নতুন বছর শুরু হচ্ছে তিনটি বৃহৎ আইপিও দিয়ে এবং সর্ব বৃহৎ আইপিওটির সাবস্ক্রিপশন শুরু হচ্ছে আগামীকাল থেকে | ২০১০ এ আইপিও এর যে খরা ছিল সেটা এ বছর সুদে আসলে ফেরত আসবে আশা করা যায় | গতবছর গ্রামীনফোন এর কল্যাণে (?) বিও একাউন্টধারীদের সংখ্যা বেড়ে গেছে বহুগুন, যার ফলে বছর এর বাকি সময়টায় প্রতিটি আইপিও এর বিপরীতে আবেদনকারীর সংখ্যা ৭০/৮০ গুন পর্যন্ত হয়েছিল | ফলে বিনিয়োগকারীরা যারপর নাই হতাশ হচ্ছিল | ২০১১ আমার কাছে মনে হচ্ছে আইপিও আবেদনকারীদের জন্য সেরা একটা বছর হবে |
সেকেন্ডারী মার্কেট-এ ও বাপক সংশোধন আসবে মনে হচ্ছে | শেয়ার এর অতি মূল্যায়ন এর কারণে গত বছরের ডিসেম্বর মাসে শেয়ার বাজার এর ইতিহাসে সর্বোচ্চ দরপতন এর ঘটনা ঘটে | বাজার নিয়ন্ত্রক সংস্থা সঠিক ব্যবস্থা নিলে এরকম ঘটনা এড়ানো যেত | যাই হোক, আমার মনে হয় এ বছর এসইসি আগে থেকেই সতর্ক থাকবে যাতে এই ঘটনার পুনরাবৃত্তি না হয় | আর আমার কাসে সবচেয়ে বড় বিষয় মনে হয় স্টক এ বিনিয়োগকারীদের সতর্কতা | কেন একটি শেয়ার অতিরিক্ত দামে কিনছেন এই প্রশ্নটি নিজেকে করুন | গাম্ব্লিং থেকে দুরে থাকুন; নিরাপদ বিনিয়োগ করুন |
নতুন বছর সবার জন্য লাভজনক হোক এই কামনা |
সর্বশেষ এডিট : ০১ লা জানুয়ারি, ২০১১ দুপুর ১২:১৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




