somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ভালো মানুষেরা বেঁচে থাকুক।

০১ লা জুন, ২০১৩ সকাল ১০:০৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

কোন কিছুরই একটা দিক থাকেনা। অনেকগুলো, অনেকভাবে বিশ্লেষণ করে কেন্দ্রে আসতে হয়। তবে, বিভিন্ন সোর্স থেকে খবর নিয়ে দেখা যাচ্ছে, আশুর ব্যাপারটা সত্যি। সে ফিক্সিং এ জড়িত।

তবে, অতি উৎসাহী হয়ে আশুর সাথে স্রিশান্ত কিম্বা আসিফ, সালমান বাটের মিল খোঁজার দরকার নেই। জীবনে চলার পথে আমরা সবাই ভুল করি। ব্যাপারটা হোল- স্বীকার করে কয়জন?
শ্রিশান্ত, আসিফ এবং বাট- এই তিনজনা-ই তাদের নিজ নিজ ফিক্সিং এর ব্যাপার টা হাতেনাতে ধরা খাবার পর অস্বীকার করে এসেছে। :(( :((

শ্রিশান্ত- শুধু অর্থই নেয়নি, তার জন্যে নারীর ব্যাবস্থা ও করতে হয়েছিল। তাকে যখন শ্রী-ঘরে পাঠাবার জন্যে পুলিশি মাইক্রোতে তোলা হয়, তার আগে সে সেই নারীর সাথেই ছিল এবং ঐ মহিলাকেও একই মাইক্রো তে তুলে আনা হয়। এত কিছুর পরেও সে নিজেকে নির্দোষ দাবী করে!!!!...

হায় খোদা, কই যামু!!!!!!B:-) B:-)

আসিফের নারিলোভ, অর্থলোভ, গাজা-মদ-আফিম-হেরোইন-কোকেন ইত্যাদি প্রীতির কথা সর্বজনবিদিত। পাকিস্তানি আরেক কুপথগামী ললনা বীণা মালিকের সাথে আসিফের পরিণয় ও পরে সবকিছুর অস্বীকার ও কাঁদা ছোঁড়াছুড়ি সে আমরা সবাই জানি। - সেও এখনো নিজেকে নির্দোষ দাবী করে, এসবের উল্টো বিচার দাবী করে। ......

হায় খোদা, কই যামু!!!!!!B:-) B:-)

সালমান বাট... হোটেলে, পাবে নারীসঙ্গ ছাড়া চলতো না এই সুপুরুষের। সাথে নিষিদ্ধ বস্তু রাখার একই অভিযোগে অভিযুক্ত। সরাসরি পুরো স্পট ফিক্সিং প্ল্যান সাজানো থেকে শুরু করে ইংলিশ দের সাথে সেই ফিক্সিংময় সিরিজের পুরো ব্যাবস্থাপনায় সন্দেহাতীত ভাবে প্রমাণিত হবার পরে, এখনো সে নিজেকে নির্দোষ দাবী করে। নির্লজ্জতার শেষ কোথায়???...

হায় খোদা, কই যামু!!!!!! B:-) B:-)

আর আমাদের আশু... একটা চিপা দিতেই, নিজে থেকে গরগর করে সব স্বীকার করে নেয়া ছেলেটা। আমি বলছিনা এই কারণে তাকে ক্ষমা করে দিন, কিন্তু; পার্থক্য আছেই। আশু ভুল করেছে, কিন্তু সে পাপী নয়। আজ অনেক কে ক্রিকেট বোদ্ধা হতে দেখছি, এরা সবকিছুতেই এক্সট্রিম লেভেল গেইম খেলতে চায়। নিজের যখন ভুল অথবা পাপ ধরা পড়বে, ঠিকই নিজেকে দাবী করবে নির্দোষ।

আমাদের ছেলেপেলেরা ভারতীয় কিম্বা পাকিস্তানি কুকুর-দের মত বড় হয়না। এখনো আমরা ওদের চেয়ে নম্র-ভদ্রই আছি। এখনো, নারীদের প্রতি আমাদের ছেলেদের দৃষ্টি অনেক বেশী সংযত। এখনো জাতীয় পর্যায়ের কোন ক্রিকেটারের মাদক বহন, সেবন, নারিলোভী কীর্তির কথা শোনা যায়নি।

যারা পাকিস্তানের মুসলমান-দের দেখে ওদের সাচ্চা বলেন, তাদের বলি আপনারা এখনো বাচ্চাই আছেন। বাংলাদেশ এখনো ওদের চেয়ে পবিত্রই আছে। যারা ভারতীয় দের উথান দেখে বিস্মিত, তাদের বলি, মায়ের-বোনের সম্মান অবাধে বিসর্জন দিয়ে মিডিয়া নির্ভর উথান আমাদের দরকার নেই। আমরা ইনশাল্লাহ, আমাদের মতই উন্নতি করে যাবো।

