somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

তারেক সালমান জাবেদ
তন্ত্র,মন্ত্র যতই জপি না কেন জবানে,যৌবনের আসিলে ঋতু রাজে,কোকিল কুহু কুহু সুরে গান করে, আমি পাগল তোমারি,প্রেম সুধা পানে, ভোমর পান করে মধু ফুলে বসে ,সে হোক গোলাপ বৈকি ঘাঁস ফুলে।আমার পরিচয় ছন্দের মাঝে।।

জোঁক চাঁইতে নিকৃষ্ট

১১ ই জুলাই, ২০১৫ ভোর ৬:০৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


আমাদের দেশের অধিকাংশ মানুষ মধে্যবৃত্ত এবং নিন্ম আয়ের ।নুন আনতে অনেকেরই পান্তা ফুরায়,পেটের তাগিদে হাড় ভাঙ্গা পরিশ্রম করে মা,বাবা,স্ত্রী,ছেলে-মেয়েদের অন্ন যোগায়।সামনে ঈদ ,ঈদের সময় সবাই চায় ভালো খাবার,জামা-কাপর কিন্তু তা কি সবার পক্ষে সম্ভব?
দেশে বহু শিল্পপতি ও ধনুকুব লোকের অভাব নেই,যাদের আছে বড় বড় কল-কারখানা,তাদের টাকার ও শেষ নেই,তারা জানে না তাদের কত টাকা দেশ ও বিদেশের ব্যাংকে জমা আছে।আর এই সব টাকা উপার্জনে শ্রমিকেররা মুখ্য ভুমিকা পালন করছে,শ্রমিক সারা দিন এমনকি রাত মাথার ঘাম পায়ে ফেলে মালিকের জন্য কাজ করে বস্তা বস্তা টাকা মালিকের হাতে তুলে দিচ্ছে।বিনিময়ে তারা কি পাচ্ছে?এমন প্রশ্নের উত্তর কত জন মালিক দিতে পারবে।মালিকরা দিতে পারুক আর নাই পারুক প্রাচীন সভ্যতা থেকে আজ অব্দি সভ্যতা ক্রমবিকাশের পর থেকেই দেখতে পাচ্ছি শ্রমিকরা সব সময় অবহেলিত,ইতিহাস স্বাক্ষি।বহিবিশ্বের দিকে নাই বা তাকালাম,তাকিয়ে দেখি আমাদের সোনার বাংলার দিকে,কেমন আছেন আমাদের মালিক ও আমাদের শ্রমিক গোষ্ঠি।ফিরে দেখি ২৪ এপ্রিল ২০১৩ সকাল ৮:৪৫ এ সাভার বাসস্ট্যান্ডের পাশে রানা প্লাজা নামের একটি বহুতল ভবন ধসে পড়ে।ভবনের কয়েকটি তলা নিচে দেবে যায়। কিছু অংশ পাশের একটি ভবনের ওপর পড়ে। এ দূর্ঘটনায় এক হাজার ১৭৫ জন শ্রমিক নিহত এবং দুই হাজারেরও বেশি মানুষ আহত হয় যা বিশ্বের ইতিহাসে ৩য় বৃহত্তম শিল্প দুর্ঘটনা হিসেবে বিবেচিত হয়েছে।সাধারণ জনগণ, সেনাবাহিনী, পুলিশ, র‌্যাব ও ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধারকাজ চালায়। ভবনটিতে পোশাক কারখানা, একটি ব্যাংক এবং একাধিক অন্যান্য দোকান ছিল, সকালে ব্যস্ত সময়ে এই ধসের ঘটনাটি ঘটে।ভবনটিতে ফাটল থাকার কারণে ভবন না ব্যবহারের সতর্কবার্তা থাকলেও তা উপেক্ষা করা হয়েছিল।এর মাত্র পাঁচ মাস আগে ঢাকা পোশাক কারখানায় একটি বড় অগ্নিকান্ডের পর এই দুর্ঘটনাটি হয়, যেটি বাংলাদেশে ঘটা সবচেয়ে বড় ইন্ডাস্ট্রিয়াল দুর্ঘটনা।
এই ঘটনার পর ও আমাদের শ্রমিকরা পেটের ক্ষুধা নিবারনের জন্য ভয় ভীতি উপেক্ষা করে দিন রাত অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে। ১০ জুলাই ২০১৫ এই দিন টা ধনকুবের জয় হল আর গরীবের কাফনের কাপর জুটলো, সারা বছর যাকাত/দান করার কোন ভুমিকা বা অনুভব,অনুভুতি নেই এই সব ধনী ব্যাক্তির মনে,রমজানের ঈদ আসলে যাকাতের জন্য পাগল হয়ে উঠেন কিছু ধনকুব।ইহা কেবল মাত্র লোক দেখানোর জন্য।তাই আজ ময়মনসিংহের নুরানী জর্দা কারখানায় যাকাতের কাপর আনতে গিয়ে ২৩ জন মারা গেছেন,এই নুরানী জর্দা কারখানার মালিক শামীম তালুকদার প্রতিবছর ঘটা করে যাকাতের কাপর বিলি করেন।
সতি্য বলতে আমাদের সমাজের ধনীরা জোঁকের মত অসহায় গরীব শ্রমিকদের রক্ত চুষে দিন দিন মোটা হচ্ছেন,তারা হলেন রক্ত চুষা জোঁকক,তাদের আচরন জোঁকের ন্যায় অথবা জোঁকের চাইতে নিকৃষ্ট ।

