বন্ধু ,শুধু হাতটি ধর
এই জ্বরা-জীর্ণ ইট কাঠের আস্তাবলে
তোমায় নিয়ে অনন্ত কাল হাঁটবো।
যেখানে বিবেক বর্জিত মানুষেরা বাস করে
সেখানে সভ্যতা নামের স্বপ্নেরা মিথ্যে
যেখানে আবেগ বন্দি টিভি পর্দায়
মনুষত্ব বারংবার ধর্ষিত করে
মানবতাবাদী কুলাঙ্গার
সেবা সংঘ,জাতিসংঘ, মানবাধিকার
মিথ্যা তোমার স্বপ্ন বোনার অচল সময়।
বন্ধু ,শুধু হাতটি ধর
ভেঙ্গে ফেলি আজ স্বপ্ন দুয়ার।
জাত-পাত আজ বিভেদ ভুলি
লাভ কি জানিয়ে ধিক্কার
কত আয়লান ফেলানিরা সব
ডুববে জলে , তারকাটাতে
বিবেক তোমার ধ্বংস কর
বন্ধু ,শুধু হাতটি ধর
ভেঙ্গে ফেলি এই বিশ্ব দুয়ার।


অফটপিক ঃ আসুন আমরা আধ-দামরার মত বগল কামিয়ে মানবতাবাদী স্লোগান দিই। যত সব আবালের দল , আয়লান মরে ফেলানীরা মরে , মরে ফিলিস্তিনের অবোধ শিশু, আবালদের মানবাধিকার ক্ষুন্ন হয় না। শালাদের সব গণতান্ত্রীক অধিকার । বিশ্বচুতিয়ারা সব আজ শুশীল ।।
সর্বশেষ এডিট : ০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৫ রাত ১০:০২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



