somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বিদ্যুত না থাকিবার ফজিলত সমূহ

০৫ ই এপ্রিল, ২০১২ রাত ১০:২২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বছর ২ আগে লিখেছিলাম... লেখালেখি এখন ধরতে গেলে পুরোই বন্ধ করে দিয়েছি... তাই পুরনো লেখাটাই আবার দিলাম... লেখার ভাষায় কেউ মাইন্ড খাইয়েন না... যেদিন রাত্রে লিখেছিলাম আসলেই সেদিন গরমে মাথা চরমে আছিলো...

বিদ্যুত না থাকিবার ফজিলত সমূহঃ

আজিকা মাত্র ভাদ্দর মাস শুরু হইলেও বিগত বেশ কিছুদিন যাবত দেশে যে ভাদ্দইরা গরম শুরু হইয়াছে তাতে রাস্তার কুত্তার পাগলামী কোন পর্যায়েপৌছাইয়াছে তাহা না জানিলেও অত্র বাংগালদেশের আম অধিবাসী গণের অবস্থা যেভাদ্দইরা পাগলা কুত্তার থেকেও কম কিছু না তাহা বোধকরি সকলেই অনুধাবন করিতেপারিতেছেন।ইহার ওপর এই বাংগালদেশের আম অধিবাসী গণের পোড়া কপালে বোঝার ওপর শাকের আঁটির ন্যায় সিন্দবাদের ভূত স্বরূপ লোডশেডিংয়ের নামে যে বিদ্যুতের আসা-যাওয়ার নৃত্য চাপিয়াছে তাহাতে ইহাদের অবস্থা কতকটা করুণ ও নিশংস্র করিয়াছে তাহার প্রমাণ সকলেই নিশ্চই সংবাদপত্রের পাতায় বিভিন্ন রূপে পাইয়াছেন।আম জনতা আজ পাগলপ্রায় হইয়া যেরূপে বিদ্যুত অফিসে হামলাইয়া পড়িতেছে তাতে সরকারের শীতাতপ কক্ষের অতি আরামের ঘুম ভাঙ্গিবে কিনা তা নাজানিলেও জনগণ যে ঘুমাইতে পাড়িতেছেনা তাহার বুঝা যাইতেছে। এমতাবস্থায় আমি আপনাদের নিকট "বিদ্যুত না থাকিবার ফজিলত সমূহ" নিয়া হাজির হওয়াতে যাহাদের চান্দি গরম হইয়াছে এবং আমার ওপরে ক্ষুধার্ত ব্যাঘ্রের ন্যায় হামলে পরিবার অপেক্ষায় রহিয়াছেন তাহাদের বলিতেছি,থামেন, থামেন...!!! অজথা এই গরমে নিজেদের শক্তি নষ্ট না করিয়া ঠান্ডা মাথায় বসেন,আর একটু ভাবিয়া দেখেন আপনাদের এই লম্ফ-জম্ফে কাহার কী উপকার হইবে,নিজের শক্তি ক্ষয় ব্যাতীত!!!তাহার থেকে আসেন জ্ঞানী লোকদের পরামর্শ মোতাবেক সকল খারাপ দিকের মাঝের ভাল দিকটা ভাবিয়া একে একে বাহির করিয়া নিজেদের চান্দিটা ঠান্ডা করি...