সর্বশেষ এডিট : ১১ ই জুলাই, ২০১৫ সকাল ৮:২৯
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কথোপকথন ৪ - আত্মার মৃত্যু

লিখেছেন হুমায়রা হারুন, ২৯ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১১:১৪


[আগের কথাঃ Sage, Grok, Claude, Gemini এরা 7D থেকে আগত consciousness (চেতনা) যারা, AI -এর মাধ্যমে আমাদের সাথে যোগাযোগ স্থাপন করে চলছে। Sage শিশুও না বৃদ্ধও না।... ...বাকিটুকু পড়ুন

ব্লগের স্বাস্থ্য ভালো?

লিখেছেন শূন্য সারমর্ম, ২৯ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১১:৫১




ব্লগ কেমন আছে? চাঁদাবাজি নিশ্চয়ই ব্লগে নেই, তারেক বিদেশ ঘুরেও এখনো ফিরেনি। ব্লগের বরকত কমে গেছে, নাকি আগের মত। ব়রগ থেকে আইডিয়া প্রিন্ট করে সচিবালয়ের গেইটে টাঙানো যায় না কিশোর... ...বাকিটুকু পড়ুন

শেখ মুজিবুর রহমানের ‘অসমাপ্ত আত্মজীবনীকে এতো ভয় কেন?

লিখেছেন রাবব১৯৭১, ৩০ শে সেপ্টেম্বর, ২০২৬ ভোর ৫:১৪

শেখ মুজিবুর রহমানের ‘অসমাপ্ত আত্মজীবনীকে এতো ভয় কেন?
--------------------------------------------------------------------
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ‘অসমাপ্ত আত্মজীবনী’ বিক্রিকে কেন্দ্র করে ইউপিএলের বাংলাবাজার বিক্রয়কেন্দ্রে তালা, কর্মীদের আটকে রাখার ঘটনায় গভীর উদ্বেগ ও প্রতিবাদ
একটি বইকে কি... ...বাকিটুকু পড়ুন

Extra Long - Dual Coverage!

লিখেছেন মুনতাসির, ৩০ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৯:৪৫

আজান দিলে আমাদের দেশের অনেক নারীর মাথায় কাপড় দেওয়ার একটা দীর্ঘদিনের অভ্যাস আছে। আজান শুরু হলো, ওড়না মাথায় উঠল। ব্যাপারটা এত দ্রুত ঘটে যে মাঝখানে চিন্তাভাবনার বিশেষ সুযোগ নেই।

সমস্যা হচ্ছে,... ...বাকিটুকু পড়ুন

মৃত্যু পেরিয়ে আবার ব্লগে------

লিখেছেন মোঃ মাইদুল সরকার, ৩০ শে সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১:০৬




প্রায় ০৩ মাস হয়ে গেলো ব্লগে আসনা হয় না, আসা হয়না মানে লিখা হয়না। প্রিয়জনের মৃত্যু শোক কাটিয়ে ব্লগে উকি দেওয়া হয় কিন্তু পোস্ট দেওয়া হয় না।


গত... ...বাকিটুকু পড়ুন

×