
হোটেল থেকে দুপুরের খাওয়া শেষ করে বের হলাম বাসায় যাওয়ার জন্য । একটু সামনেই একটা ময়লার ভ্যান । দুইজন লোক ময়লা থেকে পলিথিন বেছে বের করছে । তাদের সাড়া শরীরে ময়লা লেগে আছে । বলতে গেলে তারা ময়লার ভেতরে ডুবে আছে । তাদের ক্রস করে আমি বাসায় যাচ্ছি । ঠিক ওই মুহূর্তেই রাস্তার অপর পাশের আরও দুইজন মানুষের ওদেরকে নিয়ে বলা কথা আমার কানে স্পষ্টত ভেসে এলো । এক জনের কথা ঠিক এরকম ছিল .. .
" এতক্ষন কি করতাসে শালারা, গন্ধে এলাকা ভইরা গেসে , যায় না কা শালারা , , , , , , , "
আমি বাসায় চলে এলাম । চলে আসার সময় একটা ব্যাপার অনেকবার মাথায় ঘুরছিল । আমরা সোশ্যাল মিডিয়াতে নানারকম মানুষের পেছনের গল্প পড়ে একটা মতামত অথবা শেয়ার দিয়ে আসি । কারো সুখ, দুঃখ অথবা কারো জীবন সংগ্রামের গল্প দেখে একটা স্যাড অথবা লাভ রিয়াক্ট দিয়ে আসি । ফেসবুকে জিএমবি আকাশ এর পেইজ এর পোষ্ট পড়ে হাজার হাজার লাইক আর শেয়ার দিয়ে আসি । বাস্তবে ওই ভালবাসার একটুও কি আছে তাদের জন্য আমাদের ।

সর্বশেষ এডিট : ০৫ ই আগস্ট, ২০১৭ রাত ১১:৫৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



