somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

মৃত্তিকা

৩০ শে আগস্ট, ২০১৫ রাত ৯:৫৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

মাঝেমাঝে মাঝরাতে নিজের বুকে
নিজেরই ছুড়ি চালাতে ইচ্ছে করে।
মৃত্তিকা অন্য পুরুষের পিপাসা মেটাতে
জন্ম সড়ক হতে 'তোমার' ঝরে পড়া প্রতি কনা
কাম সুধার সাথে যেন আমারও মৃত্যু হয়।
গলায় রাক্ষুসে কামড় যখন বসিয়েছিলে,
কুসুম গরম হৃদয় যে ক্ষণে ঝাপটে ধরেছিলে,
আর একটু হলেই শ্বাস রুদ্ধ হয়ে
প্রাণ দিতাম তোমার আলতা রাঙা বুকে ।
আবরণ খুলে আহবান জানিয়েছিলে চুম্বন আকার,
বিশ্বাস করো সে সময় তৃতীয় বিশ্ব যুদ্ধের সূচনা হয়েছিল
বিবেক আর আমার শরীরের মাঝে।
সেই প্রেম এখন অতীত,আমার আদি স্বত্বার।
মৃত্তিকা, তোমার আচলের জালে আটকে আছে
ভেজা কৃষ্ণচূড়া আর পূর্বপুরুষের দূরন্ত যৌবন।
গ্রহপুঞ্জে আর নাম না জানা নক্ষত্রে
ডায়নোসরের মত ফসিল আজ ,মহাকাব্যিক মিলন।
মৃত্তিকা,ভালবাসার মুক্ত আমার,
ওই গরম কোমরের ওমে
জীবনের বাকী সবকটা শীত কাটাতে চেয়েছিলাম
পরম আবেগে আর জোছনার প্লাবনে।
এখন আমি দিশেহারা পথিক
আমার উনুন জ্বলে না,মন পোড়ে আগুনে।
ভেবেছিলাম জীবনের প্রতিটা যুদ্ধে
রমণীর পুরুষ্টু বুকের খাঁজে
সকল সংশয় পরিণত করবো প্রত্যয়ে।
মৃত্তিকা, গগন বিদারী রাজপথের মিছিলে
শোষণের প্রতিবাদে বিদ্রোহী যতবার
দিয়েছে প্রাণ শোষকের বুলেটে,
যেনো ততোবার শুয়েছো অন্যের বিছানায়
আমার বুকে শেল বিধিয়ে।
পেয়েছো কি খবর সেই তরুণের?
যে তোমায় ভালবেসেছিল।
তার বুকে আজ জমাট ব্যাথা।
সে প্রেমিক আজ মধ্যরাতে
বেকারত্বের বেদনায় ছুড়ি নিয়েছে হাতে,
জানতে পেরেছো কি সেই নিখাদ প্রেমের কথা?
তুমি তার খবর পাওনি, মৃত্তিকা।
এখন তুমি অন্ধ,আবেগহীন
তোমার স্তনে শোষকের লালা
অথচ একদিন ওই বুকে তৃষ্ণার্ত জড়াতো শিউলি মালা।
গাঙের জলে ভেসে যায় মহাকালের সব অর্জন
তবুও নির্লিপ্ত মনে নীপিড়কের ঠোটে আঁকছো উত্তপ্ত চুম্বন;
মৃত্তিকা, আবারও তুমি আমার হও।
মাঝরাতে শ্বাস নিতে কষ্ট হয়,
বেদনার বালুচরে ছলনাময়ীর মুখ ভেসে ওঠে,
সেই মুখে আমি খুব চেনা ছাপ পেয়েছি।
চেয়েছিলাম তুমি হবে স্বপ্ন প্রণেতা
সকল মুক্তি সংগ্রামে হবে ত্রাতা।
বসন্ত আসে ,প্রলয় যায়,গ্রহন লাগে
কোথাও জীবন খুজে পাইনা,মৃত্তিকা।
পানকৌড়ির সাথে ডুব দেই,
আবার ভেসে উঠি অথবা উঠিনা,
সে খবর তোমরা কেউ রাখো না।
আবার তুমি আমার হও,আমার হও মৃত্তিকা।
এখন শুধুই তুমি জড় বস্তু
তোমার বক্ষ আজ পুঁজিপতির একক অধিকার,
যত্রতত্র লুণ্ঠিত হচ্ছে প্রণয়ের স্বাধিকার।
আদিকাল থেকেই আমি প্রথা বিরোধী,
এই শরীরে বইছে খড় স্রোতা নদী,
বুক পকেটে আগুন রাখি।
সাম্রাজ্যবাদ গ্রাস করেছে তোমায়,
টি.এস.সি থেকে মুজিব নগর,
বিলবোর্ডে এখন তুমি, শুধুই ছবি।
কালো ধোয়ার মায়াহীন যান্ত্রিক নগরে,
সরল প্রেম ধর্ষিত হয় আকাশ ছোয়া ইমারতে।
মৃত্তিকা, ফিরে আসো আমার হৃদয়ে,
উত্তাল সমুদ্রে এখনও জেগে আছো ভালবাসার ব-দ্বীপ হয়ে।
যোজন যোজন দূরত্বেও হৃদ কম্পন শুনতে পাই।
বঞ্চিত হই প্রেমের দাবীতে,
মৃত্তিকা, আবারও তুমি আমার হও।

