মুক্ত কর আমায় তোমার রোষানল থেকে
নিয়ে যাও আমায় জীবনের কাছে ।
আমাদের ভাললাগা-গুলো কেবলই মৃতপ্রায় আর অসহায়
সজনপ্রীতি নেই মানি তবুও তোমার দোহায় ।
সবার অধিকার সমমূল্যায়িত যেদিকে
তোমার নিস্তব্ধতার বাঁধ ভাঙ্গার আওয়াজও ঠিক সেদিকে ।
স্নিগ্ধতার প্রতিক কী আছে বল
ক্ষমা মিলবে তাতে অহরহ ।
উত্তর নেই প্রশ্ন বারণ
স্বপ্ন নেই কিন্তু দু:স্বপ্নের মাঝে রাত্রি যাপন ।
দরকার এখন তোমার ফিরে আসার, বাস্তবতায়
নিরন্তর এই জীবনের রথযাত্রায় ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

