somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

অস্কারের তথ্যকণিকা

২৫ শে ফেব্রুয়ারি, ২০০৭ ভোর ৬:২৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

* আজকের এই অস্কার পুরস্কারের অফিশিয়াল নামটি হচ্ছে একাডেমী অ্যাওয়ার্ড অফ মেরিট। কিন্তু এর সুন্দর নিকনেম অস্কার। অস্কার নাম হওয়ার পেছনের গল্পটা বেশ মজার। মার্গারেট হেরিক নামে একজন মোশন একাডেমীতে কাজ করতেন লাইব্রেরিয়ান হিসেবে। তিনি যখন প্রথম একাডেমী অ্যাওয়ার্ড অফ মেরিটের অনুষ্ঠান দেখেন তখন মনত্দব্য করেন, এটি নাকি দেখতে তার চাচা অস্কারের মতো। আর যায় কোথায়! একাডেমী অ্যাওয়ার্ড অফ মেরিটের ছোট্ট নাম হয়ে গেল অস্কার। 1930-এর দশক থেকেই অ্যাওয়ার্ডের ক্ষেত্রে অস্কার নামের প্রচলন বাড়তে থাকে। এরপর 1939 সালে একাডেমী আনুষ্ঠানিকভাবে অস্কার শব্দটি ব্যবহার শুরম্ন করে।
* হাল মুর কখনোই অফিশিয়ালি নমিনেশন পাননি। কিন্তু তিনি একাডেমী অ্যাওয়ার্ড জিতেছেন। 1935 সালে অ্যা মিডসামার নাইটস ডৃম মুভির বেস্ট সিনেমাটোগ্রাফির জন্য তিনি জিতেছিলেন অ্যাওয়ার্ড। মুরই একমাত্র এবং প্রথম ব্যক্তি যিনি অস্কার জিতেছেন রাইট ইন ভোটের মাধ্যমে।
* অস্কারের জন্য অপেক্ষা করতে হয়েছিল পাক্কা বিশ বছর। অপেক্ষাটা চার্লি চ্যাপলিনের। অস্কার একাডেমীর একটি নিয়মের জন্যই সময়ঘটিত এ ব্যাপার-স্যাপার। এ নিয়ম অনুযায়ী লস এঞ্জেলেস-এ প্রদর্শিত না হলে কোনো মুভিই একাডেমী অ্যাওয়ার্ডের জন্য মনোনীত হবে না। চার্লি চ্যাপলিনের মুভি লাইমলাইট রিলিজ পায় 1952 সালে। কিন্তু রিলিজ পেলে কি হবে, সেটা তো লস এঞ্জেলেসে প্রদর্শিত হয়নি। তাই অস্কার জেতার প্রশ্নই আসে না। অবশেষে মুভিটি লস এঞ্জেলেসে প্রদর্শন করা হয়। এর ফলে 1972 সালে চার্লি চ্যাপলিন জিতে নেন অস্কার পুরস্কার।
* জাস্টিন হেনরি ক্রামার ভার্সেস ক্রামার মুভির জন্য জিতেছিলেন অস্কার। প্রশ্ন জাগতে পারে এই ভেবে, এতো নাম থাকতে জাস্টিন হেনরি কেন এলো। তাকে বলতে হবে বিস্ময় বালক। কারণ জাস্টিন হেনরি মাত্র আট বছর বয়সে অস্কার জিতে নিয়েছিলেন। অস্কারের ইতিহাসে তিনিই সর্বকনিষ্ঠ বিজয়ী।
* 1925 সালে সাহিত্যে নোবেল পুরস্কার জিতেছিলেন জর্জ বার্নার্ড শ। এর ঠিক 13 বছর পর বার্নার্ড শ জিতেছিলেন আরেকটি সম্মানজনক পুরস্কার। সেটি হলো অস্কার। 1938 সালে বার্নার্ড শ বেস্ট অ্যাডাপটেড স্কৃন পেস্ন ক্যাটেগরিতে অস্কার পুরস্কার জেতেন। তিনিই একমাত্র অস্কার বিজয়ী যিনি একই সঙ্গে নোবেল লরিয়েট।
* অস্কারের সেরা পাচ অ্যাওয়ার্ড বলা হয় বেস্ট পিকচার, বেস্ট ডিরেক্টর, বেস্ট অ্যাক্টর, বেস্ট অ্যাকট্রেস এবং বেস্ট স্কৃন পেস্ন ক্যাটাগুলোকে। অস্কারের ইতিহাসে এ পর্যনত্দ তিনটি মুভি রয়েছে, যেগুলো এ সেরা পাচটি অ্যাওয়ার্ডই জিতেছে। মুভি তিনটি হলো ইট হ্যাপেনড ওয়ান নাইট, ওয়ান ফিউ ওভার দি কাক্কু'স নেস্ট এবং দি সাইলেন্স অফ দি ল্যাম্বস।
* লিডিং অ্যাকট্রেস ক্যাটেগরিতে মোট চারবার অস্কার জিতেছেন ক্যাথেরিন হেপবার্ন। 1933 সালে মর্নিং গেস্নারি মুভিতে অভিনয়ের জন্য, 1967 সালে গেস হো'স কামিং টু ডিনার, 1968 সালে দি লায়ন ইন ডিনার, এবং 1981 সালে অন গোল্ডেন পন্ড মুভির জন্য অস্কার জিতেছিলেন। ক্যাথেরিন হেপবার্নই অস্কারের ইতিহাসে তিনটির বেশি মেজর অস্কার বিজয়ী।
* অস্কারে যদি রেকর্ডের কথা আসে তাহলে অবধারিতভাবে চলে আসবে ওয়াল্ট ডিজনির নাম। তিনি তার জীবনে মোট 64 বার একাডেমী অ্যাওয়ার্ডের মনোনয়ন পেয়েছেন। চারবার অনারারি অ্যাওয়ার্ড ছাড়াও তিনি মোট 22 বার অস্কার জিতেছেন। অস্কার পুরস্কারের ইতিহাসে তিনিই সর্বোচ্চ সংখ্যক একাডেমী অ্যাওয়ার্ড জিতেছেন।
* অস্কারে বেস্ট পিকচার ক্যাটেগরিতে অ্যাওয়ার্ড জেতা মুভিটি নিয়েই মাতামাতি হয় বেশি। দে শুট হর্স, ডোন্ট দে মুভিটি সর্বাধিক নয়টি নমিনেশন পেয়েছিল। তবে এ মুভিটি বেস্ট পিকচার ক্যাটেগরিতেই নমিনেশন পায়নি।
* মৃতু্যর পরও পরপর দুই বছর অভিনয়ের জন্য অস্কার নমিনেশন পাওয়া একমাত্র ব্যক্তিটি হচ্ছেন জেমস ডিন। তিনি 1955 সালে রোড অ্যাকসিডেন্টে মারা যান। কিন্তু তিনি 1956 সালে ইস্ট অফ ইডেন এবং 1957 সালে জায়ান্ট মুভিতে অভিনয়ের জন্য নমিনেশন পান।
* অস্কারের ফলাফল ঘোষণার সময় সবারই নজর থাকে ঘোষকের কথার দিকে। অনেক ভূমিকা করার পর ঘোষণা করা হয় বিজয়ীর নামটি। 1989 সালের 61তম একাডেমী অ্যাওয়ার্ডে ট্রেডমার্ক বাক্যাংশটি হয়ে যায় 'অ্যান্ড দি অস্কার গো'স টু...'। এর আগ পর্যনত্দ এটি ছিল 'অ্যান্ড দি উইনার ইজ...'।
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

