা। আকাশের বারান্দায় এসে পথ চলা থেমে গেলে, নির্বাক বিস্ময়ে সমআকৃতির মানুষের দিকে তাকায় পাখিটি, নিজেকে বাঁচাতে স্বপ্নের দালান কোঠার প্রতি অযত্নের দৃশ্যও এড়ায় না তার চোখে। সভ্যতার ধ্বসে পড়া আর রক্তের নদীতে স্নানমুখর মানুষ এখনো বুঝতে না পারলেও পাখিটি বুঝে ফেলে ‘নো ম্যানস ল্যান্ড’ বলে আসলে কিছুই নেই।
আলোচিত ব্লগ
তাসালসুল (অনন্ত পশ্চাদগমন), প্রথম সৃষ্টি ও ‘আকল’: কুরআন-সুন্নাহর আলোকে একটি সতর্ক অনুসন্ধান


ভূমিকা
সৃষ্টিজগতের অস্তিত্ব নিয়ে মানুষের অন্যতম প্রাচীন প্রশ্ন হলো,সবকিছুর শুরু কোথায়? যদি প্রতিটি সৃষ্ট বস্তুর অস্তিত্বের জন্য তার আগে আরেকটি সৃষ্ট বস্তুর প্রয়োজন হয়, এবং সেই নির্ভরতার ধারা কখনো শেষ... ...বাকিটুকু পড়ুন
মরিয়ম খাতুন জীবন থেকে ছুটি নিয়েছে

মরিয়ম খাতুন। মাত্র ১৯ বছরের একটি মেয়ে। ৭৫ বছরের বুইড়া পাঁঠা গাজী নজরুলের লালসার শিকার হয়ে জীবন থেকে ছুটি নিয়েছে। শুধুমাত্র একটি ছোটখাটো চাকুরী সুপারিশের জন্য গিয়েছিল। তখনই ১৯... ...বাকিটুকু পড়ুন
⌛️ সক্রেটিসের আত্মানুসন্ধান

প্রাচীন গ্রিক দর্শনের মহান পুরুষ সক্রেটিসের আত্মানুসন্ধান বা "নিজেকে জানো" তত্ত্বটি মানুষের ভেতরের ঘৃণা, গোঁড়ামি এবং অজ্ঞানতা দূর করার সবচেয়ে শক্তিশালী হাতিয়ার। সক্রেটিসের মতে, মানুষের সমস্ত নৈতিক স্খলন ও... ...বাকিটুকু পড়ুন
জ্বালানি তেলের দাম বাড়লো, পকেট খালি হলো সাধারণ মানুষের!

জীবনটা আজকাল বড় অদ্ভুত নিয়মে চলছে। রাতে ঘুমাতে যাওয়ার সময় এক রকম থাকে, আর সকালে ঘুম থেকে উঠে দেখি দুনিয়াটা সম্পূর্ণ বদলে গেছে। গতকাল রাত বারোটা এক মিনিট থেকে জ্বালানি... ...বাকিটুকু পড়ুন
ফ্যামিলি কার্ডের স্বার্থে তেলের দাম বৃদ্ধি মেনে নিতে হবে

দীর্ঘ সতেরো বছর পর আমরা পেয়েছি একটি নির্বাচিত সরকার । অনেকে ভালোবেসে ইহাকে জনগণের সরকার বলে থাকেন । জনগণের সরকারের উপর একটু আস্থা রাখুন । সরকারকে সময় দিন ;... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।