somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আমার সন্তান যেন থাকে বিদ্যুৎ আর তারে।

১১ ই জুন, ২০১৩ রাত ৯:১৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

২১৫০ সাল। সুন্দরবন ধ্বংস হয়ে গেছে। রয়েল বেঙ্গল টাইগারের বদলে ওখানে এখন মাঝে মাঝে নেড়ি কুত্তার দেখা মেলে, তাও বিদ্যুৎ প্ল্যান্টের কাজে জড়িত চায়না আর কোরিয়ান শ্রমিক দের খাবারে পরিণত হয়ে বিলুপ্ত প্রায়। যাই হোক আসুন, উন্নত বাংলাদেশ কে চিনে নেইঃ

১। বাংলাদেশ ক্রিকেট দলের খেলা হচ্ছে, চট্টগ্রামে ত্রিদেশীয় সিরিজ। চট্টগ্রামের ক্যাটপাস মোড়ে সাজ সাজ রব। বিশালাকার কিছু বিলাইয়ের ভাস্কর্য বসানো হয়েছে। সাদা বিলাইয়ের অর্ডার দেয়া ছিল, কিন্তু কে বা কারা(পড়েন দুর্বৃত্ত) এসে বিলাইয়ের শরীরে হলুদ আর কালো রঙ মেখে গেছে। ওদের দেখতে প্রাগৈতিহাসিক কালের একটি প্রাণীর মত লাগছে। কিছু ব্লগার উপাত্ত ঘেঁটে বের করেছে ঐ প্রাণীর নাম ছিল রয়েল বেঙ্গল টাইগার। কিন্তু, বাংলাদেশ রাজতন্ত্র নয়, গণতন্ত্রে বিশ্বাসী; তাই রয়েল শব্দতে আপত্তি থাকায় ঐ বেঙ্গল টাইগার দের উচ্ছেদ করা হয়েছিল। রয়েল হ্যাজ বিন বয়েল্ড। :-P :-P

এর চেয়ে বেশী কিছু লিখলে ব্লগারদের কী-বোর্ডে স্বয়ংক্রিয় পদ্ধতিতে হিব্রু ভাষার কী- এসে পড়ার সম্ভাবনা আছে বিধায় তারা আর বিশদ ঘাটেন নি।

২। ৩৪ তম বাংলাদেশ গেমস এর উদ্বোধনী অনুষ্ঠান। এবারের মাসকট গৃহপালিত বিলাই রাখার কথা ছিল, কিন্তু বিলাই কে ছোট মনে করায় মাসকট হিসেবে চূড়ান্ত মনোনয়ন পেয়েছে কিলাই। কিলাই হোল একটি দেশীয় প্রতীক। আবহমান বাংলার ঐতিহ্যে লালিত এই কিলাই হোল বাংলার আপামর জনগণের হাত, যা সর্বদা কিলাতে প্রস্তুত। বেশী কিছুনা, হাতের চার আঙ্গুল, বুইড়া আঙ্গুলের চাপায় দিলে কিলাই এর রুপ ধারন করে।

কিলাই এর সদা জাগ্রত ভাব দেখে একজন আম্ব্রিকান কূটনীতিবিদ হৃদরোগে আক্রান্ত হয়ে গত হয়েছেন বলে খবরে প্রকাশ। মৃত্যুকালে তার নাম ছিল- ড্যান্স বাংলা ড্যান্স। B-) B-)

৩। বাংলাদেশের অজ পাড়াগাঁ পদ্মানদীর মাঝি খ্যাত কুবেরের ময়নাদ্বীপে আসর বসছে বিশ্বকাপ ক্রিকেট ২১৫০ এর। এখানে এখন বিদ্যুতে বিদ্যুৎময়। গত বছর এই খানেই বিপুল আন্দোলনের মুখে ২ ঘন্টা লোডশেডিং করতে বাধ্য হয়েছিল জেলা বিদ্যুৎ কমিটি। গত ১২০ বছর ধরে এরা দিনে- রাতে আলো দেখে ক্লান্ত হয়ে গিয়েছিল। /:)

অতিরিক্ত বিদ্যুতের চাপ কমানোর জন্যে ময়না দ্বীপের ভোলা ভালা লোকদের টার্গেটে পরিণত করা হয়েছে। এরা মানবেতর জীবন যাপন করছে।বাংলাদেশ দণ্ডবিধি কত জানি অনুযায়ী ময়না দ্বীপের প্রত্যেক মহিলাকে প্রতিদিন একই ডেইলি সোপ ২০ বার করে দেখতে হবে। যেসব বাচ্চা বেশী পড়ালেখা করে বখে গেছে, তাদের কে ৪২ ইঞ্চি এল সি ডি মনিটরে সাত দিন, সাত রাত টানা ডরিমন দেখার সাজা দেয়া হয়েছে। :((

