আজ থেকে দেশে সি এন জি এর মুল্যবৃদ্ধি করা হচ্ছে। যতদুর জানা গেছে, প্রধান উপদেষ্টা জনাব ফখরুদ্দিন আহমেদ বাপেক্স এর মিটিং এ গিে জানতে পারেন যে, বাংলাদেশে গ্যাস এর মুল্য গ্যাস এর আন্তর্জাতিক মুল্যের প্রায় ৩.৭৫%. অর্থাৎ বিদেশে গ্যাস বাংলাদেশের গ্যাস এর মুল্যের প্রায় ২৭ গুণ বেশি দামে বিক্রি করা হয়। একথা শুনে প্রধান উপদেষ্টা তাৎক্ষণিকভাবে গ্যাসের মুল্য প্রায় দিগুণ করার সিদ্ধান্ত নেন।
যদিও আমি গ্যাসের এই মুল্যবৃদ্ধির সাথে সম্পুর্ণ একমত, কিন্তু, হঠাৎ করে একদিনের নোটিসে গ্যাসের মুল্য বাড়িয়ে দেয়া আমার কাছে যুক্তিসঙ্গত মনে হচ্ছে না। এর প্রধান কারণ হচ্ছে, সরকার সি এন জি চালিত যানবাহনের ভাড়া সম্পর্কিত কোন সিদ্ধান্ত এখনো দেই নি। ফলশ্রুতিতে আগামী কাল থেকেই দেশের সি এন জি চালিত পাবলিক ট্রান্সপোর্ট গুলো খেয়াল-খুশি মত ভাড়া নেয়া শুরু করবে। সরকার যতই খবরদারি করুক, এতে খুব একটা লাভ হবে বলে মনে হয় না।
আমার মতে সরকারের আরো কয়েকটি দিন ভেবে চিন্তে সি এন জি চালিত পাবলিক ট্রান্সপোর্ট এর ভাড়া নির্ধারণ করে তারপরই গ্যাস এর মুল্যবৃদ্ধি করা উচিত ছিলো।
সর্বশেষ এডিট : ২৬ শে এপ্রিল, ২০০৮ রাত ১২:০৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


