somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আশিকি দুই আর আমাদের মহান আত্বহত্যা প্রেম।

১৫ ই জুন, ২০১৩ সকাল ১০:৪২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

গত কিছুদিন ধরে আশিকি-২ নিয়া এত এত খবর দেইখা আমিও হাইপে আক্রান্ত হইলাম। ভাবলাম দেখা যাক- উহাতে কি আছে। গান শুনসি আগেই; খারাপ না। এমনেতেই বাঙ্গালীর কানে বাংলা গানের চেয়ে হিন্দি আর উর্দু গান ধরে ভালো। বিয়া বাড়ীতে চলে হিন্দি আর রুনা লায়লা মঞ্চে উঠলেই গান উর্দু!!!!!

সে যাই হোক এইগুলান অফটপিক। টপিকে আসি।এই বিশ্ব- ব্রহ্মাণ্ড জয় করা ছবি থিকা আমরা কি শিখি?

আমরা শিখি- ৮৬ রুপির টমেটো থিকা প্রেম স্টার্ট হয়। অমর প্রেম। আর আপনি মেলোডি গাইলেও সেটা হিন্দি মুভি হইলে আপনি রকস্টার!!! আরও অনেক কিছু শিখার আছে এই মুভি থিকা। আপনি যদি রকস্টার নাইয়ক হন তাহলে আপনি কোটি কোটি লিটার মদ গিল্লেও তেমন কোন সমস্যা হবেনা, নেশায় বুঁদ হওয়া দুরের কথা; এমন কি এত তরল গিলেও আপনার মিনিমাম লেভেলের প্রকৃতির ডাক আসবে না। সে জায়গায় নায়ক সাহেব তো মোটে কয়েক চৌবাচ্চা পরিমান মদ গিলছেন পুরা মুভিতে।:-*:-*

ভাই তোর লিভার টা একটু ধার দিবি???!!!!! X(X(X(X(

এবার সিরিয়াস প্রসঙ্গ, ভারত তো বটেই উপমহাদেশের মানুষ মাত্রই মারাত্মক ফিল্মি। জীবন- টা ফিল্মের মতই চলে অনেকের। রুপালি মিডিয়া নির্ভর স্বপ্ন বুনে অনেক জীবন। তারকা- রা এখানে দেবতাতুল্য। সে জায়গায় এমন হাইপ তৈরি করা ছবি যেখানে এক জন সাফল্য পাওয়া তারকা, পরবর্তীতে নিজের ব্যার্থতায় আর প্রেমের আতিশয্যে আত্বহননের পথ বেছে নেন। যেখানে আত্বহত্যা-কে সমাধান হিসেবে দেখানো হয়, আত্বহত্যা হয়ে ওঠে মহৎ, সে জায়গা শিল্পের জন্যে যতই উৎকৃষ্ট হোক- জন মানুষের জন্যে নিকৃষ্ট বৈ কিছু নয়।

ভাবছেন; বড় বাড়াবাড়ি কথা বলছি, এত টা গুরুতর নয়!!!! যারা ভাবছেন, তাদের বলি জগতে আপনি একাই মানুষ নন। সবাই আপনার মত ভাবে না। এবার প্রমান টাও দেই-

আশিকি- ২ মুক্তি পেয়েছে ২৬ এপ্রিল ২০১৩, তার ঠিক কিছুদিন পরেই ২ জুন- মুম্বাইয়ের সর্বগ্রাসী রুপালি জগতের আরেক এলকোহলিক ফ্লপ স্টার জিয়া খান আত্বহননের পথ বেছে নেন। কারণ; সেই চিরাচরিত-

১) ব্যার্থ স্টারডম। আর;
২) সংকটময় প্রেম জীবন।

ফিল্মি মানুষগুলোর চরম ফিল্মি লাইফের এই আত্বহননে এই ছবি কিছুটা হলেও প্রভাব ফেলেনি, কিংবা তার আত্বহননের সিদ্ধান্ত-কে গতি দেয়নি এ আমি বিশ্বাস করিনা। আমি লিখে রাখলাম- এই ছবির অবশ্যই তাতে ভুমিকা আছে, এই সব স্টারদের জীবন কি পরিমান মেকি আর ফিল্মি তা একটু স্টাডি করলেই অনেকেই বুঝবেন।