৪। অতিরিক্ত উন্নয়নের জোয়ারে দেশ ব্যাপী আবারো বন্যা দেখা দিয়েছে। গত বছরের তুলনায় এই বছর উন্নয়নের পরিষ্কার পানি ঘরে ঘরে ঢুকে পড়ায় বিভিন্ন রকমের উন্নয়ন সংক্রান্ত রোগ দেখা দিচ্ছে। যেমনঃ মানিফোবিয়া, ফুডফোবিয়া, অনেস্টিফোবিয়া ইত্যাদি ইত্যাদি।

৫। বাংলাদেশের রাজধানী ঢাকায় আয়োজিত হতে যাচ্ছে হারিয়ে যাওয়া জ্যাম উপলক্ষে বিশেষ মেলা। এই মেলার প্রধান আকর্ষণ গত শতকের শুরুতে আলোচিত জ্যাম, যা কালের গর্ভে হারিয়ে গেছে। পুরো অনুষ্ঠানে ব্যাবহার করা হবে ত্রিমাত্রিক ভিজুয়াল ইফেক্ট। যাতে সরাসরি বিদ্যুৎ সরবরাহ করবে কুশ্রীবন বিদ্যুৎ উৎপাদন প্ল্যান্ট। কিন্তু, এরা চাহিদার চেয়ে বেশী সরবরাহ করে দেয়, তাই কুশ্রীবনকে একটু কম বিদ্যুৎ উৎপাদন করতে অনুরোধ করা হয়েছে।
:(( :(( :(( :(( :(( :((
মোট কথা, সামনে অসাধারণ এক গৃহপালিত বাংলাদেশ অপেক্ষা করছে আমাদের পরবর্তী সন্তানদের জন্যে।

পরিশেষঃ উন্নত বাংলাদেশের কমন কামনা- আমার সন্তান যেন থাকে দুধে ভাতে থুক্কু বিদ্যুৎ আর তারে। :( B-) X( :|
৩টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

প্রসঙ্গ - এআই

লিখেছেন ঠাকুরমাহমুদ, ১৩ ই নভেম্বর, ২০২৬ রাত ৩:১৭



আদু ভাইয়ের গল্প জানেন না ব্লগে এমন কেউ কি আছেন? ইদানিং অনেক আদু ভাই মার্কা লোকজন দেখছি যারা নকল করেন, অন্যের লেখা দেখে কপি করেন, ফুটপাতের বই কপি করা... ...বাকিটুকু পড়ুন

আওয়ামীলিগের একটা জিনিস আমার ভালো লাগে।

লিখেছেন তানভির জুমার, ১৩ ই নভেম্বর, ২০২৬ সকাল ৮:৩৩




লীগের একটা গুণ দেখে আমার অনেস্টলি হিংসা হয়। ওরা শত্রুর সাথে কোন দয়ামায়ার রাজনীতিতে বিশ্বাসী না। অস্তিত্বের প্রশ্নে নিয়মতান্ত্রিকতা আর সুশীলতা দেখাতে গেলে যে টিকে থাকা সম্ভব না,... ...বাকিটুকু পড়ুন

সাময়িক পোষ্ট

লিখেছেন রাজীব নুর, ১৩ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:২৩



আসসালামু আলাইকুম।
আশা করি সক্কলে ভালো আছেন। আজ শুক্রবার, ২৮শে কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ। ইংরেজি তারিখ ১৩ই নভেম্বর। আজ গ্রেট লেখক হুমায়ূন আহমেদের জন্মদিন। আর কিছুদিন পর শীত এসে... ...বাকিটুকু পড়ুন

বাঙ্গালী বেশিরভাগ সময় নিজেদের আবেগ দিয়ে পক্ষ বিপক্ষে অবস্থান নেয়।

লিখেছেন নূর আলম হিরণ, ১৩ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:২৪


সম্প্রতি অনন্ত জলিলের ঋণখেলাপি হওয়া নিয়ে বেশ আলোচনা হচ্ছে। আলোচনায় দেখা যাচ্ছে, একটি পক্ষ অনন্ত জলিলের পক্ষে অবস্থান নিচ্ছে, আরেকটি পক্ষ বিপক্ষে। তবে লক্ষণীয় বিষয় হলো, দুই পক্ষের কেউই অনন্ত... ...বাকিটুকু পড়ুন

কত নিয়েছ, কত দেবে, কবে যাবে?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১৩ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:৫০


দফা তো একটাই- কত নিয়েছ, কত দেবে, কবে যাবে! শেখ হাসিনাকে ঘিরে বদলে যাচ্ছে কি রাজনৈতিক সমীকরণ?

ছয় দফা ঘোষণার পর ন্যাশনাল আওয়ামী পার্টি বা ন্যাপের পূর্ব পাকিস্তান প্রধান... ...বাকিটুকু পড়ুন

×