আকাশের ঘন নীল, রাজশ্রী তুমি চিনতে পার নি
জানালার পাশে গুবাক তরুর সারি
তোমার মনর দাগ কাটেনি
রাজশ্রী আসলে তুমি কি??
আমার দারিদ্র মাঝে তোমার সুখের আচ্ছাদন বাজে
কাল কুটে সব শকুনের দল হামাগুড়ি দিয়ে ফেরে
রাজশ্রী, আজও অম্লান আশায় বাধে বুক
যখন হায়েনারা সব আমার বুক চিরে হিংস্র হাসি হাসে
তুমি তখন খেলনা ছলে সুখ নিদ্রায় ভাসো
রাজশ্রী আসলে তুমি কি??
কবি আমি হায়েনা নই, লিখতে পারি বড়াই করে
রাম-রহিমের সন্ধি কথন
অথবা; কারবালার মাঠের মত নির্বাক নিপিড়ন
রাজশ্রী, তোমার তাতে জায় এসে না
তুমি আছ দিব্যি সুখে ।
রাজশ্রী, আমি মরতে শিখেছি বার বার
আমাকে রুখবে এবার সাধ্য আছে কার
রাজশ্রী , শুধু তোমার কাছে চায় নিরাপদ মৃত্যুর অধিকার।।
সমাজের সকল স্তরে, সকল ধরনের হিংস্রতা বন্ধ হউক।।
সর্বশেষ এডিট : ০১ লা নভেম্বর, ২০১৫ রাত ৯:২১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



