এই লেখাটি লিখতে গিয়ে আমার খুব কষ্ট হচ্ছে যেমন, তার চেয়ে বেশি ক্রোধ অনবরত জ্বালা দিয়ে যাচ্ছে।যাই হোক আমি সবাইকে জানাতে চাই পুরো ঘটনাটা ।
যেহেতু এটি একটি সামাজিক নাটক, তাই প্রথমেই পরিচয় করিয়ে দিচ্ছি গুরুত্বপূর্ণ চরিত্রগুলোর সঙ্গে-
শকুনি মামা:
এ জে এম শামসুল ইসলাম ওরফে জালাল মাষ্টার, পিতা- মৃত শুকুর আলী,
সাং- খন্দকার পাড়া, থানা- শেরপুর, জেলা- বগুড়া।
ভাগিনা:
মো: নুরুল ইসলাম, পিতা- মৃত আলহাজ্ব আব্দুল গনি,
সাং- রামচন্দ্রপুর পাড়া, থানা- শেরপুর, জেলা- বগুড়া।
মামা তার ভাগিনার কাছে একটি বাড়ি সহ জমি বিক্রি করে ২০০৪ সালে। তখন অল্প টাকায় দলিল করার পরামর্শ দেয় এই বলে যে ভাগিনার ছেলেমেয়েদের লেখাপড়ার খরচ চালাতে যেন কষ্ট না হয়। পরবর্তিতে সে সবার কাছে বলে বেড়ায় "আমি ভাগিনার কাছে জমি বিক্রি করি নি, তাকে দেখাশোনার ভার দিয়েছি"। হঠাৎ ভাগিনার কাছে একটি মামলার নোটিশ পৌছায়, তাতে উল্লেখ ছিল যে মামা ঐ বাড়ি সহ জমি তার ছেলেমেয়ে ও স্ত্রীকে অনেক আগেই দলিল করে দিয়েছে এবং প্রকারান্তরে সে বাড়ির মালিকানা দাবি করে। উল্লেখ্য মামা এই কাজটি করে স্থানীয় ভুমি অফিসের কিছু অসাধু কর্মকতা কর্মচারীর যোগসাজসে উক্ত জমির ব্যাক ডেইট দলিলের মাধ্যমে। যেহেতু এটি আইনত অন্যায় তাই ভাগিনা এর প্রতিকার চেয়ে কোর্টে একটি প্রতারনা মামলা দায়ের করে। ঠিক এইরকম মামলা-মামলা খেলা শুরু হয়ে যায় মামা-ভাগিনার মধ্যে। ভাগিনা তো আকাশ থেকে পড়লো যেন। এ কি রকম মামা! অতঃপর এভাবেই সময় চলে যায়- কুচক্রি মামা তার ভাগিনার কাছ থেকে বিক্রিত জমি ছিনিয়ে নেয়ার জন্যে উঠে-পড়ে লাগে।
প্রিয় পাঠক, আপনাদের অবগতির জন্যে জানাচ্ছি যে এই হতভাগ্য ও অদুরদর্শী ভাগিনা হলেন আমার বাবা।অনেকেই বলেন "নিজের মামা সম্পর্কে না জেনে কেন তিনি তার কাছ থেকে জমি কিনলেন"। যাই হোক ভাগিনা এগুলো জানতেন কিন্তু তখন তার একটি থাকার জায়গা দরকার হওয়ায় তিনি এই শকুনি মামার বাড়ি কেনার সিদ্ধান্ত নেন।
তো এবার নাটকের মুল অংশে যাওয়া যাক,
মামা তার ভাগিনার কাছে জমি বিক্রি করে দেওয়ার পর যেকোনোভাবে জমি ছিনিয়ে ( ফেরত শব্দটি এখানে সঙ্গত কারনেই অগ্রহনযোগ্য ) নিতে চায়। তো আইনগত প্রক্রিয়ার মাধ্যমেই ভাগিনা তার ভুলের প্রায়শ্চিত্ত করে যাচ্ছিল। উল্লেখ্য আইনি লড়াইয়ে ভাগিনা ছিল এগিয়ে। আর এদিকে শকুনি মামার মাথায় আগুন ধরে যায়।সে হন্যে হয়ে উঠে ভাগিনাকে শায়েস্তা করার জন্যে। এভাবেই দিন চলে যাচ্ছিল, কিন্তু হঠাৎ....
২০/০৫/২০১১ ইং তারিখের ঘটনা ছিল এইরকম- ভাগিনা স্বস্ত্রীক উক্ত জমিতে যায় দেখাশোনা করার জন্যে। তখন ঐ শকুনি মামা তার ছেলে দিনারকে সাথে নিয়ে ভাগিনাকে বেদম মারপিট করে এবং মাথা ফাটিয়ে দেয়। কি পিশাচিক দৃশ্য ! মামার মেয়ে ও স্ত্রী দুজন মিলে ভাগিনার স্ত্রীকে জাপটে ধরে থাকে। আমি আর বর্ণনা করতে পারছি না.........। রাগে দু্ঃখে আমার মাথা হেট হয়ে যাওয়ার মত অবস্থা। আমি এই রকম রক্তের সম্পর্ক স্বীকার না করলে খুব বেশী সামাজিক সমস্যা হয় কি? সুপ্রিয় পাঠক, প্রশ্ন রইলো আপনাদের কাছে.......
উল্লেখ্য যে, উপরুক্ত এই ফৌজদারি মামলায় পুলিশের ভুমিকা খুবই প্রশ্নবিদ্ধ। তারা টাকা ছাড়া আর কিছুই বোঝে না । আমি অবাক ...... কোন দেশে থাকি......। বাদি পক্ষ ন্যায্য বিচার পাবে না পুলিশকে টাকা দেয়নি বলে। আর আসামি পক্ষ খালাস পেয়ে যাবে পুলিশকে টাকা দিয়েছে বলে। এটা কি হতে পারে, পাঠক চুপ করে থাকবেন না প্লীজ, উত্তর দিন।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

