somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আমাদের আপোষহীনতা, আমাদের সততা।

০৫ ই জুন, ২০১৩ রাত ১:৫৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আশরাফুলের শাস্তি হওয়া উচিত। সে আমাদের কলঙ্কিত করেছে, আমাদের ক্রিকেট ভূলুণ্ঠিত করেছে, আমি কাওকে মুখ দেখাতে পারছিনা অথচ আমার মুখ ফেয়ার এন হ্যান্ডসাম মুখ। সারাদিন পাউডার মাখা মুখ!! সততা দিয়ে ঢাকা মুখ, নিষ্পাপ মুখ, অসাধারণ মুখ।

আরে থাম, শালা বরাহ শাবক।

আজকে আশরাফুলের কলঙ্কের জন্যে তুমি আপোষহীন। ওর পারলে ফাঁসি দিয়ে দাও। পারলে ওরে কোপাও। তোমার দেশপ্রেম কেবল দুর্বল মানুষগুলোর পাছায় বাড়ী দিয়েই শেষ।

এমনতরো মানুষ গুলোর জন্যেই Samuel Johnson বলেছিলেন- Patriotism is the last refuge of a scoundrel.

নিজের বিবেকের কাছে খুব পরিষ্কার তুমি, তাই না? দেখো, মেলাও-

তোমার আপোষহীনতা কোথায় যায়-

যখন, রাস্তায় হাঁটতে গিয়ে দেখো অপরিচিত কোন মেয়ে দেখেই তোমার চেয়ে হৃষ্টপুষ্ট ষণ্ডামার্কা কেউ উরন্ত চুম্বন ছুড়ে দিল, অথবা অশ্লীল কথার তোড়ে ভাসিয়ে নিলো মেয়েটার দু কান, সারাদিনের জন্যে ঘেন্নার অনুভূতি ছড়িয়ে দিলো ওর মনে। আর, তুমি তাড়াতাড়ি রাস্তা মাপলে ঝামেলায় জড়াবার সময়- সাহস- নিদেন পক্ষে অনুভূতিটুকু নেই বলে।

তোমার আপোষহীনতা কোথায় যায়-

যখন, বিশ্ববিদ্যালয়ের ছাত্র তুমি, পরীক্ষার হল ছেড়ে টয়লেটে যাও বই- খাতা উল্টে দেখতে? নকল করাকে বল- সুযোগ নেয়া। সত্য লুকানো তোমার কাছে মিথ্যা নয়।

তোমার আপোষহীনতা কোথায় যায়-

যখন তোমার কর্মক্ষেত্রে আরেকটু ভালো অবস্থানের জন্যে হা- তে হা মেলাও তুমি সারাদিন। কাজের চেয়ে তোমার হাত কচলাতে কচলাতেই কাটে সারাটাদিন।

তোমার আপোষহীনতা কোথায় যায়-

যখন, আশে পাশের সব অসঙ্গতি তোমার কাছে স্রেফ আরেকটা ঘটনা? সে ছোট হোক বা বড় হোক। কারো কড়ে আঙ্গুল কাটা, আর কারো ধড় কাঁটা সেতো একই তোমার কাছে।

তোমার আপোষহীনতা কোথায় যায়-

যখন তোমার ষণ্ডা বন্ধুটা অজস্র খিস্তি খেউরে আর অশ্লীল বানে ঐ অসহায় ছেলেটাকে মারে। তুমি স্রেফ দর্শক। বন্ধুই তো মারছে, তাই না?

তোমার আপোষহীনতা কোথায় যায়-

যখন, লাইনে দাঁড়িয়ে আর দশজনের পেছনে পড়ে থাকতে ভালো লাগেনা বলে, চিকিৎসকের চেম্বারে দুই- দশ টাকা দিয়ে সিরিয়াল কেনো তুমি?

তোমার আপোষহীনতা কোথায় যায়??

