বিশ্ববিদ্যালয় জীবনের শুরুতেই ঝড়ে যাওয়া, কিছুতেই মানতে পারছি না।
২৭ শে মে, ২০১০ সকাল ১১:৪০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
বুয়েটের লেভেল ১ টার্ম ১ এর মেক্যানিক্যাল ডিপার্টমেন্টের এক ছাত্র আজ সকালে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় আজিমপুরে ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাহে রাজিউন। ক্লাস শুরু হয়েছিলো এই মাসের ২২ তারিখ। সে তার বিশ্ববিদ্যালয় জীবনের মাত্র ৫ দিন ক্লাস করতে পারলো! এরকম সড়ক দুর্ঘটনায় আর কতজন প্রাণ হারাবে? আমাদের কি কিছুই করার নেই?
সড়ক দুর্ঘটনা রোধে সবাইকে সচেতন হতে হবে। কিন্তু শুধু সচেতনতা কতটা সফল হবে, সরকারি উদ্যোগ ছাড়া? এর আগে বাস ও ট্রাকের ধাক্কায়, এসিডবাহী ট্রাক থেকে এসিড পরে আরেক ছাত্র নিহত হলে,আলোচনার ঝড় বয়ে গিয়েছিলো! কিন্তু কি লাভ? সরকার কি এ ব্যাপারে (এসিডবাহী যানবাহন) কোনো পদক্ষেপ নিয়েছে বা কোনো নীতিমালা দিয়েছে? বাংলাদেশে সড়ক দুর্ঘটনা নিত্তনৈমিত্তিক ব্যাপার হয়ে দাড়িঁয়েছে। কেউ ব্যাপারটাকে পাত্তাই দিতে চান না, শুধু কাছের কেউ মারা গেলে আমরা একটু উচ্চকিত হই, ঐ পর্যন্তই শেষ। বেশিরভাগ সড়ক দুর্ঘটনাই এড়ানো সম্ভব, তবে কেন তা করার কোনো চেষ্টা আমরা কেউই করছি না?
প্রথম আলোর সংবাদ।
Click This Link
ডেইলী স্টার
Click This Link
সর্বশেষ এডিট : ২৭ শে মে, ২০১০ দুপুর ১২:০৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

নিত্য নতুন পোস্টের ভিড়ে
সেই চেনা মুখটি আজ আর দেখি না
কোথায় হারালে বিজন দাদা
ব্লগের উঠোনে তোমার সেই ছায়াটি আর মেলে না।
কোনো লেখা যখন সদ্য প্রসবের ব্যথায়
শব্দেরা যখন খুঁজত একটু...
...বাকিটুকু পড়ুন
সক্রেটিস মানুষের সাথে কথা বলতে ভালোবাসতেন। তিনি যখনই সময়ে পেতেন, মানুষের সমাগম যেখানেই হতো, সেখানেই তিনি বক্তব্য দিতেন। সেই বক্তব্যগুলো ছিলো, সক্রেটিসের ভাষায়, 'দৈব বাণী' বাঁ 'ঈশ্বরের বাণী'। এজন্যে...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
জুল ভার্ন, ২৮ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১০:১১
লাল বদর, কালা বদর এবং ছাপরি.....
লাল বদরঃ ২০২৪ সালের জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানের প্রেক্ষাপটে সামাজিক যোগাযোগমাধ্যমে তৈরি হওয়া একটি নতুন ও রাজনৈতিক কটূক্তিবাচক শব্দ বা স্লোগান। কোটা সংস্কার আন্দোলন ও সরকার পতনের... ...বাকিটুকু পড়ুন
লিখেছেন
মুনতাসির, ২৮ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:৫০
প্রথম আলোতে মুনির হাসানের ‘পাকিস্তান পারল, বাংলাদেশ পারল না কেন’ লেখাটি পড়লাম। পাকিস্তানে Google-এর নিজস্ব অফিস চালু হওয়াকে সামনে রেখে তিনি একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন তুলেছেন: তথ্যপ্রযুক্তি খাতে একসময় খুব বেশি... ...বাকিটুকু পড়ুন
লিখেছেন
রাজীব নুর, ২৮ শে সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১২:৫০

দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়।
১৯৪৩ সালে জাপান ভারতে আচমকা বেশ কিছু বোমা হামলা করে। সম্ভবত হিটলারকে খুশি করতেই জাপান এই কাজ করে। একের পর এক বোমা ফেলে মাদ্রাজে (বতর্মান...
...বাকিটুকু পড়ুন