আশরাফুল-কে বাঁচতে দিন। খেলাটাই ছেলেটার জীবন। সে এখনো সংসারী হয়নি খেলাটার জন্যেই, তার কথাবার্তা শুনলে বুঝবেন সে এখনো কত সরল। শাস্তি হবার হবে, কিন্তু সারাক্ষণ অপমানের তীব্র জ্বালায়, ঘৃণায় যেন বাঁচতে না হয় আমাদের ক্রিকেটের প্রথম সুপারস্টার-কে।

বেশী রাগ হলে আশরাফুলীয় দিনগুলোর কথা মনে করে নেবেন। কেঁদে হালকা হয়ে নেবেন। কিন্তু, আর চাইনা হ্যান্সি ক্রনিয়ে ট্রাজেডি। একা একা ধুঁকে ধুঁকে তীব্র স্লেশে ভুগে শেষমেশ এক অপঘাত মৃত্যু চাইনা। এরা ভুল করেছে, কিন্তু এরা ভুল মানুষ নয়, ছিল না। মনে যাদের অনুশোচনা, পাপবোধ থাকে তারা দিনশেষে আরেকজন ভালো মানুষ। 8-| 8-|

ভালো মানুষেরা বেঁচে থাকুক। ভালো থাকুক। আশু-রা, হ্যান্সি-রা আমাদের মনে থাকুক ভালো জায়গাটায়, ভালো স্মৃতির জন্যে। মন্দ- দের জন্যে মন্দ জায়গাটা খোলা রাখুন।

এই পর্যন্ত তোর পাশে আছি, থাকবোরে পাগলা। আর কোন বোম ফাটাস না যেন। B-)) :#>
সর্বশেষ এডিট : ০১ লা জুন, ২০১৩ সকাল ১০:১৬
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আওয়ামীলিগের একটা জিনিস আমার ভালো লাগে।

লিখেছেন তানভির জুমার, ১৩ ই নভেম্বর, ২০২৬ সকাল ৮:৩৩




লীগের একটা গুণ দেখে আমার অনেস্টলি হিংসা হয়। ওরা শত্রুর সাথে কোন দয়ামায়ার রাজনীতিতে বিশ্বাসী না। অস্তিত্বের প্রশ্নে নিয়মতান্ত্রিকতা আর সুশীলতা দেখাতে গেলে যে টিকে থাকা সম্ভব না,... ...বাকিটুকু পড়ুন

সাময়িক পোষ্ট

লিখেছেন রাজীব নুর, ১৩ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:২৩



আসসালামু আলাইকুম।
আশা করি সক্কলে ভালো আছেন। আজ শুক্রবার, ২৮শে কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ। ইংরেজি তারিখ ১৩ই নভেম্বর। আজ গ্রেট লেখক হুমায়ূন আহমেদের জন্মদিন। আর কিছুদিন পর শীত এসে... ...বাকিটুকু পড়ুন

বাঙ্গালী বেশিরভাগ সময় নিজেদের আবেগ দিয়ে পক্ষ বিপক্ষে অবস্থান নেয়।

লিখেছেন নূর আলম হিরণ, ১৩ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:২৪


সম্প্রতি অনন্ত জলিলের ঋণখেলাপি হওয়া নিয়ে বেশ আলোচনা হচ্ছে। আলোচনায় দেখা যাচ্ছে, একটি পক্ষ অনন্ত জলিলের পক্ষে অবস্থান নিচ্ছে, আরেকটি পক্ষ বিপক্ষে। তবে লক্ষণীয় বিষয় হলো, দুই পক্ষের কেউই অনন্ত... ...বাকিটুকু পড়ুন

কত নিয়েছ, কত দেবে, কবে যাবে?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১৩ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:৫০


দফা তো একটাই- কত নিয়েছ, কত দেবে, কবে যাবে! শেখ হাসিনাকে ঘিরে বদলে যাচ্ছে কি রাজনৈতিক সমীকরণ?

ছয় দফা ঘোষণার পর ন্যাশনাল আওয়ামী পার্টি বা ন্যাপের পূর্ব পাকিস্তান প্রধান... ...বাকিটুকু পড়ুন

১৩৩১৩ তম দিন শেষে

লিখেছেন সুব্রত দত্ত, ১৩ ই নভেম্বর, ২০২৬ রাত ১০:৪৮


আজ জীবনের ১৩৩১৩ তম দিন পার করলাম। কর্মব্যস্ত এক দিন ছিল কিন্তু তবুও তা ভালো লাগার ছিল। হতাশা সেভাবে গ্রাস করেনি। কিছু বিষয়ে মন খারাপ করার মতো কারণ থাকলেও মনটা... ...বাকিটুকু পড়ুন

×