অতঃপর ছেলেটি হারিয়ে গিয়েছিল
বারবার প্রশ্ন করেছে আনমনে
মেয়ে ;তুমি এত সুন্দর কেন?
তার কাজল কালো চোখের তারায়
কি সর্বনেশে আকুতি
দীঘল কালো চুলে
বেলীফুলের মালা কেমন দেখায়
তা শুধু জানার আক্ষেপ
শ্যাম বর্ণের আকর্ষনে
না থাক সে অন্য গল্প হবে
এর পর আর নেই খোঁজ
বছর দশেক পরে কোন শান্ত বিকেলে
পার্কের শ্যামলীমায় যখন হন্য হয়ে
সেই চেনা মুখের সন্ধানে
ঠিক তখন বাচ্চা মেয়ের হাত ধরে এসে
কে যেন সুধায় , কেমন আছেন?
এর পর আর ঘর বাঁধা হয় নি
আর এভাবেই শেষ হয়েছিল
অব্যক্ত প্রেমের গল্প......
মন আনমনে গেয়ে ওঠে " কালো সে যতই কালো হোক দেখেছি আমি তার কালো হরিণ চোখ"
অফটপিকঃ মেয়েদের চোখ এত সুন্দর হয় কেন??
সর্বশেষ এডিট : ০৬ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১০:৫৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


