somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

গ্রুপ ব্লগিং ও প্রাসঙ্গিক কিছু কথা

০৭ ই জানুয়ারি, ২০০৮ সন্ধ্যা ৬:৪০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সামহোয়্যারইনব্লগ কর্তৃপক্ষ গ্রুপ ব্লগিং শুরু করছে যে উদ্দেশ্য নিয়ে তা উল্লেখ করা আছে গ্রুপ ব্লগের হোমপেজে।
এটি হলো-
"সামহোয়্যার ইন... গ্রুপ ব্লগে সবাইকে স্বাগতম। গ্রুপ ব্লগ আমাদের একটি নতুন প্রয়াস। মুক্ত চিন্তার বিকাশ এবং সামাজিক ঐক্য আনাই সামহোয়্যার ইন...-এর সব সময়কার প্রচেষ্টা। এই প্রচেষ্টার একটি অঙ্গ হিসাবে সৃষ্টি হয়েছে গ্রুপ ব্লগের। আশা করছি ইন্টারনেটের মাধ্যমে স্থানীয় সমাজ এবং সমমনা গোষ্ঠিকে একত্রিত করায় ভুমিকা রাখতে পারবে আমাদের এই গ্রুপ ব্লগ।"

বর্তমানে ব্লগের ওপেন গ্রুপ সংখ্যা।

১. কবিসভা
২. জন্মযুদ্ধ
৩. পজেটিভ থিংকার্স
৪. পথিকৃৎ...
৫. আমার কথা , আমিও বলতে পারি
৬. বান্দর গ্রুপ সদস্য
৭. রসিক
৮. প্রিয় চট্টগ্রাম
৯. ঢাকা বিশ্ববিদ্যালয়
১০. বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা
১১. নটরডেমিয়ান
১২. দেশ বিদেশে ভ্রমন
১৩. ক্রিকেট ফ্যানস
১৪. আমরা প্রবাসী
১৫. দু:খটাকে দিলাম ছুটি
১৬. মনন ভূমি

এছাড়াও আমার জানামতে গ্রুপে ২ বার তার অধিক ক্লোজড গ্রুপ রয়েছে।

দিনকে দিন এই গ্রুপের সংখ্যা বেড়েই চলছে। আগামীতে হয়তো আরো অনেক গ্রুপ হবে। তবে এটি ভাবা দরকার , গ্রুপ খোলার উদ্দেশ্য যাতে সফলতা পায়।

এরইমধ্যে গ্রুপ ব্লগিং নিয়ে অনেক বিতর্ক শুরু হয়েছে। কেউ কেউ বলছেন গ্রুপ ব্লগিং সফল হবে না। আমি এখনই বলতে চাই না গ্রুপ ব্লগিং এর সফলতা কিংবা ব্যার্থতা নিয়ে কিছু বলতে চাই না। তবে মনেপ্রাণেই চাই ইতিবাজকভাবে সফলতা পাক এই গ্রুপ ব্লগিং। তবে এ বিষয়টি নিশ্চিত করবে আগামীর সময়।

গ্রুপ ব্লগিং এর বিস্তার, সমস্যা ও সম্ভাবনা এবং আরো কিছু বিষয় নিয়ে আমি একটা পোস্ট দিতে চাই। তবে তার আগে জেনে নিতে চাই, ব্লগাররা এই গ্রুপ ব্লগিং নিয়ে কি ভাবছেন।

আর কর্তৃপক্ষকে বলতে চাই, গ্রুপের মোট সংখ্যা জানার অধিকার মনে হয় ব্লগার হিসেবে সবারই আছে। যেহেতু এই ব্লগের প্রাণ ব্লগাররাই। সেজন্য এই তথ্য জানার অধিকারটি নিশ্চিত করার অনুরোধ করছি।
৮টি মন্তব্য ৫টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

১৯৭১ এর পরাজয়ের প্রতিশোধ নিতে পাকিস্তান কি বাংলাদেশে জঙ্গি নেটওয়ার্ক গড়ছে?

লিখেছেন শ্রাবণধারা, ২৩ শে সেপ্টেম্বর, ২০২৬ ভোর ৬:৫৪


পাকিস্তানের জঙ্গি গোষ্ঠী লস্কর-ই-তৈয়বার সহযোগী সংগঠন জামাত-উদ-দাওয়ার কয়েকজন নেতা দাবি করেন, হাসিনাকে ক্ষমতাচ্যুত করার পেছনে তাদের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। এই জঙ্গি সংগঠনটির নেতা সাইফুল্লাহ কাসুরি বলেন, তারা ১৯৭১ সালে... ...বাকিটুকু পড়ুন

অচেনা মাটিই আমার শেষ ঠিকানা !

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ২৩ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৮:৫১

অচেনা মাটিই আমার শেষ ঠিকানা !



পাথর বা গ্রানাইটে বেঁধো না তো আমার শেষ শয্যা,
নাম খোদাই করে রেখো না আমায়, দিতে একা থাকার লজ্জা।
চাই না উপাধি, চাই না তারিখ, ধূসর... ...বাকিটুকু পড়ুন

দ্য ব্লাইন্ড স্পট

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ২৩ শে সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১২:৩৭



ঘন কুয়াশার চাদর আর আঁকাবাঁকা সড়কের আড়ালে ‘পদ্মাডাঙা’ গ্রামটা দেখতে আর দশটা নীরব, নিরুপদ্রব পল্লীর মতোই। কিন্তু সাইবার অপরাধের মানচিত্রে এই জায়গার পরিচয় ভিন্ন। ফিশিং, ব্যাংক... ...বাকিটুকু পড়ুন

কাতুকুতু'র কাহিনীনামা

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২৩ শে সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১:১৭

কাতুর সাথে কুতু দিয়ে হচ্ছো পগারপাড়,
ফের যদি আসো কাছে বলবো- 'খবরদার!'
একটু হেসে, কাছে এসে, দিচ্ছো বুঝি কাশি,
ঝুলিয়ে দাড়ি, যাচ্ছো বাড়ি, যেথায় আছেন মাসি।

তোমার সাথে, দুধে-ভাতে, গপ্প করছি কত,
তবু কেন, ঘন... ...বাকিটুকু পড়ুন

বাঙালিয়ানা ভোজ ও রুপালি ইলিশের স্বাদ

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ২৩ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:৫৫

বন্ধু মারফত খবর পেলাম দেশের বাজার নাকি ভারতীয় ইলিশে সয়লাব। পদ্মার ইলিশের দাম কম, তাই নিম্নচাপ উপেক্ষা করে চলে গেলাম ইলিশের বাড়ি চাঁদপুরে। ঘাটে এসে দেখলাম পুরা বাজার... ...বাকিটুকু পড়ুন

×