
আমি ফুটওভারব্রিজ ব্যাবহার করিনা । ফুটওভারব্রিজ এর সামনে দিয়েই নিয়ম না মেনে রাস্তা পাড় হই । অথবা সিগ্নাল ছেড়ে দিলে তখন বেগতিক জোরে আসা গাড়ির সামনে দিয়ে আস্তে ধীরে রাস্তা পাড় হই । সেই আমিই বাসের মধ্যে থাকলে সিগ্নাল ছাড়ার পর ড্রাইভারকে বলি তাড়াতাড়ি চালাও নয়তো আবার সিগ্নাল এ পরবে । ঠিক তখনই অ্যাকসিডেন্ট হলে দোষ সব কার ?
অবশ্যই বাস ড্রাইভারের, তাইনা ? ওর তো ড্রাইভিং লাইসেন্স নাই । এক কথায় উত্তর । ওই সময় কি ঘটেছে কি হয়েছে এইসব কিছু জানার তো দরকার নাই । সবাই বলছে ড্রাইভার এর দোষ তাই ড্রাইভারেরই দোষ । একটা কমন উত্তর তো আছেই ...
আর আমি যখন অসাবধানতায় রাস্তা পার হই তখন আমি দুর্ঘটনার স্বীকার হলে আমার দোষ সব মাফ । আর আমার দোষ থাকলেও সেটা মাপার জন্য কোন লাইসেন্স ইস্যু তো নেই , তাই না ?
একদিন আমার এক বন্ধুর বাসার ওইখানে মাদক বিরোধী কনসার্ট হচ্ছিলো । সেখানে বিড়ি অথবা বিড়ির প্যাকেট নিয়ে কাউকে ঢুকতে দেয়া হচ্ছিল না । জনে জনে ধরে ধরে বিড়ির প্যাকেট রেখে দিচ্ছে । একটু পড়ে দেখা গেল ভিতরেই বিভিন্ন কোনায় কোনায় গাজা সেবন চলছে । এইগুলার জন্য আমরা সহজে প্রশাসনকেই দায়ী করব । যারা গাজা খাচ্ছে তাদেরকে না ।
ওইদিন আদিবাসীরা ৫% কোটার জন্য রাস্তা আটকায়ে রেখেছে । আমি যেয়ে নীরব দর্শক তাকিয়ে আছি । দুইটা ছবি তুলেছি । আমি বাসায় এসে দেখব মানুষ এইটার প্রতি কেমন প্রতিক্রিয়া দিচ্ছে । ভালো নাকি খারাপ । যদি দেখি ভালো তাহলে আমিও একটা ভাল প্রতিক্রিয়া দেখিয়ে ফেসবুকে পোষ্ট দিব । কিন্তু যখন আমি রাস্তা আটকানোর কারনে বাসায় যেতে পারছিলামনা তখন মনে মনে কিন্তু আমার ওদেরকে গালি দেওয়ার কাজ শেষ ।
আপনি লাইসেন্স বিহীন একটা নিউস পোর্টাল থেকে " বনানীতে কাশেম হোটেলে খাশির মাংশের বদলে খাওয়ানো হচ্ছে বিড়ালের মাংস " শিরোনামে একটা নিউস বের করেন । দেখবেন গণ মানুষ সেটার কোন বিচার, সত্যতা, অথবা নিউস সোর্স এর কথা চিন্তা না করেই গনহারে প্রচার করতে থাকবে ।
হ্যা আমি গণ কে নিয়েই কথা বলছি । আমরা গণ চাইলে অনেক কিছুই করতে পারি । তবে সেটার প্রভাব বেশিরভাগ ক্ষেত্রে ভুলের দিকেই যায়। আর এই চক্ষুশ উদাহরন হচ্ছে সোশাল মিডিয়ায় আমাদের প্রতিনিয়ত না জেনে ভুল সংবাদ প্রচার করা । গণ বা সাধারনকে নিয়ে চন্দ্রিল ভট্টাচার্য একটা কথা বলেছেন , " গন, অভ্যেসের বাহিরে কোন কিছু গ্রহন করবেনা " । কথাটার কিছুটা হলেও সত্যতা সত্যিই রয়েছে ।
সর্বশেষ এডিট : ৩১ শে অক্টোবর, ২০১৮ রাত ১১:৫৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