যাই হউক- ভারতীয়- পাকিস্তানিরা আমার কনসার্ণ না, যারা আশিকি হাইপে ভুগছেন, প্লিজ সুযোগ পেলেই এই ধরনের কাহিনীর ছবির ডি-মারকেটিং করুন। আর কেউ যাতে আত্বহননে উদ্বুদ্ধ না হয়। হলেও- অন্তত বাংলার একটা প্রাণও যাতে এইভাবে শেষ না হয়।

আসুন বাচি। জীবন ছবির চেয়ে সুন্দর। বাবা-মা-ভাই-বোন কত সম্পর্ক। কেউ না থাকলে অন্য মানুষদের জন্যে বাচুন।

জীবন মোহিত সুরির আশিকি দুই নয়। জীবন জহির রায়হানের জীবন থেকে নেয়া, জীবন মানিক-জীর পদ্মা নদীর মাঝি। কাটাময় কিন্তু মহান। প্রতিটা কণ্টকময় সৎ পথই মহান।

জীবন কে, সংগ্রাম কে হ্যাঁ বলুন।

:):):):):D:D:D;);););)
সর্বশেষ এডিট : ১৫ ই জুন, ২০১৩ দুপুর ১২:৫৭
৩টি মন্তব্য ৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

প্রসঙ্গ - এআই

লিখেছেন ঠাকুরমাহমুদ, ১৩ ই নভেম্বর, ২০২৬ রাত ৩:১৭



আদু ভাইয়ের গল্প জানেন না ব্লগে এমন কেউ কি আছেন? ইদানিং অনেক আদু ভাই মার্কা লোকজন দেখছি যারা নকল করেন, অন্যের লেখা দেখে কপি করেন, ফুটপাতের বই কপি করা... ...বাকিটুকু পড়ুন

আওয়ামীলিগের একটা জিনিস আমার ভালো লাগে।

লিখেছেন তানভির জুমার, ১৩ ই নভেম্বর, ২০২৬ সকাল ৮:৩৩




লীগের একটা গুণ দেখে আমার অনেস্টলি হিংসা হয়। ওরা শত্রুর সাথে কোন দয়ামায়ার রাজনীতিতে বিশ্বাসী না। অস্তিত্বের প্রশ্নে নিয়মতান্ত্রিকতা আর সুশীলতা দেখাতে গেলে যে টিকে থাকা সম্ভব না,... ...বাকিটুকু পড়ুন

সাময়িক পোষ্ট

লিখেছেন রাজীব নুর, ১৩ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:২৩



আসসালামু আলাইকুম।
আশা করি সক্কলে ভালো আছেন। আজ শুক্রবার, ২৮শে কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ। ইংরেজি তারিখ ১৩ই নভেম্বর। আজ গ্রেট লেখক হুমায়ূন আহমেদের জন্মদিন। আর কিছুদিন পর শীত এসে... ...বাকিটুকু পড়ুন

বাঙ্গালী বেশিরভাগ সময় নিজেদের আবেগ দিয়ে পক্ষ বিপক্ষে অবস্থান নেয়।

লিখেছেন নূর আলম হিরণ, ১৩ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:২৪


সম্প্রতি অনন্ত জলিলের ঋণখেলাপি হওয়া নিয়ে বেশ আলোচনা হচ্ছে। আলোচনায় দেখা যাচ্ছে, একটি পক্ষ অনন্ত জলিলের পক্ষে অবস্থান নিচ্ছে, আরেকটি পক্ষ বিপক্ষে। তবে লক্ষণীয় বিষয় হলো, দুই পক্ষের কেউই অনন্ত... ...বাকিটুকু পড়ুন

কত নিয়েছ, কত দেবে, কবে যাবে?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১৩ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:৫০


দফা তো একটাই- কত নিয়েছ, কত দেবে, কবে যাবে! শেখ হাসিনাকে ঘিরে বদলে যাচ্ছে কি রাজনৈতিক সমীকরণ?

ছয় দফা ঘোষণার পর ন্যাশনাল আওয়ামী পার্টি বা ন্যাপের পূর্ব পাকিস্তান প্রধান... ...বাকিটুকু পড়ুন

×