somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

চিত্রনায়িকা মৌসুমি ও ছেঁড়া দ্বীপের একটি পাথরের পেছনের গোপন ইতিহাসের সন্ধানে...

৩১ শে মার্চ, ২০১৩ রাত ১১:৫৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :





জীবনের প্রথম যে মেয়েটিকে দেখে মনে হয়েছিল এই মেয়েকে আমার চাই-ই চাই, যে মেয়েটিকে দেখে সকল লাজ লজ্জাকে পরাজিত করে মা-কে বলেছিলাম- “মা আমি এই মেয়েকে বিয়ে করবো” (বিশেষ দ্রষ্টব্য তখন আমি দ্বিতীয় শ্রেণীর ছাত্র ছিলাম ;)); সেই মনমোহিনী স্বপ্নচারিণীর নাম চিত্রনায়িকা মৌসুমি, আমার চাওয়া প্রথম নারী।

প্রথম যেবার সেন্টমার্টিন দ্বীপে যাই সেটা ছিল এক অবিস্বরণীয় রোমাঞ্চ সফর। সম্বল ছিল তিন বন্ধুর ৪০০ করে সাকূল্য ১২০০ টাকা এবং ট্রেনের ফুল-ফ্রী পাশ, যা নিয়ে শুরু হয় আমাদের সমুদ্রযাত্রা /:)। লক্ষ্য ছিল এই টাকার মধ্যে ঢাকা থেকে সেন্টমার্টিন আইল্যান্ড ঘুরে আবার ঢাকায় ফিরে আসা। কিন্তু সেন্টমার্টিন পৌছানোর পর অবস্থা এমন পর্যায়ে দাঁড়ালো যে আমরা পেটের চাহিদা মিটাইলে আর চট্টগ্রাম পৌছাইতে পারবো না :|। এই সময় দৈবযোগে আমাদের পরিচয় হয় একজন উদারমন কোষ্টগার্ড সদস্যের সঙ্গে, যিনি দেবদূতের মত আমাদের সাহায্যে এগিয়ে এসেছিলেন :)।
তাঁর বাড়ি ছিল উত্তরবঙ্গের বগুড়া জেলায় (বগুড়ার মানুষের আতিথিয়তা আসলেই অতুলনীয় যা এই ঘটনার পরেও পেয়েছি)। তিনি আমাদের তিনজনকে আইল্যান্ডের চারিপাশ বোটে করে ঘুরিয়েছিলেন, দু’বেলা পেটপুরে সমুদ্রের টাটকা মাছ আর শুটকি দিয়ে ভাত খাইয়েছিলেন :) তারপর আবার টেকনাফ পর্যন্ত ফ্রী পৌছার ব্যবস্থাও করেছিলেন। আর ভ্রমণের সময় উপরি হিসেবে শুনিয়েছিলেন নানা কেচ্ছা-কাহিনী; কোনটা ভূতের, কোনটা জল-দেও(!) এর, কোনটা মানুষ পাথর হয়ে যাবার, কোনটা আবার ছিল তার কোষ্টগার্ড জীবনের সত্যিকারের রোমহর্ষক কাহিনী :-/। তাঁর সাথে আমরা ছেঁড়া দ্বীপে যায়, কাঁচের মত স্বচ্ছ পানি আর তাতে বিচিত্র সব প্রবাল ও শৈবাল আমাকে মুগ্ধ করে দেয় তবে তাঁর গল্প বলা ও গল্পের বিষয়গুলো ছিল গরম ভাতে ঘি-এর মত। তাঁর বক্তব্য অনুসারে, ছেঁড়া দ্বীপটা দেখে মনে হয় কেউ এই ছোট্ট দ্বীপটাকে সেন্টমার্টিন থেকে ছিঁড়ে এনে এখানে বসিয়ে দিয়েছে তাই এর নাম ‘ছেঁড়া দ্বীপ’। সেখানে তিনি আমাদের প্রমাণ সাইজের একটি মাঝ ভাঙ্গা পাথর দেখিয়ে বলেন এই পাথরটির নাম “মৌসুমি পাথর”; আমি ভাবলাম হয়তো মৌসুমের একটা নির্দিষ্ট সময় এই পাথরটা ডুবে থাকে তাই এর নাম এমন কিন্তু তিনি তাঁর স্বভাব সুলভ রসমিশ্রিত ভঙ্গিতে ঘোষণা করলেন যে চিত্রনায়িকা মৌসুমি কোন এক ছবির শূটিং পারপাসে ঐ পাথরটায় ওঠে আর তার ভার সইতে না পেরে ভেঙ্গে যায় পাথরটি আর তারপর থেকেই ঐ পাথরটির নাম হয়ে যায় “মৌসুমি পাথর” B-)। এই কথা শুনে আমার মন সাগরে উথাল পাথাল ঢেউ উঠল, ভেঙ্গে চুরমার হয়ে আসলো প্রেমিক মন ভুলে যাওয়া প্রায় এক প্রেমিকার অপমানে। এতবড় বাজে কথা আমার মৌসুমিকে নিয়ে??? হয়তো সে মাঝে একটু স্বাস্থ্যবতী হয়েছিল কিন্তু কেউ কি অস্বীকার করতে পারবে তার মত সুন্দরী ও অভিনয় পারদর্শী নায়িকা খুব কমই আছে বাংলা সিনেমায়। আমি মানতে পারিনি আমার আমার স্বপ্নচারিণীর নামে এই অপবাদ, তাই জাতির কাছে প্রশ্ন রাখতে চায়-
কি ঘটেছিল সেই পাথরের সাথে?
কেন তার নাম ‘মৌসুমি পাথর’?
ঘটনা কতখানি সত্য?
পোষ্টের শেষে সেই কোষ্টগার্ড ভাইয়ের প্রতি রইলো আকুন্ঠ শ্রদ্ধা ও কৃতজ্ঞতা। তাঁর মত মানুষেরা আছে বলেই এখনো পৃথিবী বাসযোগ্য আছে।