এইসব খুব ছোটখাট বিষয় তাই না? এত ভাবলে কি আর বেঁচে থাকা যায়? এইসব তো করতেই হয় তাই না?

তো ঐ মুখে আবার আপোষহীনতার কথা বলিস কিভাবে রে কুকুরছানা? অধিকার না আছে তোর না আছে আমার। সারা জীবন আপোষে আপোষে চলে আপোষহীন হও কেবল দুর্বলের সাথে।

কখনো কিছুই না দিয়ে, সারা বাংলা- বিহার- উড়িষ্যা খেয়ে সাবাড় করে কেউ বিদেশ গিয়ে বিলাস করে, কেউ হয় দেশপ্রেমিক, কেউ বানায় তাজমহল, আর উচ্ছিষ্ট ভোগীরে মৃত্যুদন্ডাদেশ দিয়ে আমরা উদযাপন করি আপোষহীনতা। সুখ নেই ভ্রষ্ট সততার।

তোদের এমন সততার আর আপোষহীনতার কপালে উশঠা মারি।
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আওয়ামীলিগের একটা জিনিস আমার ভালো লাগে।

লিখেছেন তানভির জুমার, ১৩ ই নভেম্বর, ২০২৬ সকাল ৮:৩৩




লীগের একটা গুণ দেখে আমার অনেস্টলি হিংসা হয়। ওরা শত্রুর সাথে কোন দয়ামায়ার রাজনীতিতে বিশ্বাসী না। অস্তিত্বের প্রশ্নে নিয়মতান্ত্রিকতা আর সুশীলতা দেখাতে গেলে যে টিকে থাকা সম্ভব না,... ...বাকিটুকু পড়ুন

সাময়িক পোষ্ট

লিখেছেন রাজীব নুর, ১৩ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:২৩



আসসালামু আলাইকুম।
আশা করি সক্কলে ভালো আছেন। আজ শুক্রবার, ২৮শে কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ। ইংরেজি তারিখ ১৩ই নভেম্বর। আজ গ্রেট লেখক হুমায়ূন আহমেদের জন্মদিন। আর কিছুদিন পর শীত এসে... ...বাকিটুকু পড়ুন

বাঙ্গালী বেশিরভাগ সময় নিজেদের আবেগ দিয়ে পক্ষ বিপক্ষে অবস্থান নেয়।

লিখেছেন নূর আলম হিরণ, ১৩ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:২৪


সম্প্রতি অনন্ত জলিলের ঋণখেলাপি হওয়া নিয়ে বেশ আলোচনা হচ্ছে। আলোচনায় দেখা যাচ্ছে, একটি পক্ষ অনন্ত জলিলের পক্ষে অবস্থান নিচ্ছে, আরেকটি পক্ষ বিপক্ষে। তবে লক্ষণীয় বিষয় হলো, দুই পক্ষের কেউই অনন্ত... ...বাকিটুকু পড়ুন

কত নিয়েছ, কত দেবে, কবে যাবে?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১৩ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:৫০


দফা তো একটাই- কত নিয়েছ, কত দেবে, কবে যাবে! শেখ হাসিনাকে ঘিরে বদলে যাচ্ছে কি রাজনৈতিক সমীকরণ?

ছয় দফা ঘোষণার পর ন্যাশনাল আওয়ামী পার্টি বা ন্যাপের পূর্ব পাকিস্তান প্রধান... ...বাকিটুকু পড়ুন

১৩৩১৩ তম দিন শেষে

লিখেছেন সুব্রত দত্ত, ১৩ ই নভেম্বর, ২০২৬ রাত ১০:৪৮


আজ জীবনের ১৩৩১৩ তম দিন পার করলাম। কর্মব্যস্ত এক দিন ছিল কিন্তু তবুও তা ভালো লাগার ছিল। হতাশা সেভাবে গ্রাস করেনি। কিছু বিষয়ে মন খারাপ করার মতো কারণ থাকলেও মনটা... ...বাকিটুকু পড়ুন

×