somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

একটি মর্মান্তিক সংবাদের পেছনের সংবাদ

২০ শে আগস্ট, ২০১১ রাত ৮:১৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

কালকের প্রথম আলোর ৭তম পাতায় এসেছে সংবাদটা। নজরে পড়েনি আমার; না পড়ারই কথা এত ছোট করে এসেছে। অবশ্য শুধু এটা না, এরকম অনেক খবরই আসে, কয়টার খবর রাখা সম্ভব?

খবরটা এরকম:

রাজধানীর মিরপুর ১০ নম্বরে বাসার সামনে থাকা অ্যাম্বুলেন্স থেকে ইফতেখার আহমেদ ওরফে বাপ্পী (২৬) নামের একজন ব্যাংক কর্মকর্তার লাশ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় ইফতেখারের স্ত্রীকে গ্রেপ্তার করা হয়েছে।
ইফতেখারের মা শাহিদা আক্তারের অভিযোগ, স্ত্রী মারিয়া ছন্দা তাঁকে হত্যা করেছেন। পুলিশ বলছে, ঘটনাটি রহস্যজনক।
মিরপুর থানা সূত্র জানায়, যমুনা ব্যাংকের ফার্স্ব এক্সিকিউটিভ কর্মকর্তা ইফতেখার তাঁর স্ত্রী ও সাত মাসের সন্তান মেনহাকে নিয়ে মিরপুর ১০-এর বি-ব্লকের দুই নম্বর লেনে ভাড়া থাকতেন। স্থানীয় লোকজনের কাছে খবর পেয়ে পুলিশ বুধবার দিবাগত রাত ১২টার দিকে ইফতেখারের লাশ উদ্ধার করে। তাঁর মাথায় আঘাতের চিহ্ন ছিল। মৃতদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়।
ইফতেখারের মা শাহিদা আক্তার বাদী হয়ে পুত্রবধূ মারিয়াকে আসামি করে থানায় হত্যা মামলা করেন। এরপর পুলিশ মারিয়াকে গ্রেপ্তার করে। মারিয়া বলেছেন, পারিবারিক কলহের জের ধরে ইফতেখার গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছেন।
মামলার তদন্তকারী কর্মকর্তা মিরপুর থানার উপপরিদর্শক (এসআই) ওমর ফারুক প্রথম আলোকে বলেন, দীর্ঘদিন ধরে ইফতেখার ও তাঁর স্ত্রীর মধ্যে কলহ চলছিল। ইফতেখারের গ্রামের বাড়ি ময়মনসিংহের ফুলপুর উপজেলার বাইতকান্দিতে।

সূত্র:
অ্যাম্বুলেন্স থেকে ব্যাংক কর্মকর্তার লাশ উদ্ধার, স্ত্রী গ্রেপ্তার

যে কারণে খবরটার ভেতরের খবর জানতে পারলাম সেটা হলো মৃত লোকটা ছিলেন আমার বন্ধুর সহকর্মি। কালকে একসাথে শপিং করতে গিয়ে শুনলাম আরেক মর্মান্তিক সংবাদ।

বাপ্পীরা ২ বোন, ১ ভাই; বাবা মারা গেছেন, মা আছেন। এক মর্মান্তিক দূর্ঘটনায় বাপ্পীর ২ বোনই মারা যায়। আপন বলতে এই দুনিয়াতে কেবল মা-ই আছেন। মারিয়ার সাথে বাপ্পীর ১০ বছরের বেশি সময়ের সম্পর্ক। বছর দু'য়েক হল বিয়ে করেছেন (আমার বন্ধুকে নাকি দুষ্টামি করে প্রায়ই বলতেন ও বিয়ে করেনা কেন)। বাপ্পীর কপালে যে আরো দুঃখ জমা ছিল সেটা বুঝা গেল বিয়ের পর। বউ-শ্বাশুড়ীর মধ্যে দেখা দিল অমিল। অসহ্য অবস্থা থেকে বাচতে মা'কে একা রেখে অন্য বাসায় দু'জনে থাকা শুরু করলেন। এর মধ্যে আবার একটা বাচ্চাও হল ওদের। কিন্তু, অশান্তি যায়না। ব্যর্থ হয়ে অবশেষে চলে গেলেন না ফেরার দেশে; এক অসহায় মা এবং এতদিনের ভালবাসার মানুষ ও নিজের ঔরসজাত সন্তানকে ফেলে রেখে।

সর্বশেষ এডিট : ২০ শে আগস্ট, ২০১১ রাত ৮:২৬
৯টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

লিখেছেন মাহদী হাসান শিহাব, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ২:৩৪



দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।

শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন

মন কথনিকা-৪৮৭৩-৭৪

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই জুন, ২০২৬ রাত ১০:০৯

মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।

মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

শেখ হাসিনাই ধ্বসিয়ে দিলেন মমতার দলকে?

লিখেছেন ...নিপুণ কথন..., ০৯ ই জুন, ২০২৬ রাত ১:২২


শেখ হাসিনাই ধ্বসিয়ে দিয়েছেন মমতা ব্যানার্জিকে। কিভাবে? দুই দফায় পানিচুক্তি হতে দেননি মমতা। কংগ্রেসের মনমোহন সিং প্রধানমন্ত্রী থাকাকালীন এবং বিজেপির Narendra Modi প্রধানমন্ত্রী থাকাকালীন দুবার দুজনই বাংলাদেশ সফরে এসেছিলেন, দুবারই... ...বাকিটুকু পড়ুন

পাহাড়ে চড়া আর মাউন্টেনিয়ারিং: এক নয়

লিখেছেন মুনতাসির, ০৯ ই জুন, ২০২৬ সকাল ১০:০৮




আজকাল পাহাড়ে ওঠা অনেক সহজ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় প্রতিদিনই দেখা যায় কেউ না কেউ কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ছবি তুলছেন। ট্রেইল ধরে হেঁটে, কখনো দড়ি ধরে, কখনো গাইডের সাহায্যে... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

×