(এটি আমাশার পুরাতন জীবানু )
অহেতুক মঞ্চের নামে মঞ্চনাটক,
অনশনের নামে স্যালাইনের বোতল,
হরতালের নামে নিজস্বার্থ উদ্ধার
আর ক্ষমতায় যাবার ধান্ধা,
গদি বাঁচানোর তেষ্টা আর-
বিচারের নামে পুতুলখেলা,
শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা।
আমাশার মত পেটব্যাথা-
এসব আর সহ্য হচ্ছে না।
আমি সাধারন মানুষ;
সাদা খাই আর সাদা বুঝি।
তোমরা গেম খেলছো বুঝতে পারছি,
যে যার পশ্চাতদেশ ভরাতে ব্যস্ত তাও দেখছি
আর বাঁশে তেল মাখছি।
একদিন ঠিকই দেব ভরে।
ডান-বাম সব এক,
সবারই আছে বিষ দাঁত।
সময় সুযোগ বুঝে-
দেখায় ছোবল তুলে।
আমি নিষ্ঠার সাথে আমার কর্তব্য পালন করি
আপনি আপনার কর্তব্য পালন করুন নিষ্ঠার সাথে,
তাইলেই বিপ্লব আসবে।
আর আমাশার ব্যাথাটা-
থাকবে দূরে দূরে।
ইহাকে কেউ কোবতে ভেবে ভুল করবেন না
বিঃদ্রঃ নতুন আমাশার জীবানু সবাই চেনেন তাই নতুন করে ছবি দিলাম না
ফটোর জন্য আমি গুগলের কাছে চিরকৃতজ্ঞ থাকলাম।
সর্বশেষ এডিট : ৩০ শে মার্চ, ২০১৩ বিকাল ৩:০৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।





