somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

তারেক_মাহমুদ
আমি লেখক নই, মাঝে মাঝে নিজের মনের ভাবনাগুলো লিখতে ভাল লাগে। যা মনে আসে তাই লিখি,নিজের ভাললাগার জন্য লিখি। বর্তমানের এই ভাবনাগুলোর সাথে ভবিষ্যতের আমাকে মেলানোর জন্যই এই টুকটাক লেখালেখি।

শিক্ষকের নেগেটিভ চরিত্র

০১ লা ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ১০:১৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

শিক্ষক শব্দটি শুনলেই শ্রদ্ধায় মাথা নত হয়ে আসে। আমরা যতটুকু শিখেছি তার প্রতিটি অক্ষরের পিছনেই কোন না কোন শিক্ষকের অবদান রয়েছে। আজও আমরা সেইসব শিক্ষাগুরুদের দেখলে পায়ে হাত দিয়ে সালাম করি। যখন দেখি সেইসব শিক্ষকরা তাদের নায্য অধিকারের দাবীতে প্রেসক্লাবের সামনে দিনের পর দিন অনশন করছে । তখন কষ্টে চোখ ভিজে আসে মনে হয় ইস উনাদের জন্য যদি কিছু করতে পারতাম! যাই হোক আজ একজন শিক্ষকের নেগেটিভ চরিত্র নিয়ে আলোচনা করবো। তবে এই শিক্ষককে আমি শিক্ষক সমাজের প্রতিনিধি হিসাবে বিবেচনা করতে চাই না,বরং খারাপ মানুষের প্রতিনিধি হিসাবে বিবেচনা করতে চাই।

সেই শিক্ষকের জ্ঞান গরিমা নিয়ে আমার কোন প্রশ্ন নেই। আমিসহ ক্লাশের সবাই উনার পড়ানোর দক্ষতায় মুগ্ধ, উনি কোন বিষয় একবার বুঝিয়ে দিলে, সামান্য চোখ বুলিয়ে নিলেই বিষয়টি আত্মস্থ হয়ে যায়। তাই কেউই উনার ক্লাশ মিস করতে চাইতো না। উনার একটি বৈশিষ্ট্য হচ্ছে উনি সবার নাম মনে রাখতে পারতেন। ক্লাশে উনি অন্য শিক্ষকের মত করে রোলকল করেন না। বছরের প্রথম দিন থেকেই বেশ সময় নিয়ে সবার নাম ধরে ধরে রোলকল করতেন,এবং যার নাম ডাকতেন তার দিকে তাকাতেন। এর উদ্দেশ্য হচ্ছে সবার নাম মুখস্ত করা। উনি সবার শেষে ক্লাশ নেওয়ার চেষ্টা করতেন, যাতে বেশী সময় ধরে পড়াতে পারেন।

একদিন আমাদের এক বান্ধবী উনার বিরুদ্ধে অদ্ভুত এক অভিযোগ করে। স্যার তাকে বাসায় যেতে বলেছে। সে তখন উত্তরে বলেছে ঠিক আছে স্যার আমরা সবাই মিলে একদিন আপনার বাসায় গিয়ে আপনাকে রান্না করে খাওয়াবো। স্যার বলেছে সবাই না তুমি একা এসো(স্যারের স্ত্রী চাকুরীর সুত্রে অন্য শহরে থাকেন)। স্যার নাকি তাকে বলেছে, তুমি ভাল ছাত্রী, তোমার পক্ষে ফাস্ট ক্লাশ পাওয়াও সম্ভব কিন্তু আমার বাসায় না আসলে তোমার দিকে সুদৃষ্টি কিভাবে পড়বে?

