somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

একজন ছিদাম কাকা

১৪ ই এপ্রিল, ২০১৬ রাত ২:১৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



কিছুদিন আগে "আমার আব্বা ও আমি (পর্ব - নরসুন্দর) " নামে স্মৃতিচারণামূলক পোস্ট করেছিলাম ফেইসবুক ও ব্লগে। সামু পোসট'টি নির্বাচিত পোস্ট করেছিল। সেখানে আব্বা ও ছিদাম কাকার গল্প লিখেছিলাম আমার চুল কাটানো ঘিরে। ছিদাম কাকার কথা বলেছিলাম একজন নরসুন্দর হয়েও উনি দেশ সম্পর্কে খুব সচেতন ও ভাল মানুষ। রাজনীতি নিয়ে তার আছে গভীর আগ্রহ। বঙ্গবন্ধুর আদর্শে জীবন পার করে দিচ্ছেন নিরবে। এই হালুয়া রুটির যুগেও কোনদিন আওয়ামীলীগ এর কোন নেতার কাছ থেকে কিছু বাগিয়ে নেননি। দুবলিয়া বাজারে দলমত, সম্প্রদায় নির্বিশেষে উনি সবার প্রিয়। কারো সাথে কোনদিন তার বিবাদ হয়নি। সবার সাথে শ্রদ্ধা ও ভালবাসা নিয়ে মেশেন। এক সময় পাবনার জনপ্রিয় আওয়ামীলীগ নেতা ছিলেন বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম বকুল। পরে উনি কোন্দলের কারনে বিএনপিতে যান। রফিকুল ইসলাম বকুল ছিদাম কাকাকে খুব ভালবাসতেন। তার বাসায় ছিদাম কাকার যাতায়াত ছিল অবাধ। কিন্তু বকুল দল পাল্টানোর পর অনেকের মত বঙ্গবন্ধুর আদর্শ ছেড়ে ছিদাম কাকা যান নি তার সাথে। তবে প্রিয় নেতাকে বুকে ধারণ করে রেখেছেন। ২০০১ সালে রোড এক্সিডেন্টে বকুলের মৃত্যুর পর ছিদাম কাকার দোকানে তার ছবি ঝুলতে দেখেছি। সম্ভবত সেই ছবি এখনো তার দোকানে আছে। পারস্পরিক শ্রদ্ধার বিশাল উদাহরণ রেখেছেন এই মানুষটি।

জীবনের সবটুকু ভালবাসা ও আবেগ দিয়ে বঙ্গবন্ধু ও আওয়ামীলীগকে ভালবাসেন ছিদাম কাকা। পাবনা সদর আসনের আওয়ামীলীগ এর সব বড় নেতাই দুবলিয়ার নরসুন্দর ছিদাম কাকাকে চেনেন। কিন্তু কারো কাছে উনি দয়া চান নাই কখনো। অদ্ভুত নির্লোভ এই মানুষটি আজকের দিনে বিরল উদাহরণ। আজ মহা প্রতাপশালী যে দলটি সরকারে আছে সেই দলটি ছিদাম কাকাকে কি দিয়েছে আমার জানা নাই। ছিদাম কাকার এখন কেমন অবস্থা, খুব ভাল জানিনা। যতদূর শুনেছি তার সেলুন এখন ভাল চলেনা, ভাল নেই উনি। অথচ ছিদাম কাকার মত মানুষই এই দলটির শক্তি। ছিদাম কাকার পুরো নাম ছিদাম বিশ্বাস। নামের 'বিশ্বাস' শব্দটি অটুট রেখেছেন কর্ম দিয়ে নৌকা বুকে জড়িয়ে।

এতগুলো কথা লিখলাম কারন আজ আমাদের স্কুলের ফেইসবুক পেইজে চৈত্রপূজার কিছু ছবি পোস্ট করেছে। সেখানে ছিদাম কাকাকে আমাদের লাল-সবুজ পতাকা হাতে দেখা যাচ্ছে। এই ছবির কোন অন্তর্নিহিত অর্থ আছে কিনা আমি জানিনা।
সর্বশেষ এডিট : ১৪ ই এপ্রিল, ২০১৬ রাত ২:২৫
৫টি মন্তব্য ৫টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বাংলাদেশ কি অন্যের যুদ্ধ লড়বে, নাকি নিজের দেশকে আগে রক্ষা করবে?

লিখেছেন রাবব১৯৭১, ৩০ শে আগস্ট, ২০২৬ সকাল ৮:২৯

বাংলাদেশ কি অন্যের যুদ্ধ লড়বে, নাকি নিজের দেশকে আগে রক্ষা করবে?
============================================
সৌদি আরব, পাকিস্তান ও তুরস্কের মধ্যে যে নতুন যৌথ প্রতিরক্ষা চুক্তি হয়েছে, সেখানে বাংলাদেশকে যুক্ত করার আলোচনা চলছে। বাংলাদেশের পক্ষ... ...বাকিটুকু পড়ুন

দৃশ্যমানতা এখন একধরনের পুঁজি

লিখেছেন মুনতাসির, ৩০ শে আগস্ট, ২০২৬ সকাল ৯:০০

মানুষ শুধু অর্থ উপার্জনের জন্য কনটেন্ট নির্মাতা হতে চাইছে না। দৃশ্যমানতা নিজেই এখন একটি মূল্যবান সামাজিক সম্পদে পরিণত হয়েছে।

অনুসারীর সংখ্যা একজন মানুষকে পরিচিতি, আমন্ত্রণ, প্রভাব, গুরুত্বপূর্ণ ব্যক্তিদের কাছে প্রবেশাধিকার, বাণিজ্যিক... ...বাকিটুকু পড়ুন

।। রাশিয়ার মতো বাংলাদেশে হামলা করুক ভারত।।

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ৩০ শে আগস্ট, ২০২৬ সকাল ৯:১২


আমি আজ পর্যন্ত আম্লিগে কোন ভালোমানুষ খুঁজে পাইনি। আম্লিগ মানেই ইয়ের বাচ্চা। আম্লিগ মননে মগজে ধর্ষক, লুন্ঠনকারী, দেশদ্রোহী ও পাচারকারী। এদের মাঝে কোন কালেই কোন ভালোমানুষ ছিলোনা বর্তমানেও নেই... ...বাকিটুকু পড়ুন

ইয়ামানাকা ফ্যাক্টরস

লিখেছেন কলাবাগান১, ৩০ শে আগস্ট, ২০২৬ সকাল ১০:৫৭


ছবিতে যাকে দেখছেন উনার নাম প্রফেসর ইমানাকা। উনাকে সারা বিশ্ব মনে রাখবে উনার যুগান্তরী আবিস্কার এর জন্য। তার আবিস্কার যেভাবে সবার জীবনকে বদলে দিবে এবং দিচ্ছে সেটা জানানোর জন্যই... ...বাকিটুকু পড়ুন

Movie-Obsession(2026)

লিখেছেন ডি এইচ তুহিন, ৩০ শে আগস্ট, ২০২৬ সকাল ১১:৫৯

বিশিদবার রাতে খুব বাজে আর একটা ছিনেমা দেখলাম। ভাই-রে ভাই কি বলবো, ঐ রাতে আর ঘুমাতে পারি নাই। মানে দেখার পর থেকে এখনো গা শিরশির করছে। চোখ বন্ধ করলেও চোখের... ...বাকিটুকু পড়ুন

×