খন্ডিত বিবেক!
৩০ শে অক্টোবর, ২০১২ দুপুর ১২:১২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
গতকাল আমার একজন শিক্ষক তার ফেসবুকে স্ট্যাটাস দিয়ে আহ্বান জানিয়েছেন বৌদ্ধ ধর্মাবলম্বীদের সাথে সংহতি জানাতে শহীদ মিনারে মোমবাতি জ্বালানোর অনুষ্টানে যোগ দিতে। আমি উনার ফেসবুকে স্ট্যাটাসে জানতে চাইলাম গত জুলাইতে রোহিংগাদের উপর শান্তিপ্রিয় বলে খ্যাত বৌদ্ধরা যে আক্রমণ করল এবং ১০০০ হাজারের বেশি মানুষ মারল সে ব্যাপারে তো খুব একটা কাউকে বলতে দেখলামনা যারা এখন অনেক কথা বলছে। উত্তরে উনি আমাকেই এ ব্যাপারে নেতৃত্ব দিতে বলে দ্বায়িত্ব পালন করেছেন। পরে আমি বললাম যে আমরা এই অনুষ্ঠানে এই দুটো গোষ্ঠির বিরুদ্ধে সংগঠিত নিপীড়নের প্রতিবাদ করি, তাহলেইতো সবচেয়ে ভালো হয়। এরকম একটা অনুষ্ঠানে সব দল, মত, ধর্ম -এর মানুষের সমর্থন থাকবে। কিন্তু, এটার ব্যাপারে কোন কথা বলেননি স্যার। উল্টা একজন কমেন্ট করেছে যে বাংলাদেশের বাইরের কারো জন্য নাকি উনার "মোরাল অবলিগেশন" নাই। এখন আমি যদি বলি কোথাকার কোন জন্গলে কি হচ্ছে তার জন্যও আমার কোন "মোরাল অবলিগেশন" নাই?
এ ধরণের লোকজন আসলে কি বোঝাতে চাচ্ছে? তাদের এইসব কর্মকান্ড কি শুধুই লোক দেখানো নয়?
যদি প্রতিবাদ করতেই হয় তাহলে সব ধরণের অন্যায়েরই প্রতিবাদ করা উচিত, সেটা যেখানে, যাদের উপরই হোক না কেন!
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।
শহরের ভেতরে,...
...বাকিটুকু পড়ুনমন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।
মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

শেখ হাসিনাই ধ্বসিয়ে দিয়েছেন মমতা ব্যানার্জিকে। কিভাবে? দুই দফায় পানিচুক্তি হতে দেননি মমতা। কংগ্রেসের মনমোহন সিং প্রধানমন্ত্রী থাকাকালীন এবং বিজেপির Narendra Modi প্রধানমন্ত্রী থাকাকালীন দুবার দুজনই বাংলাদেশ সফরে এসেছিলেন, দুবারই...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
মুনতাসির, ০৯ ই জুন, ২০২৬ সকাল ১০:০৮

আজকাল পাহাড়ে ওঠা অনেক সহজ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় প্রতিদিনই দেখা যায় কেউ না কেউ কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ছবি তুলছেন। ট্রেইল ধরে হেঁটে, কখনো দড়ি ধরে, কখনো গাইডের সাহায্যে...
...বাকিটুকু পড়ুন
“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬
আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com...
...বাকিটুকু পড়ুন