somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বাংলাদেশের ব্যাংকিং নীতি ও যথেচ্ছাচার।

০৬ ই জুলাই, ২০১৩ রাত ১:১২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

কোন জায়গায় না থেকে সেটার অসঙ্গতি অনুধাবন সম্ভব নয়। আর বাস্তব অভিজ্ঞতা থেকে বোঝা যায় আসলে হচ্ছে টা কি?

আমাদের পলিসিমেকার গণ ভারী ভারী ডিগ্রিধারী এবং সমাজে প্রতিষ্ঠিত ব্যাক্তি। তাদের প্রনেত আইনের বিপক্ষে কথা বলতে গেলে সেটা আসলে নিজেদের পায়ে কুড়োল মারার নামান্তর। অনেকে বলে ফেলেন পাকনা, অনেকে ধরেন বেআদবি। তাই আমরা মুখে আঙ্গুল নিয়ে বসে থাকি।

অথচ, ভাবুন একবার, যদি তাদের নিজেদের আইনই- নিজেদের দুদিন পর পর পরিবর্তন করা লাগে, আসলে সেটা কতটুকু ভালো ছিল? তাহলে যারা আগে বিরোধিতা করেছে তারা বা তাদের মত কেন পরবর্তী দফায় পরিবর্তনের আগে বিবেচিত হবে না?

জ্ঞান কি বয়েস হিসেবে বিবেচ্য নাকি জ্ঞান স্রেফ জ্ঞান!!! শুধুমাত্র বয়েস যদি বিবেচ্য হয়, তাহলে আর জ্ঞানার্জনের দরকার কি? প্রবীণ দের সবকিছুই মেনে নেই বিনা বাক্য ব্যায়ে। তিনি যথেচ্ছাচার করলেও মেনে নিয়ে ডঙ্কা বাজাতে থাকি অনায়াস।

কথা বলছি- গত বছর থেকে আরম্ভ হওয়া ব্যাংকের ঋণ শ্রেণীবিন্যাসের কাঠামো নিয়ে।

ঋণ খেলাপ হওয়া কমাবার প্রত্যয়ে কম নীতি প্রনয়ন হলনা। বাংলাদেশ ব্যাংক BRPD -মাস্টার সার্কুলার ৫ এর পর ১৪ আসলো গত বছরের সেপ্টেম্বরে। সেটাও সমস্যা, আচ্ছা; সেটা কার্যকর করা হল আরও একটা ত্রৈমাসিক হিসাবের পর ডিসেম্বরে গিয়ে। তারপর; দেখা গেলো ভয়ানক অবস্থা। ব্যাংক গুলোর খেলাপি ঋণ বেড়ে ত্রাহি ত্রাহি অবস্থা। ফলে আনা হল ১৯। ৫ এবং ১৪ এর একটি ব্লেন্ড, সোজা ভাষায় শরবত।

সেটাতেও কাজ হলনা, ব্যাংক গুলোর প্রফিট কমে ছন্নছাড়া অবস্থা। এখন আবার সঞ্ছিতি হিসেবে পরিবর্তন করা হচ্ছে।

ব্যাংক গুলোর প্রফিট সেন্টার হোল ব্রাঞ্চগুলো বা শাখা ব্যাংকিং। একেবারে কোর ফিল্ড লেভেল বা মাঠ পর্যায় বলা যায় শাখা গুলোকে। ওই নীতি গুলো এবং ভোক্তা- ঋণ গ্রহীতাদের সাথে যুদ্ধ করে মুনাফা অর্জনের মুল কাজটাই করেন শাখা-র কর্মী- ব্যাবস্থাপকেরা। যেকোন নীতি প্রনয়নের আগে তাই একেবারে কর্মী পর্যায় পর্যন্ত কথা বলাটা খুবই জরুরী।

বাংলাদেশে এই হরিজন্টাল ব্যাবস্থাপনা মানা হয়না বলেই আজ এই অবস্থা। মাটিতে পা না রেখে নেয়া সকল সিদ্ধান্ত তাই বারবার ভুপাতিত হয়। একই কাজে তাই হয় সময়ক্ষেপণ, প্রচুর আর্থিক ক্ষতির মুখোমুখি হয় প্রতিষ্ঠান, সমাজ তথা গোটা রাষ্ট্র।

দেশ বদলাবে কবে আর কিভাবে? বারংবার একটি অত্যন্ত প্রয়োজনীয় বিষয়ের উপর একটি আদর্শিক নীতি-তেই আমরা এখনো আসতে পারছিনা। সেখানে হাজার হাজার ছোট ছোট সমস্যার সমাধান আশা করাটা হাস্যকর ঠেকে মাঝে মাঝে।

একটি দীর্ঘমেয়াদী, পূর্ণাঙ্গ, সহজবোধ্য, সাধারণ নীতিমালা গঠিত হোক ঋণ শ্রেণীবিন্যাসের জন্যে। সবার অংশগ্রহণে, সবার জন্যে।
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

দ্য ড্রাগ কিং

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:১৫


সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।

খুলনা... ...বাকিটুকু পড়ুন

সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫৮

আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

লিখেছেন মাহদী হাসান শিহাব, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ২:৩৪



দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।

শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন

মন কথনিকা-৪৮৭৩-৭৪

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই জুন, ২০২৬ রাত ১০:০৯

মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।

মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

×