

ক্রমাগত ভাবে বাংলাদেশে খুন হচ্ছেন ব্লগার, সাধারন মানুষ এবং বিভিন্ন রাজনৈতিক নেতা কর্মী, কারো লাশ পাওয়া যাচ্ছে ডোবায় আবার কারো পাওয়া যাচ্ছে বস্তাবন্দী, অতএব গত কয়েক দিন পূর্বে খুন হলেন দুই বিদেশি নাগরিক এখন দিন দুপুরে প্রকাশনার কার্যালয়ে ঢুকে প্রকাশক খুন তাও আবার দুই প্রকাশনীর কার্যালয়ে। বাহ! কি অদ্ভুত ..মরণ নেশায় আমার প্রিয় মাতৃভুমি, লাল সবুজের বাংলাদেশের মানচিত্রে এখন কি সাজিবে লালে আর রক্তের বন্যায় বহিবে কি বাংলার সবুজ ঘেরা মাঠ আর পথ-প্রান্তে।
প্রথম আলোর সূত্রে:-
রাজধানীর লালমাটিয়া ও শাহবাগ এলাকায় দুর্বৃত্তরা আজ শনিবার দিনে-দুপুরে দুটি প্রকাশনা প্রতিষ্ঠানের কার্যালয়ে ঢুকে দুই স্বত্বাধিকারী কুপিয়ে জখম করে দরজা আটকে দিয়ে চলে যায়। এতে জাগৃতি প্রকাশনীর মালিক ফয়সাল আরেফিন দীপনের মৃত্যু হয়। আর গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎ সাধীন আছেন শুদ্ধস্বরের মালিক আহমেদুর রশীদ টুটুল। তাঁর সঙ্গে হামলায় আহত দুজনও সেখানে চিকিত্সাধীন।
বড় অসহায় আজ আমাদের দেশের মানুষ,এক মিনিটের ভরসা নেই-মৃত্যু প্রতিটি সময় পেছনে ছুটে চলছে,কখন কে কিভাবে মৃত্যুর মুখমুখি হবে কারও জানা নেই।আইন-আদালত আজ নামে মাত্র আছে কিন্তু তার প্রতিফলন নেই। লক্ষ লক্ষ টাকা ব্যয় হচ্ছে আইন-শৃঙ্খলা বাহীনির পেছনে, লক্ষ-লক্ষ টাকার প্রযুক্তি ক্রয় করে আনা হচ্ছে যাতে অপরাধী ধরতে সময় না লাগে, তবু অপরাধী বরাবরের মতো ধরা-ছুয়ার বাহিরে।
এ কেমন অস্থিরতা-এ কেমন বর্বরতা,আমি সরকারকে আকুল আবেদন জানাই,এ রকম হত্যা-ধর্ষণ দিনের আলোয় ডাকাতি কে বা কারা সংঘঠিত করছে তাদের কে প্রশ্রয় না দিয়ে আইনের আওতায় এনে বিচারের মুখমুখি করা হোক।তা না হলে আমাদের সবুজের বাংলাদেশ আর সবুজ থাকবে না -লাল রক্তের বন্যায় ভেঁসে যাবে।
আনসার উল্লা বাংলা টিম,করিম উল্লাহ ,জব্বার উল্লা এভাবে কত টিম জন্ম নেবে কিন্তু এরা সরাচর পর্দার আড়ালেই থেকে যাবে,আর বলির পাঠা হতে হবে সাধারন পাবলিক,আর মাঝ পথে সরকার বলবে বিরোধী দল এবং বিরোধী দল বলবে সরকার,শুরু হবে জঙ্গিবাদের প্রশ্ন, বিশ্ব মিডিয়ায় সাইনবোর্ড আকারে প্রচার হবে,বাংলাদেশে আই এস আই, বাংলাদেশ জঙ্গী রাষ্ট্র । দেশের সুনাম ক্ষুন্ন হবে আর হাজার হাজার প্রভাসি ভাই বন্ধুরা অবহেলি হবে বহিবিশ্বে। আমরা তা থেকে মুক্তি চাই।
হ্যঁ ৫ জানুয়ারী ২০১৪ ইং এর একতরফা নির্বাচনের পর সরকার ভারসাম্যহীন ভাবে দেশ পরিচালান করছে,সরকারে একেক মন্ত্রীর কথা এক এক রকম-কারো কথার কোন রকম ভারসাম্য খুঁজে পাওয়া যাচ্ছে না,তাদের কথা শুনে মনে হয় ----------!এরকম এলোমেলো কথার কোন অর্থ আজ পর্যন্ত কেউ বুঝতে পারলো না। পাঁচ ব্লগারের পর এবার প্রকাশক, শেষ কোথায়?
কার্যালয়ে ঢুকে জাগৃতির প্রকাশককে কুপিয়ে হত্যা
শুদ্ধস্বরের প্রকাশকসহ তিনজনকে কুপিয়ে জখম
প্রথম আলো পত্রিকার সংবাদটির পড়ে কয়েক জন পাঠকের মন্তব্য স্কীনসটের মাধ্যমে তুলে ধরলাম:-



সর্বশেষ এডিট : ০১ লা নভেম্বর, ২০১৫ ভোর ৬:১৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



