অস্ফুট ঝাপসা আলোর পথ ধরে
নিজেকে অন্ধকারে ঠেলেছিলাম।
তাজা শিউলির শুভ্রতা চেয়ে
শত শতাব্দীর অনশন ভেঙেছি
একটা রক্তাক্ত ভালবাসাহীন যুদ্ধ করবো বলে।
আগুনের কুন্ডলীতে আমি ঘুমিয়েছিলাম
একলা হেটেছিলাম শূন্য পথে
ঝাপসা চোখে দেখেছিলাম গোলাপের ঝরে যাওয়া।
মমতাহীন শহুরে জীবনে ঘুরে ছিলাম সদ্য পিতৃহীন হয়ে
তবু পথচলার তিব্র আকাঙ্ক্ষায় ছুটে চলি
অনেক দূরে, অসীমে অথবা তোমার জানালায়।
#tanzirkhankobita
(১১।১৬।২০১৪)
সর্বশেষ এডিট : ২০ শে জুন, ২০১৫ রাত ২:২৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




