শুভ সংবাদ: ৩১ শে জানুয়ারী মবিল-যমুনার লটারী
২৮ শে জানুয়ারি, ২০১১ বিকাল ৫:৩৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
মবিল যমুনা লুব্রিক্যান্টের আইপিও লটারি আগামী ৩১ জানুয়ারি সকাল ১১টায় বঙ্গবন্ধু আনত্মর্জাতিক সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত হবে। কোম্পানির আইপিওতে স্থানীয় বিনিয়োগকারীদের কাছ থেকে সাড়ে ৫ গুণ এবং প্রবাসীদের কাছ থেকে ১.৭৫ গুণ আবেদন জমা পড়েছে। সব মিলিয়ে আবেদন জমার গড় হার ৪.৮৬ গুণ। কোম্পানিটি মোট ৪ কোটি শেয়ার ছেড়ে পুঁজিবাজার থেকে ৬০৯ কোটি ৬০ লাখ টাকা সংগ্রহ করছে।
ইতোমধ্যে বুকবিল্ডিং পদ্ধতির দর প্রসত্মাব (বিডিং) মাধ্যমে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের ২০ শতাংশ বা ৮০ লাখ শেয়ার বরাদ্দ করা হয়েছে। বাকি শেয়ারের মধ্যে ২ কোটি ৪০ লাখ স্থানীয় বিনিয়োগকারীদের ৪০ লাখ প্রবাসী বিনিয়োগকারীদের এবং বাকি ৪০ লাখ মিউচু্যয়াল ফান্ডের জন্য বরাদ্দ করা হবে।
১৪২ টাকা ৪০ পয়সা প্রিমিয়ামসহ কোম্পানির ১০ টাকা অভিহিত মূল্যের প্রতিটি শেয়ারের বরাদ্দ মূল্য নির্ধারণ করা হয়েছে ১৫২ টাকা ৪০ পয়সা। কোম্পানির ১০০টি শেয়ারের মার্কেট লট নির্ধারণ করা হয়েছে। কোম্পানির ইসু্য ম্যানেজার হিসেবে কাজ করছে প্রাইম ফাইন্যান্স এ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ফ্রি ফেয়ার নির্বাচন যদি ২০১৪ সালে, ২০১৮ কিংবা ২০২৪ সালে হত, তাহলে আজকে আওয়ামীলীগের অবস্থা কি এমন হত? দেশের অবস্থা কি আজকে এই অবস্থা আজকে এমন হত?
...বাকিটুকু পড়ুন
কবিতা: আমি কি অসম্পূর্ণ মানুষ ?

পৃথিবীর সবচেয়ে নিখুঁত মানুষটি হয়তো একটি রোবট ছিল,আর সবচেয়ে অসম্পূর্ণ মানুষটি ছিলাম আমি।
তার হিসেবের খাতায় কোনো ভুলের দাগ ছিল না,
সময়ের কাঁটা ধরে চলত তার...
...বাকিটুকু পড়ুন
একজন প্রধানমন্ত্রীর প্রতি আচরণ, নাকি বাংলাদেশের রাষ্ট্রীয় মর্যাদার প্রশ্ন?একটি ছবি কখনো কখনো হাজারো শব্দের চেয়েও বেশি শক্তিশালী। পাশাপাশি রাখা এই দুটি ছবি আমাদের সামনে শুধু দুটি কূটনৈতিক সাক্ষাতের...
...বাকিটুকু পড়ুন
দেশে এখন টক অব দ্য টাউন শেখ হাসিনার দেশে ফেরা। রাজনৈতিক মহল থেকে শুরু করে সামাজিক যোগাযোগমাধ্যম সহ সব জায়গায় এই বিষয় নিয়ে আলোচনা চলছে। দেশের আরও অনেক...
...বাকিটুকু পড়ুন
অভাগীর সুর ব্যঞ্জনা - প্রথম পর্বঅভাগীর সুর ব্যঞ্জনা - দ্বিতীয় পর্বঅভাগীর সুর ব্যঞ্জনা -তৃতীয় পর্ব : ভালোবাসার ওপারে যে অন্ধকারদ্বিতীয় পর্বের শেষ কটি কথার রেশ ধরেই শুরু হলো...
...বাকিটুকু পড়ুন