১.যেহেতু আজিকা রোজার মাসের ১ম রোজা পার হইয়াছে,তাহাই প্রথমেই এই রমজানমাসে বিদ্যুত না থাকিবার ফজিলত সমূহ আলোচনা করা যাক...এই পবিত্র রমজান মাসে বিদ্যুত না থাকিলে এই তাবৎ বাংগালদেশের মহিলারা ঘরে বসিয়া আজাইরা হিন্দি সিরিয়াল দেখিতে পারিবেনা। ইহার পর দেশের পুংটা ও সবথেকে আজাইরা ডিজুস পুলাপাইন প্রায় পর্ণ হিন্দি-ইংলিশ মুভি , মিউজিক ভিডিও,এমটিভি ইত্যাদি দেখা হইতে বঞ্চিত হইবে।ইহা ছাড়াও দেশের বাঙ্গাল টিভি চ্যানেলগুলার ভাই-বেরাদার নির্মিত হুদাই প্যাচাইন্যা বস্তাপচা সিরিয়াল আর গ্যে হাবিব , ন্যাকা বালাম ও ইহাদের ন্যায় ভ্যাঁ ভ্যাঁ গায়ককুলের চিল্লাচিল্লি হইতেও দূরে থাকা যাইবে। ইহাতে দেশের সামগ্রিক অর্থনীতির কতকটা উপকার হইবে তাহা গবেষণার বিষয় হইলেও দেশের সামগ্রিক পাপের বোঝা কমিবে। এই সময়ে আমরাবরং দোয়া, ইবাদতে মগ্ন থাকিয়া উপরওয়ালাকে সন্তুষ্ট করিতে পারিলে চোর-বাটপার রাজনীতিবিদ মুক্ত দেশ পাইলেও পাইতে পারি....





২.বিদ্যুত না থাকিবার কারণে দেশের অর্থনীতির ভংগুর দশা হইলেও তাহা কিন্তু অন্যরূপে অর্থনীতির উন্নয়নের নতুনদ্বারের উন্মোচন করিয়াছে।বিদ্যুতের অভাবে দেশের বড় বড় শিল্প কারখানার উৎপাদন নিম্নমুখী হইলেও হাতপাখা,হারিকেন,মোমবাত্তি,কুপী ইত্যাদি পণ্যের ব্যাপক চাহিদার সৃষ্টিহইয়াছে যাহা দেশের কুটির শিল্পকে নতুন প্রাণ সঞ্চার করিয়াছে ও দেশেরঅর্থনীতিকে বর্তমানে গরু মারিয়া জুতা দানের ন্যায় মৃত্যুর হাত থেকে কিছুটাহইলেও রক্ষা করিতেছে...







৩.এই বাংগালদেশের অধিবাসীগণ অতিশয় অলস ও ব্যায়াম বিমূখ হইলেও বিদ্যুতের অভাবে প্রচণ্ড গরম হইতে বাঁচিবার নিমিত্তে নিয়মিত হাতপাখা ব্যবহার করিতে বাধ্য হইতেছে।ইহাতে তাহাদের বাঙ্গাল ছিঃনেমার নায়ক গণের ন্যায় ভুঁড়ির মাপ না কমিলেও হাতের মাংশপেশী গুলা মজবুত হইতেছে যাহা কিছুটা হইলেও এই অলস জাতীরসামগ্রিক স্বাস্থ্যকে উন্নয়নের পথে ধাবিত করিতেছে....









৪.ইট পাথর আর সোডিয়াম বাত্তির শহরে রাত্রিবেলাতে চান্দের আলো না বুঝা গেলেও বিদ্যুতের অভাবের কারণে সামনের দিনগুলাতে চান্দের আলোর বন্যার সম্ভাবনা দেখা দিয়াছে।ইহাতে উক্ত সময়ে চান্দের আলোর প্রভাবে অনেক নতুন নতুন কবি ও ভবঘুরের আগমন ঘটিবে,যাহাদের চর্চিত কাব্য ভবিষ্যতে দেশের জন্য দ্বিতীয় বারের ন্যায় নোবেল প্রাইজ আনিয়া দেশের ভাবমূর্তীকে সূর্যের আলোর থেকিয়াও উজ্জ্বল করিতে পারে....







