আনিস সাহেব গুণী লোক। উনি একটা আবেদন করেছেন (প্রথম আলো-তে) প্রধানমন্ত্রির কাছে, আশা করি প্রধানমন্ত্রি শুনবেন উনার কথা। কিন্তু, উনার মত মানুষের কাছ থেকে বিভ্রান্তিকর তথ্য আশা করিনি। উনি বলেছেন, "পৃথিবীতে মাত্র দুটি দেশে ইউটিউব বন্ধ —বাংলাদেশ-পাকিস্তান। পাকিস্তানের সঙ্গে হাইফেনবদ্ধ অবস্থায় আমরা বাংলাদেশকে দেখতে চাই না।"
এটি চরম একটি ভুল তথ্য; কারণ শুধু বাংলাদেশে নয়, ইউটিউব চায়নাতেও বন্ধ। এছাড়াও থাইল্যান্ড, রাশিয়া, ব্রাজিল সহ আরো অনেক দেশেই বিভিন্ন সময় ইউটিউব বন্ধ করেছিল আপত্তিকর ভিডিও থাকার কারণে। এবং অনেক সময় ইউটিউব বাধ্য হয়েছে সেইসব ভিডিও সরাতে। ইউটিউব থেকে আপত্তিকর ভিডিও সরানোর জন্য সবচেয়ে বেশি অনুরোধ এসেছে খোদ আমেরিকা থেকেই। আরো বিস্তারিত জানতে ভিজিট করুনঃ Click This Link
আমরা চাই ইউটিউব দেখতে, কিন্তু কথা হচ্ছে দেশের মান ইজ্জত বিসর্জন দিয়েই, নাকি সেটা রেখে? আমরা কি পারিনা ইউটিউবকে বুঝিয়ে দিতে যে আমাদের ছাড়া তোমাদের চলবেনা, সুতরাং আমাদের আইন-কানুন, রীতি-নীতি, কালচারকে তোমাদের সম্মান দিয়ে ব্যবসা করতে হবে!
সর্বশেষ এডিট : ১৫ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:৩৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