একদিন রাত বারোটার পর কম কলরেটের কারনে সেই বান্ধবীকে ফোন দিয়েছিলাম পড়াশুনা এবং খাজুরে আলাপ করার জন্য। কিছুক্ষণ কথা বলার পর সে বলে কুত্তাটা(স্যার) আমাকে ফোন দিচ্ছে। তুই রাখ ফোন না ধরলে যদি পরিক্ষায় ফেল করিয়ে দেয়।

আমার সেই বান্ধবী স্যারের ফাস্টক্লাশ পাওয়ার প্রলোভনে পড়েনি। কিন্তু বিশ্ববিদ্যালয়গুলোতে অনেক মেয়েরাই শিক্ষকদের এসব প্রলোভনের শিকার হয়। শিক্ষকদের এমন চরিত্র আমরা দেখতে চাই না। আমরা তাদের পায়ে হাত দিয়ে সালাম করে দোয়া নিতে চাই।
সর্বশেষ এডিট : ০১ লা ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ১০:২২
১৪টি মন্তব্য ১৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মাইক্রোপ্লাস্টিক: অদৃশ্য প্লাস্টিক কীভাবে আমাদের খাবার ও শরীরে ঢুকছে?

লিখেছেন কাবিল, ০৩ রা আগস্ট, ২০২৬ দুপুর ১:০৪


মাইক্রোপ্লাস্টিক (Microplastic) হলো খুব ছোট প্লাস্টিকের কণা। সাধারণভাবে ৫ মিলিমিটারের চেয়ে ছোট প্লাস্টিক কণাকে মাইক্রোপ্লাস্টিক বলা হয়। এর থেকেও অনেক ক্ষুদ্র কণা আছে—সেগুলোকে ন্যানোপ্লাস্টিক বলা হয়। এগুলো এত ছোট হতে... ...বাকিটুকু পড়ুন

এনসিপিকে মারছে কেন? (অথবা) এনসিপি মার খাচ্ছে কেন?

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ০৩ রা আগস্ট, ২০২৬ দুপুর ১:৪০


(ইহা নাকি এনসিপিকে পিষিয়ে মারবে!)

এনসিপিকে মারছে কেন (?) অথবা এনসিপি মার খাচ্ছে কেন? প্রশ্ন দুটো হলেও আদতে প্রশ্ন একটাই উত্তরও একটাই। বিগত ১৫/১৬ বছর অর্থাৎ খুনি হাসিনার আমলে যাহারা... ...বাকিটুকু পড়ুন

সংকীর্ণ মন

লিখেছেন আলমগীর সরকার লিটন, ০৩ রা আগস্ট, ২০২৬ দুপুর ২:৩৮


রাস্তার মোড় যেনো সংকীর্ণ মন
ঘর উঠনে রাখবে আর কত কাল
চোখের নেশায় লালসার আগুন
জ্বলছে নিভবে না আর অমরণ

কখন মন জানালায় দেখেছ পায়রা
ভাবনার সফলী মাঠে যাচ্ছে উড়ে
দেখো নাই যে শান্তির পায়রা মন-
সংকীর্ণ... ...বাকিটুকু পড়ুন

জুলাই আন্দোলনের সম্ভাবনাময়, রৌদ্রোজ্জ্বল মুখগুলো ডানপন্থার অনুরাগী হচ্ছে! দায় কার?

লিখেছেন শেহজাদ আমান, ০৩ রা আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:০৩



জুলাই আন্দোলনের অন্যতম সেই আইকনিক ফটো--যেখানে দেখা যাচ্ছিল একটা ভার্সিটির ফাস্ট কি সেকেন্ড ইয়ারের মেয়ে পুলিশের গাড়ি আটকাচ্ছে, ওর ভার্সিটির এক বড় ভাইকে পুলিশের গাড়িতে তুলে নিয়ে যাওয়ার পর।... ...বাকিটুকু পড়ুন

ছাত্রদলকে সামলাতে না পারলে ক্যাম্পাসগুলো সহিংসতায় পূর্ণ হবে।

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ০৪ ঠা আগস্ট, ২০২৬ বিকাল ৩:০৮


রাতে রংপুর, সকালে জগন্নাথ। আজকে জগন্নাথে ছাত্রদলের হামলার শিকার একযোগে সব বিরোধী দল। এসব কি ছাত্রদলের কাজ? নাকি ছাত্রদলের ভেতর ছাত্রলীগ প্রবেশ করেছে? জকসু জিএসের জীবন আশংকাজনক। দেশে যখন... ...বাকিটুকু পড়ুন

×