somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

‘নববর্ষের শুভেচ্ছা বিনিময়’ বিষয়ক কাল্পনিক গল্প

১২ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৪:২১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

২৪২০ বঙ্গাব্দ। ‘ঢাকা বিশ্ববিদ্যালয়ে’র বাংলা বিভাগের স্নাতকোত্তর পর্যায়ের একজন অতি মেধাবী ছাত্র তার থিসিসের বিষয় হিসেবে গ্রহণ করলো সহস্র বছর পূর্বের দেশীয় রাজনৈতিক ব্যক্তিদের নব-বর্ষের শুভেচ্ছা চিঠি ও তাদের প্রমিত ভাষা চয়ন। সে অনেক পরিশ্রম ও কষ্ট শিকার করে ১৪২০ বঙ্গাদবের আগমন উপলক্ষে সেই সময়ের সরকার প্রধান ও প্রধান বিরোধী নেতার মধ্যে যে নব-বর্ষের শুভেচ্ছা কার্ড বিনিময় হয়েছিল তা যোগার করলো। সে খুব অবাক হলো এই দেখে যে দু’জনের কার্ডে ১৪২০ বঙ্গাব্দ লিখার সময় ৪২০ অক্ষর তিনটি বোল্ড অক্ষরে মানে গাড় কালিতে লিখা হয়েছে। সে আরো অবাক হয়ে দেখলো সে সময় সরকার প্রধান ও প্রধান বিরোধী নেতা দু’জনেই ছিলেন মহিলা এবং তাদের রুচি প্রায় একই ধরনের হওয়ায় নববর্ষের কার্ডের প্রচ্ছদে দু’জনই গ্রাম বাংলার প্রতিকৃতি তুলে ধরতে গ্রাম-বাংলার অতি পরিচিত বেদেনি ও সাপ খেলার ছবি সম্বলিত কার্ড উপহার দিয়েছেন। এরপর সে কার্ড দুটো একে একে খুললো এবং অবাক বিস্ময় নিয়ে পড়তে শুরু করলো। তার পাঠকৃত কার্ডের চুম্বক অংশ নীচে তুলে ধরা হলোঃ


১ম শুভেচ্ছা কার্ড-
সরকার প্রধানঃ

খালে পড়া - আপা,
সময়ের পরিক্রমায় এসেছে নতুন বছর। এই নববর্ষ আপনার চেতনায় ফিরিয়ে আনুক চির-ভাস্বর আনন্দবার্তা। ব্লা ব্লা ব্লা...
ফাউল কথা অনেক হইছে এবার লাইনে আসো। বেশি ফালাফালি আর এ্যাবর-ড্যাবর কইরো না... যুদ্ধ-অপরাধীদের বিচার তুমি কিছুতেই ঠেকাইতে পারবা না। আসল কথা দেশের যাই হোক একদিন আগেও ক্ষমতা ছাড়বো না আর তত্ত্বাবধায়কের কথা ভুইলা যাও, নাইলে কইলাম বৈশাখের পান্তার বদলে রাঁজহাঁসের ডিম খাইতে হইবে [তোমার টিমের ওপেনিং বোলার আর ব্যাটসম্যান সহ অনেকেই এর স্বাদ জানে এখন (জিব চালানির ইমোম হবে)]।
যাহোক, ধুয়ে যাক গ্লানি মুছে যাক জড়া (তোমার বিউটিশিয়ান চেঞ্জ করো,আজকাল তোমারে বড় বেশি বুড়ী দেখায়)।
(অ)শুভ নববর্ষ।

২য় শুভেচ্ছা কার্ড-
প্রধান বিরোধী নেতাঃ
আমি আর হাসি না- বু,
নতুন বছরের নতুন দিনে আপনার প্রতি রইল সংগ্রামমুখি ফুলেল শুভেচ্ছা। ব্লা ব্লা ব্লা...
একটা কথা আগেই বলে নিতে চাই সংগ্রাম চলছে আর চলবেই। আমি আমার পোলা দুইটার দিকে তাকাইতে পারি না, খালি পানি আসে চোখে। দেশের যা হয় হোক কিন্তু গদি আর প্রতিশোধ আমার চাই-ই চাই। রাঁজহাঁসের ডিম তখন... ব্লা ব্লা ব্লা (নানান উত্তেযক কথাবার্তা)।
আমার বিউটিশিয়ান নিয়া চিন্তা না কইরা নিজে কানের ডাক্তার দেখাও, সেদিন সাপ খেলা নিয়ে সিরাম একটা কথা কইছিলাম তুমি মিস কইরা গেলা, কোন জবাব দিলা না তখনই বুঝছি কান-ডা আবার গেছে(চোখ মারার ইমো হবে)।
(অ)শুভ হোক নতুন বছর।

