সেদিন সান্ধকালে চলার ফাঁকে
হঠাৎ থমকে দাড়ালাম ।
কে যেন সুধোয় আমায়
"কি রে কেমন আছিস?"
মেয়ে আর স্বামী নিয়ে সুখেই আছে
ছোট্ট বেলার প্রেম ,আমার কালো মেম
১২ বছর পর উত্তর শোনার অবকাশ হয়নি তার
গাড়ীটা দীর্ঘ-শ্বাস ফেলে ছুটে গেল চলে।
সেদিনের চুরি যাওয়া আলোয়
সেই চেনা হাসি খুজে ছিলাম,
হয়তো ভালোই আছি
ভালো থাকার চেষ্টা করছি অবিরাম।
অফটপিকঃ লিরিকস্ ফিরে আয় না আপু। কত দিন গান শুনিনা ..........................
সর্বশেষ এডিট : ০৭ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১১:১৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


