আমার ধারনায় সে
ভবঘুরে
জীবনভর
আকড়ে থাকে
অমোঘ নিয়তির মত
শুধু সন্ধ্যা হলে
বাতি না জ্বালিয়ে
ঘরটাতে
শুধু দীর্ঘশ্বাস
তারপর
প্রাত্যহিক কামনায়
ও দুঃখে
চলে যায় স্বপ্নডানায়
ভর দিয়ে
দূর
দূর
দূর
আরো দূরে-
আমার ধারনায় সে
একটা ধূসর রংয়ের ওয়ালেট
সবুজাভ ভ্যানিটি ব্যাগ থেকে বের হলো নীরবে
তার শান্ত হাতের উপর চেপে ধরতেই প্রশ্ন -
এটা আমার জন্য ?
ঘাড় নেড়ে সম্মতি দেখেই চঞ্চলতা ছুঁয়ে গেলো... ...বাকিটুকু পড়ুন
আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?



কোন কোনদিন আলোর শৈশবে চোখ মেলে
মাধবীলতার হাসিমুখ সম্ভাষণের ওপাশে স্বচ্ছ আকাশে
এক ঝাঁক কবুতরের ওড়াউড়ি দেখতে দেখতে-
নিজেকে বড় ভাগ্যবান বলে মনে হয়,
চকিতে অপার্থিব আলো যেন ঢুকে পড়ে আত্মায়।
কোন কোন সন্ধ্যেয়... ...বাকিটুকু পড়ুন