সুন্দর চেহাড়া মানুষকে মুখোশ দেয় আর সুন্দর মন মানুষকে সুন্দর করে! কুৎসিত মনকে সুন্দর চেহারা দিয়ে স্বল্প সময় আড়াল করা যায় কিন্তু বেশিক্ষন লুকিয়ে রাখা যায় না।
এবারের রোজার ঈদটা প্রথমবারের মত কানাডায় পালন করি। দেশের মতন এখানেও ঈদগাহের ময়দানে ঈদের নামাজের আয়োজন হয়। সকালে উঠে সবাইকে সাথে নিয়ে ৩০ মিনিট ড্রাইভ করে ঈদগাহের ময়দানে চলে যাই। আমরা ঈদের আগেরদিনই কানাডার অন্টারিওতে আসি উদ্দেশ্য নায়াগ্রাফলস দেখা সাথে সাথে ঈদ পালন করা। ঈদগাহের ময়দানে এসে দেখি সেখানে আমাদের মতন আরো শ'খানেক মুসল্লী হাজির। আর নামাজ শুরুর আগে অন্টারিওর মেয়র সাহেব এসে সবাইকে শুভেচ্ছা বিনিময় করে যান। পরে হুজুর সাহেব আমাদের বলেন যে নামাজের জন্য যে মাইক এবং স্পিকার সেটা সেখানকার এক স্থানীয় খৃষ্টান লোক বিনিমূল্যে সব কিছুর ব্যবস্থা করে দেন। কতটা সৌহার্দপূর্ন অবস্থান। সকালের ঝকঝকে রোদ সুন্দর একটা দিনের আগাম বার্তা দিয়েছিল। নামাজ পরে হোটেলে ফিরে এসে জামা কাপড় পরিবর্তন করে বের হয়ে গেলাম ঈদের দিন কোথায় কোথায় ঘুরতে গেলাম সেটা আর না বলি ভিডিওতে দিয়ে দিলাম, যারা যারা ট্রাভেলিং ভ্লগ এর ফ্যান তারা তারা আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। ভালো লাগলে জানাবেন।
লিখেছেন এম ডি মুসা, ২৪ শে অক্টোবর, ২০২৬ সন্ধ্যা ৭:৫৬
রাষ্ট্রের নিরাপত্তা আছে, জনগণের নিরাপত্তা কোথায়?
বাংলাদেশের নাগরিক হয়ে কি নিরাপত্তা পাওয়ার অধিকারটুকুও আমাদের নেই? সরকার ও রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নিরাপত্তায় গোয়েন্দা সংস্থা ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তৎপর থাকে। কিন্তু সাধারণ... ...বাকিটুকু পড়ুন
লিখেছেন ধূসর সন্ধ্যা, ২৫ শে অক্টোবর, ২০২৬ সকাল ৮:১৫
এদেশের মাদ্রাসা শিক্ষারে আপনি একটা স্ক্যাম হিসেবে ধরতে পারেন। মাদ্রাসার বোর্ডের নিয়ন্ত্রণে যে মাদ্রাসাগুলো আছে সেগুলো বাদ দিয়ে অন্য সব মাদ্রাসাই এই স্ক্যামের ভেতরে। এটা একটা ভিক্ষার সাইকেল, দারিদ্র্য'র দুষ্টু... ...বাকিটুকু পড়ুন