somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বাংলা একাডেমীর অভিধানে নতুন শব্দ “মাশরাফি” এর সংযোজন চাই

০৩ রা মার্চ, ২০১৬ ভোর ৪:৪৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


মাশরাফি বিন মুর্তজা আজ আর কোন একক ব্যক্তির মাঝে সীমাবদ্ধ নন।তিনি ছড়িয়ে পড়েছেন ষোল কোটি বাঙালীর মাঝে অনুপ্রেরণা হয়ে।“মাশরাফি” শব্দটি মানেই সাহসী,অনুপ্রেরণাদায়ী একজন লড়াকুযোদ্ধা, একজন পথপ্রদর্শক। সারা বিশ্বে এই নামটি এখন বিস্ময়। যার নামটি কানে আসলেই একজন তেজদীপ্ত হার না মানা সেনাপতির ছবি ভেসে ওঠে। যে কিনা ব্যার্থতার ঘোর অমাবস্যা কাটিয়ে এনে দিতে পারেন বিজয়ের হাসি। ব্যক্তি জীবনে নানান শারীরিক, মানসিক সমস্যা কাটিয়ে যিনি হয়ে উঠতে পারেন একটি ক্রিকেট পাগল দেশের স্বপ্নের নায়ক।

একের পর এক ডাক্তারের ছুড়ির নিচে নিজেকে সপে দিয়েছেন, আবার ফিরে এসেছেন মঞ্চ কাপিয়ে। শত বাঁধাও যাকে দমাতে পারে নাই তার লক্ষ্য অর্জনে। প্রচলিত ধারণার বাহিরে এসে যিনি হয়ে উঠেছেন অনন্য এক যোদ্ধা। দেশপ্রেম যার মূল মন্ত্র। বিশ্বকাপের মঞ্চে রমাঞ্চকর জয়ের পড়ে যিনি স্বতঃস্ফুর্ত ভাবে জয় উৎসর্গ করেন দেশের স্বাধিনতা সংগ্রামে নিবেদিত প্রাণ সকল মুক্তিযোদ্ধাকে। যিনি একজন নিরঅহংকার সাদা মনের মানুষ,শুধু তরুণ প্রজন্ম নয় সকল প্রজন্মের মানুষের আদর্শ হয়ে ওঠেন।



মাননীয় প্রধানমন্ত্রী যাকে মাতৃস্নেহে বুকে টেনে নেন এবং মাতৃভক্ত শিশুর মত তিনিও সাড়া দেন।আবার সেই তিনিই সাধারণ মানুষের মাঝে অকপটে মিশে যান নড়াইলের চায়ের দোকান অথবা রাস্তায়।যিনি হার মানান রূপকথার সুপারম্যান কেও।

পুরো বাংলাদেশ দলের মাঝে “মাশরাফি” শুধু নাম না, একজন ব্যক্তি বা শুধু একজন অধিনায়ক নন। এসবের চেয়েও ঢেঁড় বেশীকিছু একজন মাশরাফি।তিনি সবার আশ্রয়স্থল। যিনি সহজে বলে দিতে পাড়েন চিন্তা করিস না শুধু নিজের স্বাভাবিক খেলা খেলে যা। মাশরাফি অফফর্ম এর কোন ব্যাটসম্যান বা বোলারকে জাগিয়ে তুলতে পাড়েন অনেক বেশী শাণিত করে। তিনি কি পরশ পাথর? যা ছুঁয়ে দেন তাই সোনা হয়ে যায় কিভাবে? দলের সিনিয়র জুনিয়র সকল খেলোয়াড়ের মাঝে ব্যাপক জনপ্রিয় ও ভালবাসার নাম মাশরাফি।

এই লড়াকু খেলোয়াড়ের নাম কি আমরা বাঙলা একাডেমীর অভিধানে একটি অর্থবহ শব্দ হিসাবে সংযুক্ত করতে পারিনা? আজন্ম যিনি একজন হার না মানা যোদ্ধা,অফুরন্ত অনুপ্রেরণার উৎস, দূর্বলের আশ্রয়স্থল, সকলের নায়ক,মাঠের ভেতরে যিনি সাহসের প্রতীক একজন আগ্রাসী বোলার,ফিল্ডার, ব্যাটসম্যান এবং মাঠের বাহিরে যিনি একজন বিনয়ী ভাল মানুষ। আমরা কি তার নাম “মাশরাফি” শব্দটি বাঙলা একাডেমীর অভিধানে সংযুক্ত করে বাংলা অভিধানকে আরো একটু সমৃদ্ধ করতে পারিনা?