চিঠি পড়ার এই পর্যায়ে ধপ করে মানব দেহ পতনের শব্দ হয় এবং পরদিন দৈনিক পত্রিকায় একটি বক্স রিপোর্ট প্রকাশ পায় তার শিরোনাম ছিল নিম্নরূপঃ
‘পুরানো চিঠি পড়ে বাক ও দৃষ্টি শক্তি হারালো বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্র’।

বিঃদ্রঃ ইহা একটি সম্পূর্ণ ‘নববর্ষের শুভেচ্ছা বিনিময়’ বিষয়ক কাল্পনিক গল্প। বাস্তবের সাথে কেউ এর কোন মিল খুঁজে পেলে তা কাকতালীয় ব্যাপার বলে বিবেচিত হইবে।

কার্ড দুইটির প্রচ্ছদের কিছুটা অংশ নীচে দেয়া হলোঃ





সবাইকে বিদায়ী বছরের শুভেচ্ছা রইলো...।
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কবিতা: আমি কি অসম্পূর্ণ মানুষ ?

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১৪ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:৩০


কবিতা: আমি কি অসম্পূর্ণ মানুষ ?



পৃথিবীর সবচেয়ে নিখুঁত মানুষটি হয়তো একটি রোবট ছিল,
আর সবচেয়ে অসম্পূর্ণ মানুষটি ছিলাম আমি।
তার হিসেবের খাতায় কোনো ভুলের দাগ ছিল না,
সময়ের কাঁটা ধরে চলত তার... ...বাকিটুকু পড়ুন

একজন প্রধানমন্ত্রীর প্রতি আচরণ, নাকি বাংলাদেশের রাষ্ট্রীয় মর্যাদার প্রশ্ন?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১৪ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:৪০


একজন প্রধানমন্ত্রীর প্রতি আচরণ, নাকি বাংলাদেশের রাষ্ট্রীয় মর্যাদার প্রশ্ন?

একটি ছবি কখনো কখনো হাজারো শব্দের চেয়েও বেশি শক্তিশালী। পাশাপাশি রাখা এই দুটি ছবি আমাদের সামনে শুধু দুটি কূটনৈতিক সাক্ষাতের... ...বাকিটুকু পড়ুন

শেখ হাসিনা ইস্যুতে পিটার হাস দেশে এসেছেন ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১৫ ই নভেম্বর, ২০২৬ রাত ১২:৫২


দেশে এখন টক অব দ্য টাউন শেখ হাসিনার দেশে ফেরা। রাজনৈতিক মহল থেকে শুরু করে সামাজিক যোগাযোগমাধ্যম সহ সব জায়গায় এই বিষয় নিয়ে আলোচনা চলছে। দেশের আরও অনেক... ...বাকিটুকু পড়ুন

অভাগীর সুর ব্যঞ্জনা - তৃতীয় পর্ব : ভালোবাসার ওপারে যে অন্ধকার একটি প্রেম, একটি অসমাপ্ত প্রতিশ্রুতি এবং বারো বছর ধরে চাপা পড়ে থাকা এক ভয়ংকর সত্যের উপাখ্যান।

লিখেছেন ডঃ এম এ আলী, ১৫ ই নভেম্বর, ২০২৬ রাত ২:৩৫


অভাগীর সুর ব্যঞ্জনা - প্রথম পর্ব
অভাগীর সুর ব্যঞ্জনা - দ্বিতীয় পর্ব

অভাগীর সুর ব্যঞ্জনা -তৃতীয় পর্ব : ভালোবাসার ওপারে যে অন্ধকার

দ্বিতীয় পর্বের শেষ কটি কথার রেশ ধরেই শুরু হলো... ...বাকিটুকু পড়ুন

আজকে স্রেফ একা ছিলাম....

লিখেছেন নতুন নকিব, ১৫ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:৫১

আজকে স্রেফ একা ছিলাম....



সময় পেলে মাঝে মাঝে সামুতে আসি। আজ সকালেও অভ্যাসবশতই সামুতে উঁকি দিলাম। কিন্তু লগইন ব্লগারের সংখ্যার ঘরটায় চোখ পড়তেই থমকে গেলাম। সেখানে একটা নিঃসঙ্গ শূন্য। কেউ... ...বাকিটুকু পড়ুন

×