জনপ্রিয় একটি গানের কথা এমন-
পথের ক্লান্তি ভুলে
স্নেহ ভরা কোলে তব
মাগো কবে বলো
শীতল হবো ?
কতদিন আর কতদিন।
এইসব আকুতি স্বতস্ফুর্তভাবে প্রকাশিত। আর তাইতো এতটা মমতা পেয়েছে এই চিরন্তন আকুতি।
মায়ের কাছে যাওয়ার সন্তানের যে আকুতি তা আজীবনই অকৃত্রিম। জাগতিক কোন হিসেবের বেড়াজালে বাধা যাবে এ আকুতিকে কিংবা এই চাওয়াকে।
২.
ওই দুর পরবাসে
তারা গুনি আকাশে আকাশে
কাটে নিঃসঙ্গ সময়..
এটিও আরেকটি গানের কথা।
তারা আকাশজুড়ে সবসময়ই থাকে। কিন্তু আমাদের কাছে দৃশ্যমান হয় রাত্রিতে। এইসব তারা গোনার প্রহরগুলোর সমন্বয়েই প্রবাস জীবন। যেখানে তারা গোনার প্রহর থাকে, নিঃসঙ্গ সময়ের আনাগোনা থাকে। তবুও সময় কাটে। নিরন্তর মনে পড়ে মাতৃভুমির কথা। এইসব নিরস্তর মনে পড়াতেই বুঝি দেশের প্রতি ভালোবাসা প্রকাশিত।
৩.
মা ও মারুপী এই আমাদের দেশ। প্রতিবছরই এই দেশ থেকে মেধাবী হাজার হাজার শিক্ষার্থী পড়াশোনা করতে বিদেশ যাচ্ছে। এটা অবশ্যই আমাদের দেশের জন্য ভালো। আমাদের দেশের সোনার ছেলেরা উচ্চশিক্ষা গ্রহণ করতে যাচ্ছে।
কিন্তু দেশে ফিরে আসা শিক্ষার্থীর সংখ্যা কম্ অনেকেই অতি আধুনিক জীবনের লোভে বিদেশেই থেকে যায়। কিন্তু তাদের মেধা যদি এই বাংলাদেশে ব্যবহৃত হতো তাহলে আমাদের বাংলাদেশের জন্য অনেক বেশি সুবিধার হতো।
৪
সে বিষয়টি ভাবার কারো কোন অবকাশ আছে কি? দুর নীল আকাশে তারা গোনার সময়টিতে কি একবার আনমনেই ভাবা যায় না? মায়ের বুকে শীতল হওয়ার প্রত্যাশাকেও কি অনেক কাছের মনে হয় না?
আকে
সর্বশেষ এডিট : ২০ শে জুলাই, ২০০৭ বিকাল ৩:৪০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



