কেউ কি জানেন ভারত যে কয়টা পণ্যের শুল্কমুক্ত বাজারসুবিধা দিতে রাজী হয়েছে তার সবগুলোই মূলত গার্মেন্টস পণ্য?
এই নিউজটি পড়ুন।
এই সেই ৪৬টি পণ্য:
বাংলাদেশের দেওয়া তালিকায় পোশাকজাতীয় পণ্যের মধ্যে রয়েছে: সুতি ওভেন কাপড়ের তৈরি পুরুষ ও বালকদের ট্রাউজার, প্যান্ট ও শর্টস, সুতি কাপড়ের তৈরি পুরুষ ও বালকদের জামা, টি-শার্ট; সিংলেট, সুতি কাপড়ের তৈরি মহিলা ও বালিকাদের সব ধরনের ট্রাউজার, সুতি নিট কাপড়ের পুরুষ এবং বালকদের জামা, নিট কাপড়ের তৈরি পুরুষ ও বালকদের স্নানের পোশাক, পুরুষ ও বালকদের সুতি কাপড়ের তৈরি নৈশপোশাক ও পাজামা, পুরুষ ও বালকদের ওভেন ও সিনথেটিক কাপড়ের জ্যাকেট ও ব্লেজার, নিট কাপড়ের তৈরি জার্সি; পুলওভার; কার্ডিগান, ওয়াইজকোট সমজাতীয় পোশাক, ওভেন কাপড়ের মহিলা ও বালিকাদের স্কার্ট ও বিভাজিত স্কার্ট, সুতি ওভেন কাপড়ের পুরুষ ও বালকদের জ্যাকেট ও ব্লেজার, একইভাবে সুতি নিট কাপড়ের তৈরি নারী-পুরুষ ও ছোট ছেলেমেয়েদের সব ধরনের ট্রাউজার, সুতি নিট কাপড়ের নারী ও বালিকাদের ব্লাউজ; শার্ট ও ব্লাউজ শার্ট, হাত মোজা, ওভেন কাপড়ের মেয়েদের বক্ষবন্ধনী, বাচ্চাদের ওভেন ও নিট কাপড়ের পোশাক, মেয়েদের পেন্টি, সুতি ওভেন কাপড়ের ব্লাউজ; শার্ট ও ব্লাউজ শার্ট, মহিলা ও বালিকাদের সিনথেটিক ওভেন কাপড়ের স্যুট, ওভেন কাপড়ের সরঞ্জামাদি, নিট কাপড়ের তৈরি পুরুষ ও বালকদের নৈশপোশাক ও পাজামা, মহিলা ও বালিকাদের নৈশপোশাক ও পাজামা, সুতি নিট কাপড়ের বাচ্চাদের তৈরি পোশাক ও পোশাকের সরঞ্জামাদি, মহিলা ও বালিকাদের সিনথেটিক নিট কাপড়ের তৈরি সব ধরনের ট্রাউজার, ওভেন কাপড়ের বাচ্চাদের পোশাক ও কাপড় সরঞ্জামাদি, হাতে তৈরি সুতি নিট কাপড়ের পুরুষ ও বালকদের শার্ট, সুতি নিট কাপড়ের ছেলেদের অন্তর্বাস, ৮৫ শতাংশ সিল্কের তৈরি ওভেন কাপড়, নারী ও বালিকাদের নিট ও সিনথেটিক জাতীয় কাপড়ের সাঁতারের পোশাক এবং পুরুষ ও বালকদের ওভেন কাপড়ের সাঁতারের পোশাক।
প্রশ্ন হচ্ছে যে পণ্যগুলোর অনুমতি দেয়া হয়েছে সেগুলোতে ভারত নিজেই বাংলাদেশের বড় কম্পিটিটর এবং বাংলাদেশ ওখানে কিছুই রপ্তানি করতে পারবেনা। আমাদের FMCG পণ্যগুলো, ওষুধ, যেগুলোর অলরেডি ভালো ডিমান্ড আছে ভারতে সেগুলোর জন্য কেন শুল্কমুক্ত বাজারসুবিধা হলনা?
কেউ কি জানেন ভারতের কি কি পণ্য বাংলাদেশে ঢুকবে?

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



