somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

তনু হত্যায় এখনও যারা প্রতিবাদ করেন নি তাদের লাল টকটকে রেশমী চুড়ির সালামঃ নবিতা স্মরণ

২৫ শে মার্চ, ২০১৬ সন্ধ্যা ৬:১২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



সমগ্র বাংলাদেশে প্রতিটি ঘর যেন এখন তনুর বাড়ী। সব জায়গা তনুর জন্য মাতম উঠেছে। এই পাশবিক নির্যাতন ও হত্যার প্রতিবাদে জল গড়িয়েছে সবার চোখে। তনুর মৃত্যুতে প্রতিটি মাতা-পিতা যেন তার সন্তান হারিয়েছে,প্রতিটি ভাই যেন বোন হারিয়েছে,প্রতিটি বোন যেন বোন হারিয়েছে।

উত্তর অঞ্চলের অহংকার পাবনা জেলা এই হত্যাকান্ডের প্রতিবাদে ফুঁসে উঠেছে।এরই মাঝে পাবনায় কিশোর হত্যাকান্ডের ঘটনা ঘটেছে।পাবনায় আজ ২৫ তারিখ সকাল এগারোটায় কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের ছাত্রী তনু ধর্ষন ও হত্যা এবং পাবনা কালেক্টরেট স্কুলের ক্লাশ এইটের ছাত্র হাবিবুল্লা হত্যার প্রতিবাদে মানব বন্ধন ও বিক্ষোভ মিছিল হয়।মানব বন্ধন ও বিক্ষোভ মিছিল পাবনা এডওয়ার্ড বিশ্ববিদ্যালয় কলেজের শহীদ মিনার থেকে পাবনা প্রেস ক্লাব পর্যন্ত বিস্তৃত ছিল। সবার চোখে মুখে ছিল প্রতিবাদের আগুন। সেই প্রতিবাদের আগুন পৌঁছে গেছে পাবনার সর্ব সাধারণ থেকে সমগ্র বাংলাদেশ।বিভিন্ন পেশার মানুষ ও ছাত্র জনতা এতে উপস্থিত হয় ।তারা অনতিবিলম্বে ধর্ষণকারী ও হত্যাকারীদের খুজে বের করার জন্য বিক্ষোভ করেন।



এই বিক্ষোভের অন্যতম প্রধান উদ্যোক্তা ছিলেন পাবনা এডওয়ার্ড কলেজের ছাত্র নবিতা স্মরণ ও রৈশান ইকবাল তাইন। যোগাযোগ করা হলে তারা বলেন -

"দেশে মানুষ নিরাপত্তাজনিত অভাবে ভুগছেন দীর্ঘদিন যাবৎ। স্কুল কলেজ অফিস আদালত কোথাও মেয়েদের নিরাপত্তা নাই। আমরা সর্বত্র নারীর নিরাপত্তা চাই। আজ এখানে তো কাল ওখানে আমাদের মা বোন লাঞ্ছিত হচ্ছেন, ধর্ষিত হচ্ছেন। প্রশাসন মুখে তালা লাগিয়ে তা দেখছে। আজ সময় এসেছে জনতার রুখে দাড়ানোর। নইলে কাল আপনার মা-বোন কেউই বাদ যাবে না লাঞ্ছনার হাত থেকে।সমগ্র পাবানাবাসীর আশা সরকার দ্রুত পদক্ষেপ নিয়ে তনু হত্যার বিচার করবে। সেই সাথে সমগ্র বাংলাদেশ হবে প্রতিটি নারীর জন্য নিরাপদ ভূমি"।



নবিতা স্মরণ যোগ করেন "এখনও যারা সমগ্র বাংলাদেশে তনু হত্যার প্রতিবাদ করেন নি তাদের লাল টকটকে রেশমী চুড়ির সালাম। এটা কোন একক সমস্যা নয় এটা নারীর জতীয় নিরপত্তা ইস্যু"

