
আজকাল ঠিক বিকেলবেলায়
আমি হারিয়ে যাই দূরন্ত কৈশোরে,
এক কিশোরী কালো চোখ আমায় খুব করে ডাকে।
কবে ঠিক কতো বৎসর পূর্বে সেই চোখে ডুবে গেছি মনে নেই।
আমার সমস্ত প্রানচঞ্চলতা থমকে গিয়েছিল কিশোরীর কালো চোখে।
এখন এই অাটপৌরে বিকেলবেলায় চোখ দুটো বেশ ভাবায়।
কি নাম ছিলো তোমার?
আমিই বা কি নাম দেবো?
জীবনের শেষসঃন্ধিতে এসে,
তোমার কালো চোখ আমার ঘুম হরণের কারন।
মানসপটে ভাসে কিশোরী কালো চোখ,
আমি কি নাম দেবো তোমার?
সর্বশেষ এডিট : ১৬ ই জুন, ২০১৮ রাত ২:০৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




