বাসা চেঞ্জ করার সময় কিছু গোপন জিনিষ এইবার আমার বউ এর কাছে ধরা পরছে। যেমনঃ পুতুল, মগ, চাবির রিং, কার্ড আর ২-১ টা সোপিস। যদিও গার্লফ্রেন্ড চেঞ্জের সাথে সাথে আগের গার্লফ্রন্ডের জিনিষ সম্প্রদান কারকের ন্যায় দাবি ছাড়া দান করে দিছি নদি, সাগর আর ড্রেইনে। তারপরও এই জিনিষগুলা বাদ পরলো বুঝলাম না। তাই অফিস থেকে আসার পরই বউ এর জেরা শুরু।
বউঃ "এই পাপাই আর গরু কে দিছে।"
আমিঃ " আমার ছোটবেলার?
বউঃ ছোটবেলার হইলেতো আর আপনি লুকায় রাখতেন না, তাও আবার এক্স-গার্লফ্রেন্ডের ভ্যালেন্টাইন এর কার্ডের সাথে।
বুঝলাম যে আর মিথ্যা কথা বলে লাভ নাই। তাই সাহস করেই বললাম।
আমিঃ পাপাই দিছে এমি আর গরুটা মিথিলা দিছে। আর এই মগ আর এই সোলার মন্দির দিছে জুঁই দিছে। ও চাবির রিং এর ছেলের পার্টটা ও দিছে।
বউঃ এত দিন বলেন নাই কেনো এই মগটা জুঁই দিছে। সবসময় বলে আসছেন যে চিটাগাং থেকে কে জানি গিফট করছে, আপনি জানেনও না।
আমিঃ চিটাগাং ঠিক ছিলো কিন্তু মিথ্যা বলছিলাম তোমাকে।
বউঃ আচ্ছা আপনার হিজাবী গার্লফ্রেন্ড কিছু দেয় নাই, যার আপনি চুলও দেখেন নাই।
আমিঃ দিতে চাইছিলো কিন্তু নেই নাই কিছু।
বউঃ মিথ্যা বলতেছেন না তো কিছু? কারন এরপর।যদি শুনি মিথ্যা বলছেন তাইলে আমি বাবার কাছে বিচার নিয়ে যাবো।
আমিঃ মিথ্যা বললে তো এইগুলাও অস্বীকার করতাম।
বউঃ আপনি তো ধরা খাইছেন, তাই সত্যি কথা বলতে বাধ্যা হইছেন। আর সত্যি কথা স্বীকার করছেন বলে এইবারের মতো মাফ করে দিলাম।
সত্যি তো, সত্যি কথা বলছিলাম বলে আমার বউও আমার পুর্বের ঘটনা গুলাকে এতো সহজে মেনে নিছে। আজকে একটা জিনিষ শিখলাম, সত্যবাদীকে আল্লাহও পছন্দ করেন। নাহলে আজকে এই বাচা বেচে জেতাম না।
ফেসবুক লিঙ্কঃ https://www.facebook.com/hell.s.kitche
সর্বশেষ এডিট : ০৪ ঠা মার্চ, ২০১৭ সকাল ১১:৪০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