উল্লেখ্য গত রবিবার (২০ মার্চ) রাত ১০টায় কুমিল্লা ময়নামতি সেনানিবাসের অলিপুর এলাকায় একটি কালভার্টের কাছ থেকে পুলিশ নিহত তনুর লাশ উদ্ধার করে। এ ঘটনায় সমগ্র দেশ ক্ষোভে ফেটে পড়ছে। নাট্যকর্মী কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের শিক্ষার্থী সোহাগী জাহান তনুকে ধর্ষণের পর গলাকেটে হত্যা করা হয়।
সর্বশেষ এডিট : ২৫ শে মার্চ, ২০১৬ সন্ধ্যা ৬:১৭
১৪টি মন্তব্য ১৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

প্রাইভেট জব

লিখেছেন রোদ্র রশিদ, ০১ লা সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৭:১০



গত পনেরো দিন ধরে নতুন ম্যাডাম ইংরেজি ক্লাস নিচ্ছেন। ট্রায়াল ক্লাস। ম্যাডামকে এখনো কলেজে পারমানেন্ট করা হয়নি। উনি খুব একটা খারাপ পড়ান না।

আজকের ক্লাস শেষে ম্যাডামের মন খুব খারাপ।
খুব... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশের জন্য ৭-গ্রেডভিত্তিক ন্যায়সংগত সরকারি বেতন ও প্রশাসনিক সংস্কার একটি প্রস্তাবিত নীতিপত্র

লিখেছেন ডঃ এম এ আলী, ০১ লা সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১০:২০


ন্যায়সংগত পারিশ্রমিক, বেতন বৈষম্য হ্রাস, মেধার মূল্যায়ন এবং দক্ষ রাষ্ট্রীয় প্রশাসন প্রতিষ্ঠার একটি সমন্বিত প্রস্তাব

বাংলাদেশের সরকারি বেতন কাঠামো দীর্ঘদিন ধরে ২০টি গ্রেডের ভিত্তিতে পরিচালিত হয়ে আসছে। ভেবেছিলাম দেশের... ...বাকিটুকু পড়ুন

জুlie ২৪ আন্দোলন পরবর্তী বৈষম্যহীন বাংলায় (যেহেতু বঙ্গবন্ধুর বাংলায় বৈষম্যের ঠাঁই নাই), বেসরকারী ও সরকারী কর্মজীবীর জীবন...

লিখেছেন মুহাম্মদ মামুনূর রশীদ, ০১ লা সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:২১

/বাংলাদেশের মোট কর্মজীবীদের মধ্যে সরকারী আর বেসরকারী কত শতাংশ?

/গত ২ বছরে যত শিল্প কারখানা ও ব্যবসায়ী প্রতিষ্ঠান বন্ধ হয়েছে এবং তাতে যত সংখ্যক বেসরকারী কর্মজীবী (কর্মকর্তা, কর্মচারী, শ্রমিক….) চাকরী... ...বাকিটুকু পড়ুন

গল্পঃ যখন মানুষটা চলে যায়

লিখেছেন সামিয়া, ০১ লা সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৫:৩৩




স্ত্রী বাসা থেকে চলে যাওয়ার পর মানুষের মাথায় কী কী চিন্তা আসে আমি জানি না। কেউ হয়তো প্রথমে রাগ করে। কেউ ভেঙে পড়ে। কেউ সঙ্গে সঙ্গে আত্মীয়স্বজনকে ফোন করে।... ...বাকিটুকু পড়ুন

বেতন বৃদ্ধি পাওয়ায় এত উত্তেজিত হওয়ার কিছু নেই ।

লিখেছেন সৈয়দ কুতুব, ০২ রা সেপ্টেম্বর, ২০২৬ রাত ১২:০২


নতুন পে স্কেল নিয়ে মানুষের কৌতূহলের শেষ নেই। বেতন কত বাড়বে এবং নতুন কাঠামো বাস্তবে কেমন হবে, এসব প্রশ্ন এখন সবার মুখে মুখে। নতুন বেতন কাঠামোয় ১ থেকে ১১... ...বাকিটুকু পড়ুন

×