৫.দেশের বিরোধী দলের নেতা নেত্রীরা সকল সময় সরকারি দলের কুচক্র ও দেশকে বিক্রি করিবার পরিকল্পনা থেকে আম জনতাকে সর্বদা সজাগ থাকিতে বলে।ইহাতে দেশের আম জনতার কতজন রাত্রের ঘুম হারাম করিয়া জাগিয়া থাকে তাহার কোন পরিসংখ্যান না থাকিলেও বর্তমানে গরমের মাঝে বিদ্যুতের অভাবে দেশের আপমর জনগনের ঘুম হারাম হইয়া যাওয়াতে তাহারা সর্বদা জাগিয়া থাকাতে বাধ্য হইবার কারণে দেশ বর্তমানে কুচক্র ও বিদেশি আক্রমন হইতে মুক্ত রহিয়াছে; কারণএমতাবস্থায় কিছু ঘটিলে দেশের সকল জনগন এক সাথে তাহাদের বিরুদ্ধে ঝাপিয়া পরিতে পারিবে যাহা আমাদের জয়কে নিশ্চিত করিবে....









৬.বিদ্যুতের অভাবে দেশের কল-কারখানা ও ঘর বাড়ির ফ্রিজ-এসি অধিকাংশ সময় বন্ধ থাকিবার কারনে দেশে বর্তমানে গ্রীন হাউস গ্যাসের নিঃসরন কমিয়া গিয়াছে যাহা পৃথিবীর তাপমাত্রা কমাইয়া দেশকে ভবিষ্যতে সিডর-আইলা,বন্যা-খরা,লবণাক্ততা সহ সকল প্রকার প্রাকৃতিক বিপর্যয় হইতে কিছুটা হইলেও রক্ষা করিতেছে...







৭.বিদ্যুতের অভাবে অতীব গরমের মাঝে দেশের অধিকাংশ বেয়াদ্দবপুলাপাইন,যাহারা আগে পড়াশুনা রাখিয়া ইন্টারনেটে ফেইসবুক,চ্যাটিং ইত্যাদি আকাম করিয়া বেড়াইত, তাহারা মোমবাত্তি,হারিকেন অথবা কুপী বাত্তিতে পড়াশুনা করিতে বাধ্য হইতেছে এবং বুঝিতে পারিতেছে তাহাদের বাপ-দাদারা কিভাবে কষ্টকরিয়া অতীতে পড়াশুনা করিয়াছে,যাহা তাহাদের কিছুটা হইলেও আদবে আনিতে সাহায্য করিতেছে। ইহা ছাড়াও এই ঘটনায় বর্তমানে দেশে অসংখ্য বিদ্যাসাগরের জন্মের সুযোগ করিয়া দিয়াছে...







৮.বিদ্যুতের অভাবে এই গরমের মাঝে কেহই ঘুমাইতে না পারিবার কারণে দেশে বর্তমানে চুরি-ডাকাতির হার উল্লেখযোগ্য হারে কমিয়া গিয়াছে,যাহা বর্তমানে দেশের আইন-শৃংখলা পরিস্থিতিকে কতটা উন্নতি করিয়াছে তা না জানিলেও দেশের স্বরাষ্ট্র মন্ত্রিকে কিছুটা হইলেও সফল করিয়াছে.....







৯.সন্ধ্যার পর ও রাত্রিতে বিদ্যুত না থাকিবার কারণে বর্তমানে দেশের আমজনতা অন্ধকারের মাঝেও চলাফেরা ও দৈনন্দিন কাজ-কর্ম করিতে বাধ্য হইতেছে,যাহা তাহাদের চোক্ষের অন্ধকারে দেখিবার পাওয়ার বাড়াইয়া দিতাছে,যাহা দেশের সামগ্রিক চক্ষু স্বাস্থ্যের জন্য উপকারী...





১০.ধৈর্যশীল জাতি হিসাবে আমাদের পরিচিতি না থাকিলেও বিদ্যুতের অভাবের মাঝেও আমরা দাঁতে দাঁত লাগাইয়া বসিয়া থাকা প্রাকটিস করিতে পারি,যাহা আমাদের ভবিষ্যতে জাপানীদের মত ধৈর্যশীল জাতি হইতে সাহায্য করিবে ,এমনকি ইহা আমাদের অস্ট্রেলিয়ার ন্যায় টেস্ট ক্রিকেট খেলিতেও শিখাইবে,যাহাতে আদতে আমাদেরই উপকার হইবে...







