somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আলু করল্লার চর্চরী..............ইহা একটি শতভাগ ব্যাচেলর খাবার, বিবাহীতরা নিজ দায়িত্বে প্রস্তুত করবেন।

২৮ শে আগস্ট, ২০১৫ রাত ১০:২৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আলু করল্লার চর্চরী..............

আমার এই রান্না নাকি খুবই উপাদেয় হয়(যে বা যারা খেয়েছে তারা বলে)।তাই আজ সহজ ও সরল ভাবে তরল যুক্ত গড়ল খাবারের প্রস্তুত প্রনালী উপস্থাপন করছি।।
উপকরনঃ আলু মাঝারী সাইজের ৩ টা, করল্লা মাঝারী সাইজের ২/৩টা, পেয়াজ ২/৩ টা , কাচা মরিচ ৭/৮ টা, রসুন ৬/৭ কোয়া, লবন+ধনিয়া গুড়া+হলুদ গুড়া+জিরা+পানি+সয়াবিন তেল পরিমান মত।
প্রস্তুত প্রণালীঃ প্রথমে আলুর খোসা ছড়িয়ে লম্বা ফালি করে কেটে নিন(ফ্রেন্জ ফ্রাই ইষ্টাইলে)। করল্লার বিচি গুলো ফেলে দিয়ে আলুর মত লম্বা ফালি করে কেটে নিন। পেয়াজ কুচি করে কাটুন, রসুনের খোসা ছড়িয়ে থেতো করে কুচি করে নিন। মরিচ গুলো মাঝে চিরে নিন। প্রতিটি উপকরন কাটার আগে সুন্দর করে ধুয়ে নিন।
কড়াই/ফ্রাইপ‌্যানে পরিমান মত তেল দিয়ে গরম করে নিন(অবশ্যই আপনি যে চুলাতে রান্না কারেন সেইটাতে)। এবার পেয়াজ কুচি,রসুন কুচি,মরিচ গরম তেলে ছেড়ে দিন। হালকা ভাজা হয়ে এলে পরিমান মত লবন+ধনিয়া গুড়া+হলুদ গুড়া+জিরা দিন এ হালকা করে মসলা গুলো কষিয়ে নিন। এবার আলু ও করল্লার ফালি গুলো কষানো মশলার মধ্যে ছেড়ে দিন ও নাড়তে থাকুন(আশাকরি এতক্ষনে আপনার হাঁচি শুরু হয়ে গেছে)।৩/৪ মিনিট পর পরিমান মত পানি ঢেলে দিন ও পাত্র খানা ঢেকে দিন। রান্না হতে থাক আর আপনি অন্য কাজগুলো সারতে থাকুন। পানি সম্পূর্ণ ভাবে শুকিয়ে এলে (ঝোল/সুরুয়া যেন না থাকে)নামিয়ে নিন।
গরম ভাত,এক টুকরা লেবু আর আলু করল্লার চর্চরী.............. আপনার জন্য অচাম কম্বিনেশন।


ইহা একটি শতভাগ ব্যাচেলর খাবার, বিবাহীতরা নিজ দায়িত্বে প্রস্তুত করবেন।
যেহেতু লেখক একজন ১০০% আদিম যুগের কর্পোরেট মানুষ............. এখনও নকিয়া ১২০৮ ইউজায়............ সেহেতু তার ক্যমরায় মুপাইল নাই..........তাই ছবি চাহিয়া অযথা শরম দিবেন না।।
সর্বশেষ এডিট : ২৮ শে আগস্ট, ২০১৫ রাত ১০:২৮
৫টি মন্তব্য ৫টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

জীবনের স্টেশনে

লিখেছেন হুমায়রা হারুন, ২০ শে সেপ্টেম্বর, ২০২৬ ভোর ৫:৫৭

রেল স্টেশনে অপেক্ষা। ট্রেন আসছে। এখনো ঐ দূরে। কিন্তু তার আগমন দেখলেই আমার ভেতরে এত কন কন করে উঠে কেন জানি না। কেন এই কষ্ট বারবার হয়?... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশী বংশোদ্ভূত ব্রিটিশ সাংবাদিক সিরাজুর রহমানের বিরুদ্ধে মরণোত্তর মামলা করা হোক।

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ২০ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৯:৫৫

আ ন ম সিরাজুর রহমান (১৯৩৪ – ১ জুন ২০১৫) ছিলেন একজন বিশিষ্ট বাংলাদেশী বংশোদ্ভূত ব্রিটিশ সাংবাদিক, যিনি দীর্ঘ চৌত্রিশ বছর বিবিসি বাংলা বিভাগে অত্যন্ত সফলতার সাথে কাজ করেছিলেন.... ...বাকিটুকু পড়ুন

১৯৭১-এ ৩ লক্ষ না ৩ মিলিয়ন নিহত হয়েছিলেন?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২০ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:৫৫

১৯৭১-এ ৩ লক্ষ না ৩ মিলিয়ন নিহত হয়েছিলেন, তা নিয়ে অনেক অপরাজনীতি হয়েছে। সরকার এই অপরাজনীতি খুব সহজে বন্ধ করতে পারেন। যদি ১৯৭১-এ নিহতদের একটি ডাটাবেইজ তৈরী করা যায় তাহলেই,... ...বাকিটুকু পড়ুন

পাথর ছুঁড়ে হত্যা করার কথা!

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ২০ শে সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৪:১৯


সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) গাজী নজরুল ইসলামকে দল থেকে বহিষ্কারের পর তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নিতে স্পিকার ও নির্বাচন কমিশনে চিঠি দিয়েছিল জামায়াতে ইসলামী। কিন্তু এখন পর্যন্ত তাঁর এমপি... ...বাকিটুকু পড়ুন

ছোট গল্পঃ অপ্রত্যাশিত উপহার

লিখেছেন সামিয়া, ২০ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ৮:৪০




সৌদি আরবের রিয়াদের একটা পাঁচ তারকা হোটেলে আমার চাকরি। চাকরিটা খুব কঠিন কিছু না। প্রতিদিন একটা ভ্যাকুয়াম ক্লিনার হাতে নিয়ে হোটেলের কার্পেট পরিষ্কার করি। লবি, করিডোর, হলরুম, অতিথিদের বসার... ...বাকিটুকু পড়ুন

×