বর্তমান যুগে বিবাহকে একজন ২০ বছরের যুবক অসম্ভব , বিভীষিকাময় , লজ্জাজনক , অপরাধ, পরিবার মেনে নিবে না ও অলীক স্বপ্ন ভাবতে শুরু করেছে । এটা যে তার অধিকার মালুম ভুলে গেছে ।
বরং সে লিপ্ত হচ্ছে পর্নগ্রাফিতে ও হস্তমৈথুন প্রাকটিসে । সমাজে দীর্ঘদিন চলতে থাকায় এটাকেই স্বাভাবিক মনে করতে শুরু করেছে ।
শুধু তাই নয় , ইদানিং ছেলেরা এটাকেই মেনে নিয়ে অনেকটা মানসিকভাবে দাসত্ব বরন করেছে । যেমন আজ থেকে ৬০-৭০ বছর আগে বেগম রেকেয়ার নারী জাগরনের আগে মেয়েরা মানসিক দাসত্ব বরন করেছিল । তাদের মনে এ আকিদা ঢুকে গিয়েছিল যে আমরা তো মেয়ে , আমাদের শিক্ষা দীক্ষার দরকার কি ? এটাকেই তারা স্বাভাবিক মেনে নিয়েছিল । বেগম রোকেয়া এ থেকে বেরিয়ে আসেন । তিনি বলেন , “মেয়ে হয়েছি তো কি হয়েছে , পড়াশুনা করতে তো নিষেধ নাই ।”
আজকের ছেলেরা “ বিবাহ অসম্ভব । এ যুগে জন্মেছি তো ৩০ এর আগে বিবাহ নয়। কিংবা বি.সি.এস না হলে বিবাহ নয় ।“ এরুপ মানসিক দাসত্ব বরন করেছে । আমাদের উচিত বেগম রোকেয়ার নারীশিক্ষা আন্দোলনের মতো “১৮ হতেই বিবাহ চাই এ ধরনের মানসিক প্রস্তুতি গড়ে তুলা । ও সচেতন করা ও আন্দোলন গড়ে তুলা ”
নারীশিক্ষা যে মেয়েদের অধিকার বেগম রোকেয়ার আন্দোলনের আগে মেয়েরা জানতো না , তেমনি বিবাহ ১৮ বছরের ছেলের অধিকার এটা আমরা ভুলে গিয়ে বিকৃত যৌনাচারে অভ্যস্ত হচ্ছি যার পরিনাম জাহান্নাম ।
হে আল্লাহ “আমাদের কুপ্রথা থেকে হেফাজত কর ও জাহান্নাম থেকে মুক্তি দান কর । ”
আশাহত যুবকেরা বিয়ের জন্যে সংগ্রাম বা চেষ্টা করছে না বরং পর্ন আর হস্তমৈথুনের পথ বেছে নিচ্ছে । ফলে আল্লাহ সেই পথই তাদের জন্যে সহজ করে দিচ্ছেন ।
১) সমাজ ব্যবস্থা বিবাহবিমুখ হয়ে যাচ্ছে । ঠিক বিবাহবিমুখ নয় বরং অধিক বয়সে (৩০+) বিবাহমুখী হচ্ছে । যা সত্যিই ভয়াবহ
২) একজন আরেকজনকে দেখে শিখছে , আমার মামাতো ভাই আমাকে বললো আপনি আমার থেকে ৪ বছরের বড় (মানে ২৫ বছর) , আপনারই বিয়ে হয় নি । তাহলে আমার আরও ৫ বছর পর্ন দেখেই কাটাতে হবে । মানে আশাই ছেড়ে দিচ্ছে । হালাল বৈধ অধিকার বিয়ের জন্যে কিন্তু সে সংগ্রামের পথ বেছে নেয় নি । বেছে নিয়েছে পর্ন আর হস্ত মৈথুনের পথ ।
৩) বিয়ের জন্যে যে মানুষ সংগ্রাম করছে না বা আশাহত তার আরেক প্রমান হলো যে পরিমান পর্ন সাইট ভিজিটর সে পরিমান ম্যারিজ ওয়েবসাইট ভিজিটর নেই । ম্যারিজ ওয়েবসাইট ভিজিটর একেবারেই অল্প ।সে সকল সাইটে নতুন মেয়ে পাওয়াই যাচ্ছে না ।
সর্বশেষ এডিট : ০৫ ই নভেম্বর, ২০১৫ সকাল ১০:০০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


