বিয়ের পর অনেক বিচিত্র রকম অভিজ্ঞতা হইছে কিন্তু আজকের মতো এরকম কোন কিছু হবে সেইটা আমার ধারনাতেও ছিলো না।
যেহেতু পরেরদিন ছুটি তাই আমি গতকাল রাত ৮টা নাগাদ একটু বেড় হইছিলাম আড্ডা মারতে। তানভির এর সাথে আড্ডা মেরে বাসায় ফিরতে ফিরতে ১১টা বেজে গেছিলো। জানতাম যে ঘরের গিন্নী রাগ করবে, কিন্তু তাই বলে যে কথা বলা বন্ধ করে দিবে বুঝি নাই। অনেক চেষ্টা করলাম রাগ ভাঙাতে, কিন্তু আমি প্রত্যেকবারই ব্যার্থ হচ্ছিলাম। ম্যাডামের রাগ ভাঙলেন প্রায় ১৫ ঘন্টা পর। তার প্রথম কথা ছিলো।
"আপনি কালকে কই গেছিলেন?"
"কেনো তানভিরের সাথে আড্ডা মারতে, কেনো তোমার সামনেইতো ফোন দিলাম"
"তাইলে আপনি বাসায় এসে গোসল করে নামাজ পড়লেন কেনো? সত্যি করে বলেন, আপনি কোন মেয়ের সাথে দেখা করতে গেছিলেন?"
শোনার পর অনেক কষ্টের পরও মনে মনে একটু হাসলাম। গোসল করা যে দোষের এইটা জীবনে প্রথম জানলাম।
যাই হোক বলতে বাধ্য হলাম "৪০ টাকা পকেট নিয়ে আমি কোন মেয়ের সাথে দেখা করতে যাবো"
"কার্ডতো আপনার কাছে"
"ঐখান থেকে টাকা উঠায়লে তো তুমি টের পাবা"
আমি সাধারণত ক্যাশ টাকা রাখি না, ক্রেডিট কার্ডও ব্যাবহার করি না। যখন টাকা লাগে এটিএম বুথ থেকে টাকা উঠাই, আর আমার সব অ্যাকাউন্ট এই আমার বউ এর নাম্বার দেয়া। কারন ব্যাংক গুলাকে তো বিশ্বাস নাই তাই টাকার হিসাবে যাতে গড়মিল না হয় তাই ওর নাম্বার দিয়ে রাখছি।
ধরেন আজকে যদি আমার কাছে কিছু একটু টাকা থাকতো তাহলে আমি আসলেই বিপদে পরে যেতাম
তাইতো সবাইকে বলি "স্যাড ম্যারিড লাইফ"
https://www.facebook.com/hell.s.kitche
সর্বশেষ এডিট : ২৪ শে মার্চ, ২০১৭ সন্ধ্যা ৭:২৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



