somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ওয়াকওয়ে বনাম পার্কঃ

২৮ শে অক্টোবর, ২০১৮ দুপুর ১২:৫৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
পরিকল্পিত নগরায়ন:


দৃষ্টিনন্দন, মনোরম ডিজাইন ইঞ্জিনিয়ারা করছে সে জন্যে তাদের কাছে কৃতজ্ঞ৷ সবুজ মনোরম পরিবেশ বলতে যা বুঝায় তা অনেকাংশেই নগর ডিজাইনে থাকে না৷ আধুনিক নগর ডিজাইনে গাড়ি ও গাড়ির রাস্তাকে গুরুত্ব দেওয়া হয় বেশী৷ তবে গাছপালা সমৃদ্ধ ওয়াকওয়ের( হাটার রাস্তা) কমতি থেকে যায় প্রায় সব ডিজাইনেই৷
আমি এরূপ ডিজাইনের কল্পনা করি যেখানেঃ
১) ওয়াকওয়েগুলি ফুটপাতের মতো রাস্তা ঘেষে যাবে না৷ বরং বিকল্প রাস্তা ও নিরিবিলি জায়গা ও বাড়ির পিছন দিক দিয়ে হবে৷
২) ওয়াকওয়ে ঘেষে বড় বড় গাছ লাগানো থাকবে৷
৩) গাড়ির রাস্তার চেয়েও বেশী ওয়াকওয়ে(হাটার ৩ ফুট প্রস্ত রাস্তা) থাকবে৷ যা বাজারে পৌছে দিবে, মসজিদে পৌছে দিবে৷
৪) রাস্তার ডিজাইনের মতো ওয়াকওয়ের আলাদা ডিজাইন থাকবে৷ এটি কোথা দিয়ে যাবে৷ ওয়াকওয়ে সোজা না হয়ে আকাবাকা হলে ভালো৷
৫) দৃষ্টিনন্দন ওয়াকওয়ে গুলোর দুই পাশে বিভিন্ন জাতের গাছ লাগানো থাকবে৷ আপনি হয়তো মসজিদে যাচ্ছেন দুই পাশে বকুল ফুল গাছের তল দিয়ে৷ আবার বাজারে যাচ্ছেন ঝাউগাছের নিচ দিয়ে৷ স্কুলে যাচ্ছেন হাসনাহেনা গাছের নিচ দিয়ে৷ কখনও বা কৃষ্ণচুড়া গাছের নিচ দিয়ে৷
৬) ওয়াকওয়ে নির্মান খরচ পরিকল্পিত সুবিশাল পার্ক থেকে অনেক কম৷ কিন্তু পার্ক সবসময় কাজে লাগে না, ওয়াকওয়ে সবসময় কাজে লাগে৷

ওয়াকওয়ে বনাম পার্কঃ
ওয়াকওয়ে ২৪ ঘন্টায় বিনোদন দিতে পারে৷ কিন্তু পার্ক বছরে একদিন এমনকি ক্ষেত্রবিশেষে কখনও বিনোদন দিতে পারে না৷ মিরপুর ডিওএইচএস এর ভিতরে পার্ক আছে দুটি৷ আমি কখনো হাটার জন্যে ঢুকিনি৷ অনেককে সেখানে ব্যায়াম করতে দেখি৷
অথচ কিশোরগঞ্জের নরসুন্দা প্রকল্পের ওয়াকওয়েটি কিশোরগঞ্জবাসী প্রতিদিন ব্যবহার করে৷ কারন বাজার, স্কুল, পৌরসভা ও ব্যংক যেখানেই যান না কেন এটি পড়বে৷

১) মিরপুর ডিওএইচ এস এর পার্কটি মসজিদে গেলে কাজে লাগে না, কিশোরগঞ্জের নরসুন্দা প্রকল্পের ওয়াকওয়েটি ব্যবহার করে মসজিদে যাই৷
২) মিরপুর ডিওএইচ এস এর পার্কটি মার্কেটে গেলে কাজে লাগে না, কিশোরগঞ্জের নরসুন্দা প্রকল্পের ওয়াকওয়েটি ব্যবহার করে আখরাবাজার, গৌরাঙ্গবাজার মার্কেটে যাই৷
৩) মিরপুর ডিওএইচ এস এর পার্কটি কলেজে গেলে কাজে লাগে না, কিশোরগঞ্জের নরসুন্দা প্রকল্পের ওয়াকওয়েটি ব্যবহার করে গুরুদয়াল কলেজে যাই৷
পরিকল্পিত নগরায়নে যেমন মিরপুর ডিওএইচএস, রাজউক উত্তরা ৩, রূপায়ন সিটি, পিংকি সিটি, লেইক সিটি সর্বত্র বহুতল ভবন ও সুপ্রশস্ত রাস্তা নিয়ে ডিজাইন হয়েছে৷ কিন্তু গাছপালায় ছায়াঢাকা স্বল্প খরচের স্বর্পিল প্যচানো ওয়াকওয়ে অনুপস্থিত৷ কিন্তু কেন?