তানজির খান
তারিখঃ ২৩/০৮/২০১৫
[email protected]
সর্বশেষ এডিট : ৩০ শে আগস্ট, ২০১৫ রাত ৯:৫৮
১টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কোথাও কেউ নেই!

লিখেছেন কাজী আবু ইউসুফ (রিফাত), ১৯ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:৩২

ঢাকা সিটিতে সিসিটিভি কি শুধু জরিমানা আদায়ের জন্য?

রাজধানীতে তিন বাসে আগুন



রাজধানীর গুরুত্বপূর্ণ মোড় ও সড়কে সিসিটিভি ক্যামেরা স্থাপনের উদ্দেশ্য শুধু ট্রাফিক আইন ভঙ্গের ছবি ধারণ করে জরিমানা আদায়... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশের ফরেন কারেন্সি আয়ের মাধ্যম কি?

লিখেছেন ঠাকুরমাহমুদ, ১৯ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১১:৩০



প্রায় বিশ কোটি মানুষের এক লক্ষ সাতচল্লিশ হাজার বর্গ কিলোমিটারের দেশ বাংলাদেশ। আর বাংলাদেশের ফরেন কারেন্সি আয়ের মাধ্যম মাত্র: - রেমিট্যান্স আর পণ্য রপ্তানি।

রেমিট্যান্স: সাধারণত কোনো ব্যক্তি যখন... ...বাকিটুকু পড়ুন

জীবনের স্টেশনে

লিখেছেন হুমায়রা হারুন, ২০ শে সেপ্টেম্বর, ২০২৬ ভোর ৫:৫৭

রেল স্টেশনে অপেক্ষা। ট্রেন আসছে। এখনো ঐ দূরে। কিন্তু তার আগমন দেখলেই আমার ভেতরে এত কন কন করে উঠে কেন জানি না। কেন এই কষ্ট বারবার হয়?... ...বাকিটুকু পড়ুন

পাথর ছুঁড়ে হত্যা করার কথা!

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ২০ শে সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৪:১৯


সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) গাজী নজরুল ইসলামকে দল থেকে বহিষ্কারের পর তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নিতে স্পিকার ও নির্বাচন কমিশনে চিঠি দিয়েছিল জামায়াতে ইসলামী। কিন্তু এখন পর্যন্ত তাঁর এমপি... ...বাকিটুকু পড়ুন

ছোট গল্পঃ অপ্রত্যাশিত উপহার

লিখেছেন সামিয়া, ২০ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ৮:৪০




সৌদি আরবের রিয়াদের একটা পাঁচ তারকা হোটেলে আমার চাকরি। চাকরিটা খুব কঠিন কিছু না। প্রতিদিন একটা ভ্যাকুয়াম ক্লিনার হাতে নিয়ে হোটেলের কার্পেট পরিষ্কার করি। লবি, করিডোর, হলরুম, অতিথিদের বসার... ...বাকিটুকু পড়ুন

×