বিদেশী বায়োডাটার ফর্মগুলোতে দেখা যায় একটা ঘর থাকে যেখানে লেখা নো রিলিজন্ । অর্থাৎ কেউ নিজেকে সব ধর্মে বিশ্বাসী আবার কোনো ধর্মে বিশ্বাসী নাও বলতে পারেন এ ফর্ম পূরণের মাধ্যমে । অহেতুক ধর্ম নিয়ে মারামারি করার চেয়ে এটা উত্তম তাদের কাছে। ভগবান, আল্লাহ, ঈশ্বর সবই নিরাকার। আমাদের সবার উদ্দেশ্য এক ও অদ্বিতীয়- শান্তি, শান্তি ও শান্তি। যদি শান্তি বিনষ্ঠ হয় তবে এমন ধর্ম কি কাজে । এ জীবনে সুখ না হইলে পরজনমে কি সুখ মিলিবে আর । আমাদের ধর্মপুরুষরা কোন কালে স্বর্গ-নরক দেখেছিল খুব জানতে ইচ্ছে হয়। তারপরও আমরা তাহাদের কথা মানিয়া স্বপ্নে বিভোর হই স্বর্গ লাভের আশায়। সেই ব্যাখ্যা তাহারা অতি সুন্দর ভাবে লিপিবদ্ধ করিয়া স্বযতনে রাখেন যাহাতে ভবিষ্যৎ পথ সুগম হয়। যাই হোক যাহার যাহা ব্যবসা তাহার পুঁজির যত্ন সে করিবে।
যদি এমন হতো পৃথিবীর সব মানুষ একসাথে একবার মুসলমান ধর্ম পালন করবে আবার হিন্দু ধর্ম পালন করবে পর্যায়ক্রমে সব ধর্ম পালন করবে। ফলে কোনো ধর্মের নির্দিস্ট মানুষের মাঝে আক্ষেপ আর থাকবে না। অন্য ধর্মের মানুষের প্রতি হিংসা, ধৃনা, দ্বেষ কিছুটা কিংবা অনেকখানি হ্রাস পাইতো।যদি ধর্ম অধমের কারণ হয়,শান্তি অশান্তির কারণ হয় তবে তাহা কি মঙ্গলময় আমাদের সকলের জন্য। চলবে....
সর্বশেষ এডিট : ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১১:২২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।