সর্বশেষ এডিট : ২৮ শে অক্টোবর, ২০১৮ দুপুর ১২:৫৯
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

"আমাদের গেছে যে দিন, একেবারেই কি গেছে?" (স্মৃতিচারণামূলক)

লিখেছেন স্বাধীন আকন্দ, ১৭ ই জুলাই, ২০২৬ সন্ধ্যা ৬:২৮

জাহাঙ্গীর স্যার সমাজ পড়াচ্ছেন। ক্লাস সেভেনের সমাজ বই। পুরো ক্লাসরুম নীরব। আমি ঠিক পিছনের বেঞ্চের আগের বেঞ্চে বসেছি। স্যার একটি করে লাইন পড়েন আর একটু থামেন। তারপর আবার পড়েন। "সম্রাট... ...বাকিটুকু পড়ুন

উত্তর সাগরের তীর থেকে / প্রকৃতির ক্যানভাসে নির্জনতার মেলোডি এবং এক টুকরো জীবনবোধ

লিখেছেন তাহমিদ রহমান, ১৭ ই জুলাই, ২০২৬ রাত ৯:৪৬




বিকেলে যখন বাসা থেকে বের হয়েছিলাম, আকাশজুড়ে তখন রৌদ্রের একক রাজ্যত্ব । কিন্তু ঘণ্টাখানেকের পথ পেরিয়ে যখন নরফোকের ছোট্ট উপকূলীয় শহর শেরিংহাম-এ এসে পৌঁছলাম, আকাশ ততক্ষণে মেঘের চাদরে... ...বাকিটুকু পড়ুন

আসুন বর্তমান বিশ্বের কিছু তথ্য দেখি!

লিখেছেন সাহাদাত উদরাজী, ১৮ ই জুলাই, ২০২৬ রাত ১২:০১

- চীনে বর্তমানে প্রায় ৩ কোটি মানুষ অবিবাহিত, যার মধ্যে বিপুল সংখ্যক নারীও রয়েছে। বিশেষ করে ২৫–২৯ বছর বয়সী নারীদের মধ্যে অবিবাহিত হার ৫১% এর বেশি, আর ৩০–৩৪ বছর বয়সী... ...বাকিটুকু পড়ুন

৭১ নিয়ে বানিজ্য করা খুব খ্রাপ....কিন্তু তার পরিবর্তে ইসলাম/ধর্ম নিয়ে বানিজ্যে নেমে পড়া কি সমিচিন?

লিখেছেন মুহাম্মদ মামুনূর রশীদ, ১৮ ই জুলাই, ২০২৬ রাত ১২:১৮

দাড়ি টুপির সাথে আরবদের আলখেল্লা পরিধান করে, সুন্নতি লেবাস ধারণ করে যারা honey nuts বেচে, তাদের চেয়ে খুব উন্নততর, সৎ লোকের সংগঠন জামায়াতে মওদুদী না। বরং ইসলাম ধর্মকে দলীয় সংকীর্ন... ...বাকিটুকু পড়ুন

শহীদ আলেমকে ভুলে গেলাম, আর যুদ্ধাপরাধীকে দিলাম স্বাধীনতা পদক

লিখেছেন সৈয়দ কুতুব, ১৮ ই জুলাই, ২০২৬ বিকাল ৩:৩৯


উনিশশো ছেষট্টি সালের কোনো এক সকালে ঢাকার বিমানবন্দরে এসে নামলেন এক ব্যক্তি। নাম আবুল আলা মওদুদী। বিমানবন্দর থেকে বের হতেই সাংবাদিকরা তাঁকে ঘিরে ধরলেন। কারণ শেখ মুজিবুর রহমান... ...বাকিটুকু পড়ুন

×