এত্তগুলা উপকারী দিক থাকিবার পরও কি আপনারা "বিদ্যুত না থাকিবার ফজিলত সমূহ" নিয়া সন্দিহানহইতে পারেন!!!! অতএব আম জনতা, বিদ্যুতের অভাবে অজথা হাঙ্গামা না করিয়া দাঁতে দাঁত লাগাইয়া সব সহ্য করিয়া জান, জিৎ আপনার হইবেই.........
৩টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

'ট্রিট' বা 'উদযাপন' মানে স্রেফ খাওয়া-দাওয়াই মূখ্য কেন??

লিখেছেন শেহজাদ আমান, ৩১ শে মার্চ, ২০২৬ বিকাল ৪:৩৭



আমাদের উদযাপনটা হয়ে গেছে অনেকটা খাওয়া-দাওয়া কেন্দ্রিক? 'ট্রিট' বা 'সেলিব্রেশন' বলতে আমরা কেবল খাওয়া-দাওয়াকেই বুঝি...কিন্তু এটা কিন্তু ভিন্নরকমভাবেও করা যায় নিঃসন্দেহে!

প্রিয় কেউ ভালো কোনোকিছু করলে, সফলতা পেলে বা... ...বাকিটুকু পড়ুন

মাওলার দায়িত্ব পেয়ে সেই দায়িত্ব পালন না করায় হযরত আলীকে (রা.) মাওলা বলা ঠিক না

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ৩১ শে মার্চ, ২০২৬ সন্ধ্যা ৬:১৮



সূরাঃ ৬ আনআম, ১৫৩ নং আয়াতের অনুবাদ-
১৫৩। আর এপথই আমার সিরাতিম মুসতাকিম (সরল পথ)। সুতরাং তোমরা এর অনুসরন করবে, এবং বিভিন্ন পথ অনুসরন করবে না, করলে তা’ তোমাদেরকে... ...বাকিটুকু পড়ুন

জীবন চালাতে শহরে থাকা কিন্তু বেঁচে থাকা যেন বাড়িতেই

লিখেছেন Sujon Mahmud, ৩১ শে মার্চ, ২০২৬ সন্ধ্যা ৬:১৯

ঈদের ছুটিটা কেমন যেন চোখের পলকে শেষ হয়ে গেল। মনে হচ্ছিল, এই তো সেদিন বাড়ি গেলাম—মায়ের হাতের রান্না, বাবার গল্প, ছোট মেয়ের হাসি, আর স্ত্রীর সেই নীরব অভিমান… সবকিছু মিলিয়ে... ...বাকিটুকু পড়ুন

আমাদের নিজেদের না পাওয়া গুলো অন্যদের পেতে সাহায্য করা উচিত।

লিখেছেন নূর আলম হিরণ, ৩১ শে মার্চ, ২০২৬ রাত ৯:৪২


আমরা মানুষেরা সবসময় ভালো থাকতে চাই। ভালো খেতে চাই, ভালো পড়তে চাই, ভালো চাকুরী/ব্যবসা করতে চাই। কিন্তু বেশিরভাগ সময়ই আমাদের চাওয়ার সাথে পাওয়ার মিল থাকেনা। এই চাওয়ার সাথে পাওয়ার মিল... ...বাকিটুকু পড়ুন

ধান ভানতে শীবের গীত : প্রজা বলে শীত ! শীত!!

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ৩১ শে মার্চ, ২০২৬ রাত ১১:২২

ধান ভানতে শীবের গীত : প্রজা বলে শীত ! শীত!!


সমুদ্রে বড় জাহাজ যখন ডুবতে থাকে, তখন কে ধনী বা কে গরীব প্রকৃতি তার বাছ-বিচার করেনা ।
বা বলা চলে, কে পাপী... ...বাকিটুকু পড়ুন

×