জুলাই মিউজিয়ামঃ আলোর নিচে অন্ধকার!

লিখেছেন জুল ভার্ন, ১৬ ই আগস্ট, ২০২৬ সকাল ৯:১৩

জুলাই মিউজিয়ামঃ আলোর নিচে অন্ধকার!

জুলাই মিউজিয়ামে ঢুকলে প্রথমেই যে অনুভূতিটি হৃদয়কে স্পর্শ করে, তা হলো- এটা শুধু একটি জাদুঘর নয়; এটা একটি জাতির রক্তাক্ত স্মৃতির সাক্ষ্য।
পরিকল্পনা থেকে নির্মাণ- প্রতিটি পরতে... ...বাকিটুকু পড়ুন

আমি ভারতকে যা দিয়েছি ভারত চিরকাল তা মনে রাখবে----- ড্রাকুলা হাসিনা।

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ১৬ ই আগস্ট, ২০২৬ সকাল ১১:৫৭



ড্রাকুলার হাসিনা তো আর এমনি এমনি বলেনি যে, আমি ভারতকে যা দিয়েছি ভারত চিরকাল তা মনে রাখবে।

রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্র। যা মূলত ভারতকে একতরফা সুবিধা দেওয়ার জন্য তৈরি... ...বাকিটুকু পড়ুন

তুমি অমর দিশারী

লিখেছেন আলমগীর সরকার লিটন, ১৬ ই আগস্ট, ২০২৬ দুপুর ১২:১২


তুমি সূর্য কিনারায় উঁকি দিয়েছ বলে-
মা.. তুমি সূর্য আলো!
তোমার জন্মদিনে চাঁদ পৃথিবী হাসছে
আমরা যে গর্বিত গর্বিত-
মা.. তুমি সূর্য আলো;

তোমার অনুশাসন
আমাদের প্রেরণার উড়ন্ত পায়রা
শান্তির জ্বলন্ত মশাল
তোমার জন্ম সাতশত মহীয়ান-
আমরা শুধু গর্বিত... ...বাকিটুকু পড়ুন

অবিশ্বাস্য, অবিস্মরণীয়! বাংলাদেশের দুর্দান্ত জয় অস্ট্রেলিয়ার বিরুদ্ধে!!! :-ls B-)

লিখেছেন জ্যাক স্মিথ, ১৬ ই আগস্ট, ২০২৬ দুপুর ২:৪৯



অবিশ্বাস্য, দুর্দান্ত, অতুলনীয়,অবিস্মরণীয় যে বিশেষণই ব্যবহার করি না কেন বাংলাদেশের এই জয়ের মহত্ব বুঝাতে কোন শব্দ ভান্ডারই যেন যথেষ্ট নয়। আমি রীতিমত বাকরুদ্ধ হয়ে গেছি বাংলাদেশের এমন পারফর্মেন্স দেখে!! বাংলাদেশ... ...বাকিটুকু পড়ুন

জেগে উঠেছে জামাত-শিবিরের রগ কাটা বাহিনী

লিখেছেন জ্যাক স্মিথ, ১৭ ই আগস্ট, ২০২৬ রাত ২:০৫



গণ অধিকার পরিষদের এক কর্মীর পায়ের রগ কেটে দিয়েছে জামায়াত-শিবির।

কুষ্টিয়ায় গণ অধিকার পরিষদের নেতারা অভিযোগ করেছেন, তাঁদের এক কর্মীর পায়ের রগ কেটে দিয়েছেন জামায়াত-শিবিরের নেতা-কর্মীরা।... ...বাকিটুকু পড়ুন

×