somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

হেল কিচেন
কোন কিছু বলার নাই, কিন্তু নিজেকে ব্যার্থ ব্যাক্তি হিসাবে উধাহরণ দিতে পার ফেসবুক আইডি: https://www.facebook.com/tanmoy69momo/

অফিসের সিম সমস্যা!

১৬ ই মার্চ, ২০১৭ বিকাল ৪:৪০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

অফিসে, বিচিত্র সব সমস্যা নিয়ে লোকজন আসে।
একজন নতুন সিনিয়র লেভেলের রিক্রুট, তিনি আসছেন এক কমপ্লেইন নিয়ে
- এই জায়গায় চাকরি করা যাইবো না তন্ময় ভাই।
- কেনো?
- একটা মোবাইলের সিম দিছেন, আপনাদের আগের কলিগ ইউজ করতেন মনে হয়, সেই মোবাইলে ঘন্টায় ঘন্টায় নানান নাম্বার থেকে ফোন আসে।
- আসুক, বলে দিবেন যে আপনি অন্য লোক।
- বলছি রে ভাই, তারপরো একটা মেয়ে কাঁদতে কাঁদতে বলে “মধু খাওয়া শেষ, এখন পাত্তা দিতে চান না, তাই না? সব পাওয়া শেষ তো, তাই আমাকে এ্যাভয়েড করছেন। আপনাদের পুরুষ জাতটাই খারাপ আসলে”।
- হেহে এই অবস্থা।
- আরে তন্ময় ভাই, আপনি হাসেন আর আমি আছি এক জ্বালায়, আমারে ফোন করে যা বলার বলুক, আরেকজন দিনে রাইতে আজব আজব সব এসএমএস করে, বাসায় এসএমএস আসলে ভয়ে অস্থির হয়ে পড়ি, কোনো মতে যদি আপনার ভাবী টের পায়, কি চিন্তা করবো বলেন?
- এসএমএসে কি লেখা?
- অশ্লীল কথাবার্তা লেখা তন্ময় ভাই, সবতো আপনাকে বলাও যাবে না, একজন লিখে “আগুন লেগেছে, আজ রাতে নিভিয়ে দাও এসে” – আরে হারামজাদী আগুন লাগলে ফায়ার ব্রিগেডরে খবর দে, আমার কাছে কি? আরেকজনের কথা শুনেন, লিখছে “আই লাভ ইউ, আই লাভ ইউ টু”। নিজেই আই লাভ ইউ কয়, আবার নিজেই কয় আই লাভ ইউ টু। কোন লেভেলের মানুষজন এইগুলা।
- হাহা
- আপনি কিছু একটা করেন তন্ময় ভাই, দরকার পড়লে এই সিম আপনি নিয়া যান আর আমারে আপনার সিমটা দেন।
- আমার সিমের অবস্থা যে ভালো কিভাবে বুঝলেন?
- বুঝা যায় তন্ময় ভাই, এট লিস্ট আপনারে কেউ আই লাভ ইউ, আই লাভ ইউ টু লিখবো না।
সর্বশেষ এডিট : ১৬ ই মার্চ, ২০১৭ বিকাল ৪:৪০
৩টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ম্যান মেড প্রাণীজ দুগ্ধ......

লিখেছেন জুল ভার্ন, ১১ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৫:২৯



ম্যান মেড প্রাণীজ দুগ্ধ......

বির উনি একজন গোয়ালা (গোয়ালিনী)। তাহার নিজের কোনো গরু(গাভী) নাই। তারপরও তিনি দৈনিক প্রায় একশত লিটার দুধ বিক্রি করেন। নিজের 'কয়েকজন বান্দা কাস্টমার আছে'।... ...বাকিটুকু পড়ুন

এলপিজি কার্ডে সংকট কমবে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১২ ই অক্টোবর, ২০২৬ রাত ২:১৬


অনেক হতাশার মধ্যেও মাঝেমধ্যে সরকারের কোনো ভালো উদ্যোগের খবর দেখলে ভালো লাগে। অন্তত মনে হয়, সাধারণ মানুষের কষ্টের জায়গাগুলো নিয়ে সরকার কিছুটা হলেও ভাবতে শুরু করেছে। তেমনই একটি খবর... ...বাকিটুকু পড়ুন

আত্মহনন ও পক্ষপাতিত্ব

লিখেছেন সামছুল আলম কচি, ১২ ই অক্টোবর, ২০২৬ সকাল ১০:২৮


রবীন্দ্রনাথ কি বাংলাদেশের নাগরিক ??!! শুধুমাত্র জাতীয় সংগীতের রচয়িতা এবং বাংলাদেশে কিছু সুশীলদের (ভালো নাপিত) তাকে নিয়ে নানা রকমের কলহ-বিবাদ-বিভক্তি তৈরী ব্যতিত; বাংলাদেশে তার আর অবদান কি... ...বাকিটুকু পড়ুন

তারা ভারতের এই সফট টুলস রবীন্দ্রনাথকে রক্ষা করবে।

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ১২ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৩:০৩


কয়েকদিন আগে পাকিস্তান রাষ্ট্রের জাতীর পিতা মোহাম্মদ আলী জিন্নাহর ছবি ছিঁড়ে ফেলা হলো, সেখানে তো গ্রেপ্তার দেখলাম না! সেখানে কি পাকিস্তানের সঙ্গে কূটনৈতিক সম্পর্কের অবণতির শঙ্কা ছিলো না? পাকিস্তানের... ...বাকিটুকু পড়ুন

এআই মন্তব্যের পর ব্লগারগণের পোষ্ঠ ভালো বুঝে আসে

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ১২ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৫:২০



চাঁদগাজী/সোনাগাজী বলতেন অনেক ব্লগার গরুর রচনা এবং অনেক ব্লগার গার্বেজ লেখেন। তাঁর এমন মন্তব্যের কারণে তাঁর বিরোধী ব্লগার সংখ্যা বেড়ে যায়। ফলে তিনি বার বার ব্যানের শিকার... ...বাকিটুকু পড়ুন

×