নাটের গুরুর বিচার হবে ।
আল্লাহ রব্বুল আলামিন হলেন “আল-লতিফ” মানে সূক্ষদর্শী । তিনি যে অপরাধ করছে শুধু তাই জানেন না , বরং তিনি এও জানেন অপরাধী কি কারনে অপরাধ করছে ।
ব্যাপারটি এরকম :
কাল কেয়ামতের ময়দানে আল্লাহ রব্বুল আলামিন ফেরেশতাদের ডেকে বলবেন “আবুলকে জাহান্নামে নিয়ে যাও। ”
আবুল ডাকবে “মা’বুদ গো আমাকে কেন জাহান্নামে দিলা ?”
আল্লাহ রব্বুল আলামিন বলেন “১০ বছর পর্ন দেখছ । অহন জাহান্নামে যাও।”
আবুল বলবে “মাবুদ গো , তুমি যে রিযিক দিছিলা ভাত , ডাল , গোস্ত । যখন এগুলি খাইতাম । তার একটা অংশ রক্তের মাধ্যমে চোখে চলে যেত । ফলে চোখে দেখতাম । তার একটা অংশ হাতে চলে যেত ফলে হাত নাড়াতে পারতাম । তুমি যে রিযিক দিছিলা , তার একটা অংশ লিঙ্গে চলে যেত ফলে সুড়সুড়ি অনুভব করতাম । এই সুড়সুড়ি ফিরাতে পারতাম না । এটা আমার নিয়ন্ত্রনে ছিল না । সুতরাং আমারে কেন জাহান্নামে নিবা ?জীবনে এক ওয়াক্ত নামায কাযা করি নাই , কুরআন পড়তাম । খুন করি নাই । চুরি করি নাই । ”
আমার আল্লাহ বলেন “আমি তোমাদের সৃষ্টিকর্তা । তোমাদের কি সমস্যা তা আমি ভালো করে জানি । অবিবাহিত যুবক নিজেকে ঠিক রাখতে পারবে না । এটা আমি আল্লাহ জানি দেইখ্যা দয়ার নবী , মায়ার নবীরে পাঠাইছি । কুরআন নাযিল করছি । আর তোমাদের দ্রুত বিয়ার নির্দেশ দিছি । বিয়া কেন কর নাই ”
আবুল ডাকতেছে মাবুদগো ‘ আমি বেসিকালি খারাপ না । ১৬ বছর বয়সে বিয়া কইরা সুন্দর জীবন গড়তে চাইছিলাম । কিন্তু আমার বাবা মকবুল । বাধা দিছে । এই বাধা দেওয়ার কারনে আমি বাধ্য হয়ে ব্যাভিচারে লিপ্ত হই । ’
আমার আল্লাহ বলেন ‘ফেরশতারা যা , মকবুলরে ধইরা লইয়া আয় । তার কাছে জাহান্নামের সংবাদটাও দিয়া দে’
মকবুল ডাকতেছে ‘ মাবুদগো আমি কেন জাহান্নামে যাবো । জীবনে কোনদিন বেগানা নারীর দিকে তাকাই নাই । কোনদিন নামায কাযা করি নাই , কোন দিন কারও সাথে খারাপ ব্যবহার করি নাই । ’
আমার আল্লাহ বলেন “আজ আমর বিচারে তুই ব্যাভিচারী পাপী। তোর বিবাহে বাধা দেওয়ার কারনে তোর ছেলে ব্যভিচার করতে বাধ্য হইছে । তোদের মতো বাবা নামের কলঙ্কের কারনে সমাজে ধর্ষন বেড়েছিল , ব্যাবিচার বেড়েছিল । কুরআনের নির্দেশ দ্রুত বিবাহকে তোরা অবমাননা করেছিলে । কেউ দ্রুত বিবাহ করে ফেললে তাদের লুইচ্ছা উপাধি দিতে । তোরা হইলে নাটের গুরু । তোরা জাহান্নামে যা । আর তোর ব্যভিচারী ছেলে তোর নেক আমলগুলি লইয়্যা জান্নাতে যাবে । ”
সর্বশেষ এডিট : ১০ ই নভেম্বর, ২০১৫ সকাল ১০:৫৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