তানজির খান
কবি
সর্বশেষ এডিট : ০৩ রা মার্চ, ২০১৬ সকাল ১১:৫০
২৭টি মন্তব্য ২৭টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

=আজ হবে দেখা নিশ্চয়ই =

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০১ লা ফেব্রুয়ারি, ২০২৬ রাত ৮:৫০


জম্পেশ খানা শেষে তোরা করিস চায়ের আয়োজন
আজ একত্রে কাটাবো সময় আমরা প্রিয়জন,
ধোঁয়া ওঠা চায়ের সাথে আমরা ক'জন
গল্প আড্ডা আহা সেকি মধুর গুঞ্জরন।

জেনে যাবো কেমন ছিলে, আছো কেমন তোমরা,
কেউ... ...বাকিটুকু পড়ুন

তুমি মহারাজ সাধু হলে আজ, আমি চোর হলাম বটে

লিখেছেন সৈয়দ কুতুব, ০২ রা ফেব্রুয়ারি, ২০২৬ রাত ২:০২


আজ সকালে চায়ের দোকানে বসে আড্ডা দিচ্ছিলেন কলিমুদ্দিন দফাদার। পাশের টেবিলে কয়েকজন ব্যবসায়ী নির্বাচন নিয়ে কথা বলছিলেন। তাদের মুখে উদ্বেগ দেখে তিনি বুঝলেন, এটাই তার নিজের মনের প্রতিধ্বনি। ১২... ...বাকিটুকু পড়ুন

Epstein File-মানবতার কলঙ্ক

লিখেছেন মোঃ মাইদুল সরকার, ০২ রা ফেব্রুয়ারি, ২০২৬ বিকাল ৩:০৮

গত ৩০ জানুয়ারি Epstein Files এর ৩ মিলিয়নেরও বেশি পৃষ্ঠার নথি, ২,০০০ অধিক ভিডিও এবং ১৮০,০০০টি ছবি প্রকাশিত হয়েছে। আমেরিকা ও ইসরায়েলের সব কুকর্ম ফাঁস করা হয়েছে!
যারা মানবতা, সভ্যতা,... ...বাকিটুকু পড়ুন

রোজার ২৪ আধুনিক মাসআলা, যেগুলো জেনে রাখা প্রয়োজন সকলেরই - রিপোস্ট

লিখেছেন নতুন নকিব, ০২ রা ফেব্রুয়ারি, ২০২৬ বিকাল ৪:৪০

রোজার ২৪ আধুনিক মাসআলা, যেগুলো জেনে রাখা প্রয়োজন সকলেরই - রিপোস্ট

ছবিঃ অন্তর্জাল।

পবিত্র মাহে রমজান খুবই নিকটবর্তী। আল্লাহুম্মা বারিক লানা ফি রজাবা ওয়া শা'বান, ওয়া বাল্লিগনা রমাদান। হে আল্লাহ,... ...বাকিটুকু পড়ুন

জীবনের গল্প- ৯৯

লিখেছেন রাজীব নুর, ০২ রা ফেব্রুয়ারি, ২০২৬ সন্ধ্যা ৭:৩২



১। আমাদের এলাকায় মুদি দোকানে কাজ করে জাহিদ।
জাহিদের বয়স ২৪/২৫ হবে। সহজ সরল ভালো একটা ছেলে। জাহিদের সাথে আমার বেশ খাতির আছে। সময় পেলেই সে... ...বাকিটুকু পড়ুন

×