এই পোষ্টকে কেউ ‘ফানপুষ্ট’ মনে করলে লেখক তার ‘সেন্স অব হিউমারে’ ভ্রুকুঞ্চিত দৃষ্টিতে তাকাইবে।
৩টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কবিতা: আমি কি অসম্পূর্ণ মানুষ ?

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১৪ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:৩০


কবিতা: আমি কি অসম্পূর্ণ মানুষ ?



পৃথিবীর সবচেয়ে নিখুঁত মানুষটি হয়তো একটি রোবট ছিল,
আর সবচেয়ে অসম্পূর্ণ মানুষটি ছিলাম আমি।
তার হিসেবের খাতায় কোনো ভুলের দাগ ছিল না,
সময়ের কাঁটা ধরে চলত তার... ...বাকিটুকু পড়ুন

একজন প্রধানমন্ত্রীর প্রতি আচরণ, নাকি বাংলাদেশের রাষ্ট্রীয় মর্যাদার প্রশ্ন?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১৪ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:৪০


একজন প্রধানমন্ত্রীর প্রতি আচরণ, নাকি বাংলাদেশের রাষ্ট্রীয় মর্যাদার প্রশ্ন?

একটি ছবি কখনো কখনো হাজারো শব্দের চেয়েও বেশি শক্তিশালী। পাশাপাশি রাখা এই দুটি ছবি আমাদের সামনে শুধু দুটি কূটনৈতিক সাক্ষাতের... ...বাকিটুকু পড়ুন

শেখ হাসিনা ইস্যুতে পিটার হাস দেশে এসেছেন ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১৫ ই নভেম্বর, ২০২৬ রাত ১২:৫২


দেশে এখন টক অব দ্য টাউন শেখ হাসিনার দেশে ফেরা। রাজনৈতিক মহল থেকে শুরু করে সামাজিক যোগাযোগমাধ্যম সহ সব জায়গায় এই বিষয় নিয়ে আলোচনা চলছে। দেশের আরও অনেক... ...বাকিটুকু পড়ুন

দেশটা কি আমার বাপের?

লিখেছেন শেরজা তপন, ১৫ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:২৭


আমার বাবা, জন্মের সময়ে তিনি ছিলেন ব্রিটিশ ভারতীয় ( এখানে অনেকেরই বাবা ছিলেন বা আছেন)- ভাল করে বোঝার জন্য পাসপোর্টের ছবিটা দেখুন;


তখন যদি তিনি ভারতের যে প্রান্ত থেকেই... ...বাকিটুকু পড়ুন

আমার শৈশবের ধর্মানুভূতি

লিখেছেন শ্রাবণধারা, ১৫ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:২২


শৈশবে আমাদের বাড়ি থেকে নানাবাড়ি ছিল বিশ কিলোমিটার দূরে। তবে, এইটুকু পথ পাড়ি দিতেই তখন অনেক সময় লেগে যেত। বাড়ি থেকে অর্ধেক পথ যাওয়ার পর পড়ত মাটির রাস্তা।... ...বাকিটুকু পড়ুন

×